নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন নামের বায়োস্কোপ

মানুষ মানুষের জন্যে

সৈয়দ মনজুর মোর্শেদ

মন হতে তোর স্বপ্ন মেলুক/আকাশ-পাতাল ডাঙ্গায় চলুক/ঐ সাগরের তলদেশে/কুড়ুবি তুই মুক্ত-ঝিনুক https://www.facebook.com/syedmonzur.morshed

সৈয়দ মনজুর মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন Tom Hanks

১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৯

গতকাল আমার একজন প্রিয় অভিনেতার জন্মদিন ছিল। তিনি হলেন Tom Hanks। ১৯৫৬ সালের ৯ জুলাই ক্যালিফোর্নিয়াতে জন্মগ্রহণ করেন। সে হিসেবে তিনি ৫৮তে পা দিয়েছেন। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং লেখক।



ইংরেজি মুভি খুব বেশি দেখা হয় নি আমার! তাই স্বাভাবিক ভাবেই Tom Hanks কে চিনতাম না। খুব বেশিদিন হয় নি আমি Tom Hanks এর নাম শুনেছি। একদিন সিডির দোকানে গিয়ে এমনিতেই একটি DVD কিনলাম। কেনার কারণ মুভির নামগুলো আমার ভালো লেগেছিল! Forest Gump, The Terminal, The Vinci Code (শুধু এটা সম্বন্ধেই জানতাম!), Philadelphia, Sleepless In Seattle, Cast Way !



শুরু করলাম Forest Gump দিয়ে। অসাধারণ অভিনয়! একজন মানসিক প্রতিবন্ধীর জীবন কাহিনী। যাতে সাফল্য, ব্যর্থতা, প্রেমকাহিনী সবই আছে তবে ভিন্নভাবে। তখনই মুগ্ধ হয়েছিলাম। তবে মুগ্ধ হওয়া বাকি ছিল! তা পূর্ণ হল যখন দেখলাম Philadelphia। একজন AIDS আক্রান্ত সমকামী আইনজীবীর কাহিনী। এই ছবির জন্যে তিনি ১৯৯৩ সালে Academy Award পেয়েছিলেন। আবারও মনে মনে বললাম ‘‘অসাধারণ’’! দেখলাম Sleepless In Seattle যাতে আছে একজন বিপত্নীক পুরুষের গল্প। সে গল্পকে রঙ্গিন করেছে তার একমাত্র ছেলে! আরও দেখলাম The Vinci Code, The Terminal!



কোন মুভি দেখেই মনে হয় নি ইনি Tom Hanks. শুধু মনে হয়েছে তিনি এই মুভির গল্পের একজন চরিত্র এর বেশি কিছু নয়! তাই অল্প কয়েকদিনের মধ্যে তিনি আমার পছন্দ তালিকার শীর্ষে চলে এলেন। এখন শুধু তার দুইটি মুভি দেখার অপেক্ষায় আছি Angels and Demons এবং Catch me if you can.



এই গুণী মানুষকে অনেক ধন্যবাদ এমন দারুণ কিছু মুভি উপহার দেয়ার জন্যে। তাঁর জন্মদিনে অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল। হে শিল্পী, ভালো থাকুন!







মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

আরহাসান বলেছেন: আপনি ১ ডিভিডি তে ৬ মুভি কিনসেন? মুভির কোয়ালিটি নিশ্চয় খুব ভাল হওয়ার কথা না। ভাল প্রিন্টের মুভি দেখেন আরো ভাল লাগবে।
টম হ্যাংকস আমার খুব প্রিয় অভিনেতা ... কাষ্ট এওয়ে দেখেন .. ভাল লাগবে।

১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪২

সৈয়দ মনজুর মোর্শেদ বলেছেন: হা এক ডিভিডি তে ছয়টি মুভি। তবে মুভির প্রিন্ট যথেষ্ট ভালো। ডিভিডির সাইজ আট গিগাবাইট !

Cast Way খুব শীঘ্রই দেখবো! মন্তব্যের জন্যে ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.