| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ মনজুর মোর্শেদ
মন হতে তোর স্বপ্ন মেলুক/আকাশ-পাতাল ডাঙ্গায় চলুক/ঐ সাগরের তলদেশে/কুড়ুবি তুই মুক্ত-ঝিনুক https://www.facebook.com/syedmonzur.morshed
একটি দুঃখের কথা বলি। আমি বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের নাম আগে কখনও শুনিনি। আমি নিশ্চিত আমার মত অনেকেই তাঁর সম্বন্ধে জানতেন না।সম্প্রতি তিনি মারা যাওয়ার পর অনলাইনে তাঁকে নিয়ে বিভিন্ন লেখালেখি থেকে তাঁর সম্বন্ধে জেনেছি। আজ আমরা বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের মত মনিষীদের চিনি না। যার উঠা বসা ছিল স্টিফেন হকিং, বিশিষ্ট পদার্থবিদ রিচার্ড ফাইনমেনের মত ব্যক্তিদের সাথে তাঁকে আমরা চিনি না। যাকে সস্ত্রীক রিচার্ড ফাইনমেনের বাসায় রাতের খাবারের জন্য আমন্ত্রণ করা হয় তাঁকে আমরা চিনি না। যিনি ক্যামব্রিজের সোয়া লাখ টাকার (১৯৮৪ সালে) চাকরি ছেড়ে Chittagong University তে ৩০০০ টাকার চাকরিতে যোগ দেন তাঁকে আমরা চিনি না। যিনি প্রায় চল্লিশ বছর আইনস্টাইনের সাধারণ আপেক্ষিক তত্ত্ব নিয়ে গবেষণা করেছেন( যা নজিরবিহীন), যার লেখা The Ultimate Fate of the Universe বইটি পৃথিবীর সব বড় বড় বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে পাঠ্যবই হিসাবে পড়ানো হয় তাঁকে আমরা চিনি না। যিনি বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকতা ও গবেষণা করেছেন তাঁকে আমরা চিনি না।বাংলাদেশ বিজ্ঞান একাডেমী থেকে স্বর্ণপদক , ইতালির আবদুস সালাম সেন্টার ফর থিওরিটিকাল ফিজিক্সে থার্ড ওয়ার্ল্ড একাডেমী অফ সায়েন্স মেডাল লেকচার পদক,একুশে পদক সহ আরও অনেক সম্মানিত পদক প্রাপ্ত এই ব্যক্তিকে আমরা চিনি না। যাকে নিয়ে আমরা বাঙালি হিসেবে গর্ব করতে পারতাম এতদিন তাঁকে আমরা চিনি নি। কোন কিছু উল্টা পাল্টা হলেই নিজেদের ধিক্কার দিয়ে বলেছি যতই হোক বাঙালি তো!! কিন্তু বাঙালি যে কি তা আমরা চিনি নি। এই দায় কার কে জানে। তাঁকে পরিচয় করিয়ে দেয়ার যাদের কথা ছিল তাঁরা কোথায় ছিলেন!!! হায়,আমরা এই গুণী কে তাঁর প্রাপ্য সম্মান জানাতে পারলাম না। আমরা গুণীর গুনের মর্যাদা করতে শিখলাম না!
একটি সাক্ষাৎকার পেয়েছি জামাল নজরুল ইসলামের। নিচে দেয়া হলঃ
http://arts.bdnews24.com/?p=346]
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৮
সৈয়দ মনজুর মোর্শেদ বলেছেন: এমন ই তো হচ্ছে!!!!
