| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহরিন সুমি সাদিয়া
বিনোদন তারকাদের হাড়ির খবর শেয়ার করতে চাই, মাঝে মাঝে কিছু রেসিপি এবং জোকস
![]()
তিন্নি-হিল্লোলের বিয়েটা ছিল প্রেমের। ২০০৬ সালের ২৮ ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেন তাঁরা। সে সময় এঁদের দুজনের বিয়ের বিষয়টা মিডিয়াতে বেশ আলোচিতও ছিল। বিয়ের পর অবশ্য সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। দুজনের সংসার জীবনের শুরুতে প্রত্যাশা পূরণও হয়। বছর ঘুরতেই তিন্নি-হিল্লোলের ঘর আলো করে আসে কন্যাসন্তান ওয়ারিশা। কিন্তু ২০০৯ সালে শেষ দিকে এসে এই তারকা দম্পতির সংসারে অশান্তি ভর করে। তখন থেকে প্রায়ই তিন্নি-হিল্লোলের সম্পর্কের ওপর বইতে থাকে ছোটখাটো ঝড়। এই ঝড় এখন বড় আকার ধারণ করেছে বলেই জানিয়েছেন তিন্নির স্বামী অভিনেতা আদনান ফারুক হিল্লোল। এখন থেকে তাঁরা দুজন পুরোপুরি আলাদা থাকারই সিদ্ধান্ত নিয়েছেন।
আজ ১৬ জানুয়াির সোমবার সকালে হিল্লোলের সঙ্গে মুঠোফোনে আলাপকালে প্রথম আলো অনলাইনকে দুজনের আলাদা থাকার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেছেন তিনি। হিল্লোল বলেন, ‘আমি ও তিন্নি কয়েক বছর ধরেই আলাদা থাকছি। এটা সবাই কমবেশি জানেন। তবে এবার আমাদের দুজনের সম্পর্কের পুরো ইতি টানার পরিকল্পনাও করেছি। গত বছরের নভেম্বরের শেষ দিকে তিন্নি বরাবর তালাকনামাও পাঠিয়ে দিয়েছি আমি। তবে এখন পর্যন্ত তিন্নির কাছ থেকে কোনো সদুত্তর পাইনি।’
হিল্লোল এও বলেন, ‘আমি এখন পুরোপুরি অভিনয় ও ব্যবসা নিয়েই ব্যস্ত। তিন্নিকে নিয়ে অতীতের কোনো কিছু ভাবতে রাজি নই। কারণ, এখন থেকে তিন্নির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তবে মেয়ে ওয়ারিশাকে নিয়ে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। সে চাইলে দু-জায়গাই থাকতে পারবে।’
ইদানীং আপনার (হিল্লোল) সঙ্গে ছোটপর্দার আরেক মডেল ও অভিনেত্রী নওশীনের প্রেমের সম্পর্কের কথা শোনা যাচ্ছে। তাহলে কি নওশীনের সঙ্গে ঘর বাঁধার জন্য কি তিন্নিকে তালাকনামা পাঠিয়েছেন? এমন প্রশ্নের জবাবে হিল্লোল বলেন, ‘আসলে সে রকম কিছু না। তা ছাড়া নওশীনকে নিয়ে আপাতত কোনো কিছুই বলতে চাচ্ছি না। তবে এটা ঠিক যে আমরা দুজনেই খুব ভালো বন্ধু।’
তালাকনামার ব্যাপারটি নিয়ে তিন্নির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনোভাবেই তাঁর মুঠোফোনের সংযোগ পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে দুজনেই সংসারের নানা চড়াই-উতরাই নিয়ে একাধিক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘প্রতিটি সংসারেই সমস্যা থাকে। কিন্তু যেখানেই সমস্যা সেখানেই থাকে সমাধান। আমরা আমাদের মধ্যকার সমস্যা সমাধান করেছি।’
২|
১৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৫
গ্যাম্বলার বলেছেন: প্রভা'র ২য় বিয়ের খবর দেন নাই । মাইনাস।
৩|
১৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৯
নভোচারী বলেছেন: এসব খবর ব্লগে বা পত্রিকায় ছাপার উপযোগীতা কী?
৪|
১৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩০
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: আরে আরে আরে!
আরে আরে আরে!
আরে আরে আরে!
এইটা দেহি আমাগো বিবাহসংবাদ্দাতা মেহেদী ভাই!
৫|
১৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৩
রেজোওয়ানা বলেছেন: অনেকদিন পর দেখলাম আপনাকে মেহরিন সাদিয়া।
ঢুব দিয়েছিলেন কেন? ![]()
৬|
১৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৬
বল্টু মিয়া বলেছেন: বাহ ছাইয়া বিনোদন সাম্বাদেক
৭|
১৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:১২
হেডস্যার বলেছেন:
বল্টু মিয়া বলেছেন: বাহ ছাইয়া বিনোদন সাম্বাদেক ![]()
৮|
১৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২৭
লাভ ভাই বলেছেন: ভাঙ্গা গড়া বার বার এর নাম সংসার। তবে এদের ক্ষেত্রে যতবার খুশি তত বার
৯|
১৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩২
মাহমুদ মান্না বলেছেন: সেলেব্রেটি হবার মুন্চায়
১০|
১৬ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৬
মো দি কা বলেছেন: দশ বিশ টা বিয়া না করলে কী
তারকা হয়া যায় ?????
১১|
১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২১
ইয়াংেমন বলেছেন: গ্যাম্বলার বলেছেন: প্রভা'র ২য় বিয়ের খবর দেন নাই । মাইনাস।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৯
একাকী বালক বলেছেন: বাহ বেশ বেশ।
-------------------------
বিবাহ সংবাদ-দাতা, বিনোদন রিপোর্টার >>> লগে ডির্ভোসও লাগান।