নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে আছি সেটা ভেবেই অবাক হই !!

মিডনাইট হর্স রাইডার

Life would have been so awesome if sadness was made in China

মিডনাইট হর্স রাইডার › বিস্তারিত পোস্টঃ

নষ্টদের অধিকারে

১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র দেখি ধীরে ধীরে নষ্টদের অধিকারে চলে যাচ্ছে...হুমায়ুন আযাদ স্যার' রে পেলে জানতে চাইতাম, " স্যার আপনি, মানুষরাই যে খালি নষ্ট অধিকারে যায় সেটা বললেন কেন...? আপনার আমলে কি জিনিসপত্র ছিলোনা...?? "







ল্যাপটপের ব্যাটারী এক সেকেন্ডও ব্যাকআপ দেয় না, ডিভিডি ড্রাইভটাও নষ্ট...সেটআপ দিতে গেলে কেয়ামত হয়ে যায়...হার্ডডিস্কে জায়গা নেই তাই ৬০০০ টাকা দিয়ে পোর্টেবল হার্ডড্রাইভ কেনা লাগবে...স্পীকারটাও আধমরা হয়ে গেছে, Bass দেয় না...!!





একুরিয়ামের মাছ মরতে মরতে ১২ টাতে চলে আসছে, মাছ কেনা লাগবে...কাল আম্মু বললো, একুরিয়ামের লাইট নষ্ট হয়ে গেছে...সনি মোবাইলের নেটওয়ার্ক IC নষ্ট হয়ে গেছে শক খেয়ে, ছোট্ট একটা IC কিনতে নাকি লাগবে ৩০০০ টাকা...!! বন্ধু চাইলো হাজার দশেক টাকা, বাসায় পুরনো যে টিভিটা আছে তার রিমোর্ট কাজ করে না... কিছুক্ষণ পরপর রিমোর্টটা থাপড়াইতে হয়...তাই টিভি দেখার জন্য নিজ উদ্যোগে লোনে আনছি LED মনিটর, ওটার জন্য আবার লাগবে টিভি কার্ড...ব্যাগের চেইনটাও নষ্ট হয়ে আছে...





বাসায় টিএন্ডটি লাইন বদলে আনা র‍্যাংকসটেলটা এক মাস ধরে চালু হয়না...কয়েকদিন আগে বন্ধুর সাথে ট্রেনের ছাদ থেকে নিচে দাঁড়িয়ে ক্যাচ ক্যাচ খেলতে গিয়ে হাত থেকে পড়ে নোকিয়া XL সেলফোনটার ডিসপ্লের উপর সরু রেখা উঁকিঝুঁকি দিচ্ছে...সেদিন বৃষ্টির মধ্যে ক্যামেরা দিয়ে ছবি তুলতে গিয়ে ক্যামেরাটা পানি খেয়ে ফুলে ফেঁপে আছে...সেটাও সারানো লাগবে...মুখে কেমন জানি একটা দাগ পড়ছে সেটা নিয়ে গত ক'দিন ধরে এক ডাক্তারের চেম্বার থেকে আরেক ডাক্তারের চেম্বারে দৌড়ের উপর আছি !!





কয়েকটা ব্যাংকে জবের জন্য এপ্লাই করবো তার জন্য লাগবে কয়েকটা বই, ব্যাংক ড্রাফট, ভার্সিটিতে প্রাক্টিক্যাল ক্লাসের জন্য লাগতে পারে কোর্ট টাই, পকেটে আছে ২৫০০ টাকা !! ওহ !! মাই গড আমি শেষ !! ও আল্লাহ্‌, এ যাত্রায় আমারে বাচাও...!!



একেই বলে মড়ার উপর খড়ার ঘা...!! বাসা থেকে টাকা নিবো অমন ছেলেও আমি নাহ্‌ !! চারিদিকটা নাকি অনেক নির্লিপ্ত অনেক সুন্দর তাইলে আমি অন্ধকার দেখি কেন...?? কেনু..................??





আর পারিনা গুরু, জন্মের পর থেকেই যে শুরু...............!! :(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.