২|
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৩
লিংকন১১৫ বলেছেন:
৩|
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৮
উড়োজাহাজ বলেছেন: ঐ লোককে চেনা কি দরকার? আমরাতো শাকিব খানকে ভালোই চিনি, শাকিব আল হাসানকে চিনি, অনন্ত জলিলকে চিনি, মখাকে চিনি, কালো বিড়াল চিনি-ই।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১২
সৈয়দ মনজুর মোর্শেদ বলেছেন: এটাই তো দুঃখ ![]()
৪|
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১০
নুসরাতসুলতানা বলেছেন: ওনার শিক্ষা ,মর্যাদাবোধ ,পারিবারিক ঐতিহ্য কোনটাই রাজনৈতিক লেজুড়বৃত্তির সহায়ক ছিলনা-এ দূর্ভাগা দেশে তাই ওনাকে চিনতেননা, মূল্যায়নও হয়নি একারনে।বিদেশে থেকেও মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছিলেন তা আরও বিস্ময়কর।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৪
সৈয়দ মনজুর মোর্শেদ বলেছেন: আপনি ঠিক ই বলেছেন। মুক্তিযুদ্ধে তাঁর পরোক্ষ অবদান আসলেই বিস্ময়কর!!!
৫|
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১১
ভািটবাংলা বলেছেন: ক্রিড়া প্রতিমন্ত্রীর মতো, খোলোয়াড়দেরকে যেভাবে তিনি সেঞ্চুরী বা ডবল সেঞ্চুরী করলে উৎসাহ উপহার হিসেবে ৪লক্ষ, ৩ লক্ষ টাকা ঘোষনা করেন তদ্রুপ শিক্ষামন্ত্রী সকল বোর্ডের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদেরকে অন্ত:ত ২ লক্ষ টাকা শিক্ষা অনুদান হিসেবে দিন । তাতে তাদের উচ্চ শিক্ষা ত্বরান্বিত হবে এবং ঐসব মেধাবী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেয়া হবে । জাতির সামনে তাদের পরিচয় ঘটবে ।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৬
সৈয়দ মনজুর মোর্শেদ বলেছেন: একমত।
৬|
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৮
স্বপ্নতরী (রাজু) বলেছেন: ভালো যে তিনি মিডিয়াতে আগে আসেন নি। না হয় আমাদের গুনীজন(!) তার এ অর্জনকে ওয়াইন আর স্যান্ডউইচ্ এর বদৌলতে প্রাপ্ত বলে তাকে পরনের কাপড় খোলায় লেগে যেতো। শেখ হাসিনার লিখা ছাপা না হয়ে এই লোকের লিখা কেন বিদেশে পাঠ্য বইয়ে ছাপা হলো তার জন্য কয়েকটা সভা সেমিনারও হতে পারতো...
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৩
সৈয়দ মনজুর মোর্শেদ বলেছেন: হায় রে!!!!!
৭|
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৯
উড়োজাহাজ বলেছেন: রাজনীতি করলে সবই চিনতো।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭
সৈয়দ মনজুর মোর্শেদ বলেছেন: হায়রে রাজনীতি!!!!!
৮|
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২
আহসান হাবিব হীমূ বলেছেন: স্বপ্নতরী (রাজু) বলেছেন: ভালো যে তিনি মিডিয়াতে আগে আসেন নি। না হয় আমাদের গুনীজন(!) তার এ অর্জনকে ওয়াইন আর স্যান্ডউইচ্ এর বদৌলতে প্রাপ্ত বলে তাকে পরনের কাপড় খোলায় লেগে যেতো। শেখ হাসিনার লিখা ছাপা না হয়ে এই লোকের লিখা কেন বিদেশে পাঠ্য বইয়ে ছাপা হলো তার জন্য কয়েকটা সভা সেমিনারও হতে পারতো...
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
ঢাকাবাসী বলেছেন: শুনেছি এদেশে ভার্সিটি পর্যায়ে বিভিন্ন গবেষনার জন্য যে টাকা বরাদ্দ দেয়া হয় তা দিয়ে একটা লেবরেটরি ভালমত সাজানো যায়না অথচ পররাস্ট্রমন্ত্রীদের আর আমলাদের অহেতুক বিদেশ ভ্রমনের জন্য কয়েক শত কোটি টাকা বিনা বাক্যে দেয়া হয়!