নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে আছি সেটা ভেবেই অবাক হই !!

মিডনাইট হর্স রাইডার

Life would have been so awesome if sadness was made in China

মিডনাইট হর্স রাইডার › বিস্তারিত পোস্টঃ

একটা অভিনব প্রতারণার ব্যর্থ প্রয়াস - সতর্ক থাকুন

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৮

গতকাল সকালেই ঘুম থেকেই উঠে দেখি আমার রবি পোষ্টপেইড সিমে ৫০০০ টাকা এলো 8383 নাম্বার থেকে...যদিও খুশী হবার কথা কিন্তু একদম হলাম না !! কারণ, আমার জানামতে এমন কোন শুভাকাঙ্খী নেই যে আমাকে এত্তোগুলা টাকা পাঠাবে..আব্বু প্রতিমাসে ১০০০ টাকা রিচার্জ করে দেয় তাতেই মাসটা পকার পার!! যেহেতু 8383 থেকে আসছে তাই চেকও করলাম না কত টাকা আছে সিমে !! মনে মনে অপেক্ষায় রইলাম অজ্ঞাত ব্যক্তিটির ফোনকলের !! দুপুর বারোটার দিকে উনার ফোন আসলো !! আর কাঁদো কাঁদো কন্ঠে টাকাগুলো ব্যাক চাইলো !! সাথে বিকাশ নাম্বারটাও দিলেন !! মানিব্যাগের অবস্থাও তেমন ভালো না...২৫০০ টাকা মতো হবে...ভাবছি, এখন কি করে দিই ?? উনারে বললাম, মাসে

১০০০ করে দিলে হবে কিনা !! কথাটা শুনেই উনি কেঁদেই দিলেন !!





যাইহোক, এক বন্ধুরে ফোন দিলাম টাকার জন্য...সে শুনে আমাকে রবি অফিসে ফোন করে সিউর হতে বললো !! কাষ্টমার কেয়ার থেকে জানলাম, আমার মোবাইলে কোন টাকা আসেনি !! ৮২৭ টাকা মতো আছে ?? এখন কেউ আমারে বলেন, ওই হালারে আমি এখন কি করতাম !! মন তো চাচ্ছে, ফার্মের মুরগীর হাড্ডি যেমনি খায় তারে তেমনি চিবাই খেয়ে ফেলতে !! আমাকেই না খুঁজে পেলো বোকা বানাতে ?? এতো ন্যাচারাল অভিনয় !!

সবচেয়ে এটা ভেবে অবাক লাগছে, টেক্সটা 8383 থেকে কি করে পাঠালো ??



** বেশ কিছুদিন আগের কথা, আম্মু আর খালামনি সিএনজি করে যাচ্ছিলেন...উনাদের ভ্যানিটি ব্যাগ, আর কিছু জিনিসপত্র গাড়ির পিছনে যে ছোট জায়গাটা আছে ওখানে রেখেছিলেন...লালখান বাজার এসে কিছুক্ষণ থামতে হয় জ্যামের কারণে...অল অন এ সাডেন, আম্মু কেন জানি পিছন ফিরে দেখলেন, সিএনজির পিছনের পর্দাটা একলোক কেটে ফেলছে অলরেডি...জাষ্ট ভ্যানিটি ব্যাগগুলো নিবে ওইমুহুর্তে ব্যাপারটা খেয়াল করে ফেলছেন !! যাক সে যাত্রায় রক্ষা...!!



এখন প্রশ্ন, সিএনজির ড্রাইভার ব্যাপারটা দেখলো না কেন...? এমনিতে কে

কট্টুক নামায় সেগুলো তো তার চোখ এড়ায় না !!



ব্যাপারগুলো চেপে রাখা ঠিক মনে হচ্ছিল না !! আপনাদের যে কারো সাথে

হতে পারে...তাই বি কেয়ারফুল...

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: 8383 নাম্বার থেকে টেক্স এসেছে মানে রাবি এটা পাঠিয়েছে, নয় কি ? অবশ্যই রবি অপারেটরের সাথে সেই চক্রের যোগসাযোগ আছে; আমার মনে হয়।

২| ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪১

মিডনাইট হর্স রাইডার বলেছেন: ৮৩৮৩ থেকে আসছে বিধায় আমি আর ক্রেডিট চেক করার প্রয়োজন মনে করিনি...আর এটাই আমার বড় ভুল...এর আগেও অনেকবার ভূতুড়ে ফোন আসছিলো...কিন্তু তখন সেগুলো সুদক্ষের সাথে হ্যান্ডেল করেছিলাম...কিন্তু এবার কেন জানি বেকুব বনে গেলাম...ধন্যবাদ মন্তব্যের জন্য

৩| ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৩

ঢাকাবাসী বলেছেন: এত প্রতারকের দেশ সারা দুনিয়াতে আর দ্বিতীয়টি পাবেন না! এদেশে টপ টু বটম প্রায় সবাই

৪| ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৪

মিডনাইট হর্স রাইডার বলেছেন: ঠিক বলেছেন...এতো প্রতারকের ভিড়ে নিজেকেও প্রতারক ভাবাটা অস্বাভাবিক কিছু নয় !!

৫| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩২

মামুন রশিদ বলেছেন: সতর্ক করে দেয়ায় ধন্যবাদ ।

৬| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৬

মিডনাইট হর্স রাইডার বলেছেন: আপনাকেও ধন্যবাদ @মামুন রশিদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.