নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ ও প্রেমের দিন

৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে উঠেছে-
কার মৃত্যু কখন ঘনিয়ে আসে কে জানে
আমরা যদি মরেও যাই তবে স্বাক্ষী থাকবে এ শহর আমাদের প্রেমের।

ঐ যে দক্ষিণের গোলাপ বাগান
যার ঘ্রাণে তুমি মোহিত হও হয়তো ওখানে পড়ে রবে আমার লাশ
তোমার কান্নায় আকাশ বাতাশ ভারী হবে।

যুদ্ধ একদিন বন্ধ হবে
কিন্তু যে ক্ষতির প্রবাহ বইবে তার দায়ভার কার
যুদ্ধ মানেই রক্ত, মুত্যু, ধ্বংশ আর আজীবনের হাহাকার।

অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তোমার করুমালের কারুকার্য কাজ শেষ করো জলদি
আমাকে দাও উপহার, হয়তো শেষ সময়ে আমার হাতে থাকবে তোমার স্মৃতি।


মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৩

মেঘনা বলেছেন: এ কোন কাব্য নয় তো
এ জ্বরের প্রলাপ মাত্র, .....

৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এতেই কারো কারো জ্বর সেরে যাবে আশা করি। ধন্যবাদ।

২| ৩০ শে জুন, ২০২৬ দুপুর ২:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: জীবনের সাগরে যুদ্ধই চলে
হয়তো মিছিলটা নীরব কিংবা
আগুন জ্বালে সংগ্রামে সংগ্রামে
তবু জীবন চলে মৃত্যুর জান্নাতে;

৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জীবন মানেই যুদ্ধ।ধন্যবাদ।

৩| ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অন্ধ হলেই কি আর প্রলয় বন্ধ হয়? কবিতা ভালো হয়েছে।

৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: তা কখনো হয় না, প্রলয় আসেই। ধন্যবাদ।

৪| ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৩:২৩

অপ্‌সরা বলেছেন: যুদ্ধ নিয়ে লিখেছো, কষ্টের কাব্য পড়লাম!!


কিন্তু তার চাইতেও তো ভয় লাগে আমার ভূমিকম্পকে।

যুদ্ধ না হয় কাউকে বন করতে বলা যাবে ভূমিকম্পের জন্য কাকে বলবো!!!

৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভূমিকম্প হলে কেউ আগে থেকে কিছু করতে পারবে না, ভাগ্যকে তখন মেনে নেওয়া ছাড়া উপায় নেই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.