| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিডনাইট হর্স রাইডার
Life would have been so awesome if sadness was made in China
ইদানীং টিভিতে একটা বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে...যেটা আসা মাত্রই
তড়িঘড়ি করে রিমোর্ট খুঁজা লাগবে যদি কেউ পরিবারের সাথে বসে
টিভি দেখে...অনেকেই হয়তো দেখছেন...
কলিং বেল বাজার পর জনৈক সুন্দরী মহিলা হট স্টাইলে কালো আর
লাল কালারের পাতলা ফিনফিনে শাড়ি পড়ে দরজা খুললেন......
আর একটা মিস্ত্রি আসলো পানি ঠিক করার জন্য...
তরুণীঃ কি চাই...?
মিস্ত্রিঃ পানির কল ঠিক করবো...
তরুণীঃ আমি তো জানিনা...!!
মিস্ত্রিঃ জানতে হয় জানতে হয়......।।
এরপর সুন্দরী আপুটা লোকটাতে গলাতে ধাক্কা দিয়ে একটা রুমে
ঢুকিয়ে দরজা বন্ধ করে দিতে দিতে বললো - " দাঁড়াও, দেখাচ্ছি
তোমার মিস্ত্রিগিরী...............!!
যদিও তারা স্বামী স্ত্রী ছিলেন বিজ্ঞাপনের মধ্যে...।।
আপুটার সব কথাই ছিল সেক্সী কন্ঠে...এ যদি হয় বিজ্ঞাপনের অবস্থা !!
তাছাড়া ঈদের সময় যে প্রোগ্রামগুলো দেখানো হয় তা দেখে যে কেউ
কনফিউজড হয়ে যাবে যে, প্রোগ্রামের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন দেখানো
হচ্ছে নাকি বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে প্রোগ্রাম.........!!
যাইহোক, এতক্ষণ এসব বকবক গুলো এজন্যই করলাম, যারা স্টার জলসা
আর জি বাংলা চ্যানেল বন্ধের তরে প্রতিনিয়ত একের পর এক স্ট্যাটাস ভুমিষ্ট
করে যাচ্ছেন, তাদের দাবী চ্যানেল বন্ধের দিকে না গিয়ে এটার দিকে
যাওয়া উচিত যে, যেন বাংলাদেশী চ্যানেলগুলোও ইন্ডিয়াতে প্রচার করা হয়!!
মাথা ব্যাথা করলে মাথাটাই কেটে ফেলাটা কোন সঠিক সমাধান নয়...!!
এটাই বলবো- ইন্ডিয়ান চ্যানেলগুলো বন্ধের দিকে না গিয়ে, আমাদের
দেশীয় চ্যানেল কতৃপক্ষগুলোর দুটো ব্যাবস্থা নিতে হবে -
* বিজ্ঞাপন কমাতে হবে
* প্রোগ্রামগুলোর মান বাড়াতে হবে যাতে সবাই আবার দেশীয় চ্যানেলের
প্রতি আগ্রহী হয়......!!
©somewhere in net ltd.