নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

মুক্তমত প্রকাশের প্ল্যাটফর্ম ব্লগ। তাই ভালো লাগে ব্লগে বসতে, লিখতে

মিছবাহ পাটওয়ারী

লেখালেখির ইচ্ছে থেকেই ব্লগে ঢুঁ মারা। প্রচেষ্টা থাকবে ভালো কিছু লেখার।facebook.com/JournalistMesbahPatwary

মিছবাহ পাটওয়ারী › বিস্তারিত পোস্টঃ

বিড়ম্বনার নাম শ্যামলীর গ্রামীনফোন সেন্টার

১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬



প্রায় চার বছর ধরে ইন্টারনেট ব্যবহার করছি। সংবাদপত্রে কাজ করার সুবাদে নেট ইউজ করতে হয়। মোবাইলে গ্রামীনের নেট আর পিসিতে সিটেসেলের মডেম ইউজ করি।



১৯ নভেম্বর ২০১৪। বুধবার। দুপুর ১টা। রাজধানীর শ্যামলীতে অবস্থিত গ্রামীনফোন সেন্টারে গেলাম নতুন কেনা স্যামসাংয়ের এন্ড্রয়েড হ্যান্ডসেটটি নিয়ে। ডেস্কে বসা একজনের কাছে জানতে চাইলাম, ভাই সেটটা নতুন কিনেছি। নেটের প্যাকেজ নিলে অটো অ্যাক্টিভেট হবে নাকি আলাদা করে সেটে নেট চালু করতে হবে? ভদ্রলোক (!) সেটটা হাতে নিয়ে দেখলেন। বললেন, সেটে নেট অ্যাক্টিভেট করতে ৫০ টাকা চার্জ দিতে হবে। এরপর যে প্যাকেজ নেবেন সে প্যাকেজের চার্জ প্রযোজ্য। নেট চালু করার দরকার নাই একথা বলে উঠে আসলাম।



৩টার দিকে গেলাম ফার্মগেটের জিপি সেন্টারে। দুপুর বেলা। খুব একটা ভিড় নেই। আমার টোকেন নম্বর ছিল সম্ভবত ৩১৪। কয়েক মিনিটের মধ্যে কল আসলো ২ নম্বর কাউন্টারে। প্রবলেম জানানোর পর ওই ডেস্কে বসা একজন আপু কিছুক্ষণ সেট দেখে বললেন, আপনার সেটিংস সব ঠিকই আছে। প্যাকেজ নিলেই ইউজ করতে পারবেন।



Click This Link



facebook.com/JournalistMesbahPatwary

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: ঠিকই তো :D :D :D সেবা নিবেন টাকা দিবেন না। :D :D । সব জায়গায় .... ..... ছড়িয়ে পরছে।

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

মিছবাহ পাটওয়ারী বলেছেন: হা হা হা। ঠিক বলেছেন ভাই। বাট আমার মোবাইল তো ঠিকই ছিল। খালি খালি ভাওতাবাজির ধান্দা। এইগুলারে পিডানো দরকার।

২| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

দাদাজী বলেছেন: কয়েকদিন আগে আমার পরিচিত একজনের কাছে থেকে নেট অ্যাক্টিভেট করার নামে ৫০ টাকা নিয়েছে তাও আবার কোন প্রকার রসিদ ছাড়া।

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

মিছবাহ পাটওয়ারী বলেছেন: ভাই সেটাও কি শ্যামলী সেন্টারে? আর বদমাইশগুলা সবাই ৫০ টাকাই কেন চায়? কমবেশিও তো চাইতে পারে।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

 বলেছেন: :D

৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০

রাশেদ আনসারী বলেছেন: ওদের লেভেলই হয়তো ৫০ টাকার!
গ্রামীনফোনে কম্প্ল্ইন করলে পারতেন।

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

মিছবাহ পাটওয়ারী বলেছেন: ভাই, গ্রামীনফোনে অনলাইনে কমপ্লেইন করার সিষ্টেম কি? জিপির ভেরিফায়েড ফেসবুক পেজে উপরের লেখাটা পোস্ট করেছি।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

আহলান বলেছেন: আমার থেকেও নিয়েছে। ৫০ টাকা। বল্লো কনফিগারেশন করতে হবে ...৫০ টাকা লাগবে। আমি অব্শ্য বুঝতে পেরেছিলাম সে টাকাটা নিজরে জন্যই নিচ্ছে, তারপরেও দিলাম .... কারণ উপরি ইনকাম ছাড়া এই দেশে চলা প্রায় অসম্ভব ....

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০

মিছবাহ পাটওয়ারী বলেছেন: আমিও বুঝতে পেরেছিলাম এইটা পিওর ধান্দাবাজি। ব্যাটার ভিক্ষা করতে মন চাইলে তার অফিসের সামনের রাস্তায় বাটি নিয়ে বসে পড়লেই হয়।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

সজীব৬১৪ বলেছেন: জায়গা মত প্রতিবাদ না করে, ব্লগে লিখে তো লাভ নেই।

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

মিছবাহ পাটওয়ারী বলেছেন: ভাই প্রতিবাদ করে যে দুই একটা ব্যতিক্রম ছাড়া খুব একটা লাভ হবে সেটা মনে করার কি কোনো যৌক্তিক কারণ আছে? ব্লগে এট লিস্ট একটা ভয়েস রেইজ করে। মানুষ কনশাস হয়। এখানে একটা সল্যুশন আসলে সেই সল্যুশনটা পাবলিকলি অন্য কেউ ফলো করতে পারে।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

অপূর্ণ রায়হান বলেছেন: এই রকম ৫০ টাকার পাবলিক সব চিপা চাপায়ই আছে । একটু ঝাঁকুনি দিতে হয় মাঝে মাঝে ।

আপনি কিন্তু দ্বিতীয় কাস্টমার কেয়ারে গিয়ে ভালো সার্ভিস পেয়েছেন , সেক্ষেত্রে আপনার পোষ্টের শিরোনাম কি যথার্থ ?

