| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃসালাহ্উদ্দিন
Former officer at Amico Laboratories Limited

বসন্ত।
--------মোঃসালাহ্উদ্দিন
শীত শেষ এসেছে
ঋতুরাজ বসন্ত,
গাছের ডালে কোকিল বসে
ডাকছে অবিরত।
গাছে গাছে ফুল ফুটেছে
প্রকৃতি ফিরে পেয়েছে প্রাণ,
আমের মুকুল ছড়াচ্ছে
ম-ম ঘ্রাণ।
ফাগুনের আগুনে
প্রকৃতি সেজেছে,
বাসন্তী রঙে
দারুণ অবয়বে।
খোপায় ফুল,পরনে শাড়ি
প্রকৃতির সাথে মিশে,বাঙালি নারী,
জীর্ণ শীর্ণতার সাথে
হয়ে গেছে চিরদিনের আড়ি।
এই সময়েই শুরু হয়েছিল
মহান মুক্তিযুদ্ধ,
অন্যায়ের বিরুদ্ধে
বাঙালি হয়েছিল ক্ষুব্ধ।
একুশে বই মেলা
জমে উঠে বসন্তে,
হৃদয়ে প্রেম আসে
প্রেমিক প্রেমিকাদের অজান্তে।
চাঁদপুর।
তাং০৯/০২/২০১৯ইং
(ছবি:গুগল থেকে)।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।