নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে আছি সেটা ভেবেই অবাক হই !!

মিডনাইট হর্স রাইডার

Life would have been so awesome if sadness was made in China

মিডনাইট হর্স রাইডার › বিস্তারিত পোস্টঃ

কালোচিত অধ্যায়

১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

নিজেকে হারিয়ে আবার খুঁজে নেওয়ার মাঝেই আজকাল আনন্দ কুড়িয়ে নিই....হয়তো নিজেকে ব্যস্ত রাখার এই এক উপায়...!! হারিয়ে যেতে যেতে আজ আমি সত্যিই ক্লান্ত....যখন সবকিছু অসহ্য লাগে তখন সবকিছু ছুঁড়ে ফেলে মাঝরাতে হুট করে বেরিয়ে পড়ি দিকভ্রান্ত হয়ে...





পৃথিবী তখন বিভোর ঘুমে ঘুমন্ত, চারিদিকে নিস্তব্ধ...ঘড়ির টিকটিক শব্দটাও তখন বিশাল শব্দে তার অস্তিত্ব জানান দেয়...একা থাকা ঝিঁঝিঁ পোকারা আমায় ডাকে তাদের কিছুক্ষণ সময় দিতে...শিশিরের টুপটাপ শব্দটাও যেন কলের গানের মতো বিরামহীন বেজে চলে...





এতোকিছুর মাঝেও নিজেকে না হারানোর কষ্টটাই আমার কাছে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠে.... অলস রজনীটাও যেন কিছুতেই যেতে চাইনা...!! ল্যাম্পপোস্টের সোডিয়াম আলোগুলো আজকাল অসহ্য মনে হয়...আমি শুধু ভাবি আর ভাবি...এমন কিছু নিয়ে ভাবি যা কেউ কোনদিন কল্পনা করেনি.... নিচ ঠোঁটে চিমটি কাটতে থাকি আর হেটেই চলি..





আরো বেশি উন্মাদ হয়ে যাই... আমি ভুলে যাই আমার ক্লাস, পড়া কিংবা খেলা...মন আমার খেয়াতরী হয়ে বেদনার নীল সমুদ্রে নোঙর করে...সেইসব দিনের কথা আরো বেশি উজ্জ্বল হতে থাকে...আমি ভুলে যেতে থাকি আমার সুন্দর ভবিষ্যৎ কিংবা ক্যারিয়ারের কথা....





হাঁটতে হাঁটতে আমার আমিত্তকেই আবার খুঁজে পাই আগের সেই চিরচেনা পুরনো জায়গায়....!! হারানোর মাঝে কেন আজ এতো কষ্ট...??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.