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০২

মিছবাহ পাটওয়ারী বলেছেন: ভাই এই শিরোনাম শ্যামলীর জিপি সেন্টারের জন্য প্রযোজ্য। ফার্মগেট সেন্টারের জন্য নয়। ওখানে আমি বেশ ভালো বিহেভ পেয়েছি।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো । তাহলে শিরোনামে বিড়ম্বনার নাম শ্যামলী গ্রামীনফোন সেন্টার দেওয়াটাই সেক্ষেত্রে কি উত্তম না ? :)

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৪

মিছবাহ পাটওয়ারী বলেছেন: এটা কমন সমস্যা। ফার্মগেট সেন্টারে যার সঙ্গে আমার কথা হয়েছে তিনি হয়তো ব্যতিক্রম। একটু কষ্ট করে ওপরের কমেন্টগুলো দেখতে পারেন। এভাবে ৫০ টাকা দাবির বিষয়ে অন্তত দুইজন তাদের কমেন্টে বলেছেন।

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭

মিছবাহ পাটওয়ারী বলেছেন: শিরোনাম চেঞ্জড এজ ইওর অ্যাডভাইস :)

৯| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ভাইগ্য ভালো ত্যাড়া লোকের হাতে পড়ে নাই কখনো। খাড়ান শ্যামলী সেন্টারে যামু একদিন পুলাপাইন লইয়া, গ্যাঞ্জাম লাগায়া দিমু।

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯

মিছবাহ পাটওয়ারী বলেছেন: ঠিক বলছেন ভাই। এইগুলারে শিক্ষা দেওয়া দরকার

১০| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬

নতুন বলেছেন: যখন এই রকম ঘুষ দেখবেন তখন রসিদ চাইবেন... :)

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২

মিছবাহ পাটওয়ারী বলেছেন: যদি বলে রশিদ শেষ?

১১| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৯

নতুন বলেছেন: বলবেন টাকা শেষ :)

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

মিছবাহ পাটওয়ারী বলেছেন: হা হা হা। জটিল বলছেন ভাই।

১২| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

অপূর্ণ রায়হান বলেছেন: ধন্যবাদ ভ্রাতা , আমার মতে এখন ভালো হয়েছে । অভিযোগটি সুনির্দিষ্ট ও সঙ্গত হয়েছে ।

শুভকামনা :)

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

মিছবাহ পাটওয়ারী বলেছেন: চমৎকার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্যও শুভ কামনা :)

১৩| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

ভোরের সূর্য বলেছেন: তাও ভাই শেষ পর্যন্ত এক্সট্রা টাকা ছাড়াই কাজটি করতে পেরেছেন। আলাদা করে ৫০টাকা দিতে হয়নি। তবে আপনার এই সমস্যাগুলো সাধারণত কাস্টমার কেয়ার পয়েন্টগুলোতে হয়।

ঢাকায় হাতে গোনা কয়েকটি জিপিসি(গ্রামীনফোন সেন্টার)এগুলো সরাসরি গ্রামীনফোনের তত্বাবধানে পরিচালিত হয়। এসব জায়গায় অতিরিক্ত টাকা নেয়ার সুযোগ নাই। ঢাকাতে জিপিসিগুলো হচ্ছে মতিঝিল,গুলশান,মিরপুর, ফার্মগেট এবং ধানমন্ডি।

কিন্ত সারা দেশের গ্রামীণফোনের কাস্টমার কেয়ার পয়েন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো ফ্রাঞ্চাইজ ভিত্তিতে পরিচালিত হয় সেখানেই এই সমস্যা গুলো হয়। প্রথমত তারা অনেক কিছু জানে না যেহেতু তারা সরাসরি গ্রামীণফোনের এমপ্লয়ি না আর দ্বিতীয়ত এক্সট্রা টাকা নেয়ার টেন্ডেন্সি থাকে।

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০০

মিছবাহ পাটওয়ারী বলেছেন: ঠিক বলেছেন ভাই। প্রথমত এরা তেমন কিছুই জানে না। অথচ নিজেদেরকে বিশাল কিছু মনে করে। আর দ্বিতীয়ত এক্সট্রা টাকা নেওয়ার ট্যান্ডেন্সি থাকে।

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে দুর্ণীতিবাজ দেশের প্রাইভেট সেক্টর অন্যায় করে কারন সরকার তাদের সাপোর্ট করে।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

মিছবাহ পাটওয়ারী বলেছেন: ভাই আপনি যথার্থই বলেছেন। রাষ্ট্রযন্ত্র কঠোর হলে এ ধরনের দুর্নীতি কখনোই ডালপালা বিস্তার করতে পারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.