নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে আছি সেটা ভেবেই অবাক হই !!

মিডনাইট হর্স রাইডার

Life would have been so awesome if sadness was made in China

মিডনাইট হর্স রাইডার › বিস্তারিত পোস্টঃ

Miles to go before i Sleep

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৫

ঘুমাচ্ছিলাম সেদিন....রাত তখন চারটা..টেবিলের উপর উপুড় হয়ে পড়ে আছে দুধের মগটা...সকালে ইন্টারন্যাশনাল ল' পরীক্ষা...ব্যালকনি থেকে বৃষ্টিতে ভিজে চুপসে যাওয়া বেলী ফুলের মায়াগ্র সুবাসটা অসম্ভব ভালো লাগছিল..তার ঠিক পাশে আছে আমার প্রিয় বাগান বিলাস চারাটা..উঁহু, চারা নয়, সেই ছোট্ট মাথা নুয়ে থাকা চারাটা আজ গগণচুম্বী!! রাস্তা দিয়ে থমকে থমকে রিকশা চলার ছলছল শব্দ কানে আসছিল...





প্রচন্ড ঘুমে চোখটা মাড়িয়ে আসছিল...হঠাৎ আকাশ ভেঙ্গে প্রচন্ড বৃষ্টি শুরু হয়...বৃষ্টি আমাকে সবসময় স্মৃতিকাতর করে তোলে...প্রচন্ড এক শুন্যতার সৃষ্টি হয়...আমি সোডিয়াম কাচের জানালাটা খুলে দিই বৃষ্টির শব্দ শুনার জন্য...ভাবছি, বৃষ্টির শব্দের আবেশে ঘুমিয়ে পড়বো... হঠাৎ-ই মনে পড়ে সকালে আমার পরীক্ষা...দুঃস্বপ্নগ্রস্থের মতো চমকে উঠে বই নিয়ে পড়তে বসি....আমার এখন ক্রান্তিকাল...বৃষ্টি আমার কাছে নিছক আকাশের কান্না ছাড়া আর কিছুই নয়.....





মনে পড়ে ফ্রস্টের সেই বিখ্যাত কবিতাটি-----



The woods are lovely dark and deep

But I have promises to keep.

And miles to go before i sleep

and miles to go before i sleep



আমার এখন ক্রান্তিকাল....আমার ভেঙ্গে পড়লে চলবেনা....আমাকে অনেকদূরে যেতে হবে...ঘুমিয়ে পড়ার আগে আমাকে অনেকদূর যেতে হবে....



আই হেভ সো মেনি প্রমিজেস টু কিপ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.