| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিডিওসহ বিস্তারিত পোস্ট: পবিত্র ক্বাবা শরীফ যখন যুদ্ধক্ষেত্র: ভ্রান্তির বেড়াজালে দাবী আদায়ের ঘৃন্য অভিযান (ভিডিওসহ)........
পবিত্র হারাম শরীফের উপর ধোয়ার কুন্ডলী
অন্যদের জন্য বাকি সব দিনের মত একটি সাধারন দিন হলেও ১৯৭৯ সালের ২০ নভেম্বর মুসলমানদের জন্য একটি ইতিহাস, অত্যন্ত বেদনাদায়ক একটি দিন। দিনটি ছিল ১৪০০ হিজরীর মহররম মাসের প্রথম দিন। প্রায় পঞ্চাশ হাজার মুসল্লির অংশগ্রহনে মুহাম্মাদ ইবনে সুবাইইল এর ঈমামতিতে পবিত্র হারাম শরীফে ফজরের নামাজ শেষ হয়েছে। অব্যবহিত পরেই হারাম শরীফের আকাশে বেশ কয়েকটি গুলির শব্দে উপস্থিত মুসল্লিবৃন্দ স্তম্ভিত। সামনের কাতারে কয়েকজন লোকের মধ্যে কিছুটা হৈ চৈ। তাদের মধ্যে থেকে হঠাৎ একজন লোক উঠে এসে ঈমাম মুহাম্মাদ ইবনে সুবাইইল এর কাছ থেকে মাইক্রোফোন নিয়ে নিল এবং একের পর এক বলতে শুরু করল সৌদী সরকারের দুর্নীতির নানা দিক। লোকটি রাসূল (স) এর ঈমাম মাহদীর আগমন সম্পর্কিত হাদীস উল্লেখ করে বলল, যখন সারাবিশ্ব অন্যায় এবং পাপ কর্মে পরিপূর্ণ হয়ে যাবে, তখন ঈমাম মাহদীর আগমন ঘটবে। লোকটি আরও ঘোষনা করল, এটাই সেই সময় যখন ঈমাম মাহদীর আগমনের ব্যাপারে রাসূল (স) ভবিষ্যৎবানী করেছিলেন। আর ঈমাম মাহদী আমাদের মাঝেই বর্তমান রয়েছে। অজ্ঞাত লোকটি ছিল জুহাইমান আল ওতাইবি।
অতঃপর লোকটি হারাম শরীফে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে দ্বিতীয় একজন ব্যক্তিকে দাড়াতে বলল এবং মাইক্রোফোনের নিকট আসার নির্দেশ দিল, এবং বলল, হে মুসলমানেরা! এই ব্যক্তিই হচ্ছে তোমাদের মাহদী। এর কাছে তোমরা সবাই বাইয়াত গ্রহন কর। দ্বিতীয় ব্যক্তিটি ছিল মুহাম্মাদ বিন আবদুল্লাহ আল কহতনী যিনি কুরাইশ বংশের কহতন গোত্রের অধিবাসী। মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ আল কহতনী রূকন এবং মাকামের মধ্যবর্তী স্থানে এসে দাড়ালেন। অতঃপর জুহাইমান বলল এটা সেই জায়গা যে জায়গায় ঈমাম মাহদীর দাড়ানোর কথা রাসূল (স) বর্ননা করেছেন। ঘোষনাকারী জুহাইমান আল ওতাইবি সমগ্র মুসলিম বিশ্বকে তার কাছে বাইয়াত গ্রহনের শক্ত আহবান জানাল। জুহাইমান আরও বলল, দেখ এই লোকটির নাম মুহাম্মাদ যে নামটা ঈমাম মাহদীর নাম হবে বলে রাসূল (স) ভবিষ্যৎবানী করেছেন, তার পিতার নাম আব্দুল্লাহ যেমনটা রাসূল (স) ভবিষ্যৎবানী করেছিলেন, সে কুরাঈশ বংশের অধিবাসী যেমনটা রাসূল (স) ভবিষ্যৎবানী করছিলেন ঈমাম মাহদীর ব্যাপারে। শর্তগুলো ঘোষনা করার পর জুহাইমান আবারও উচ্চস্বরে ঘোষনা করল, এখন তোমাদের সবাইকে মুহাম্মাদ ইবনে আবদুল্লাহর হাতে বাইয়াত গ্রহন করতে হবে।
পবিত্র হারাম শরীফ দখলের মূল পরিকল্পনাকারী জুহাইমান আল ওতাইবি
ক্ষতিগ্রস্ত পবিত্র হারাম শরিফে অভ্যন্তড়ের দৃশ্য
হারাম শরীফে উপস্থিত মুসল্লীরা হতভম্ব হয়ে পড়লেন। তারা কিছুই বুঝতে পারছিলেন কি হচ্ছে সেখানে। গোলাগুলির শব্দে অনেকেই মুশড়ে পড়লেন। আতঙ্কিত মুসল্লীদের হারাম শরীফ থেকে বের হয়ে যাওয়ারও কোন রাস্তা ছিল না। দরজাগুলো ছিল বন্ধ এবং প্রতিটি দরজাই ছিল জুহাইমান আল ওতাইবির নিজস্ব বাহিনীর শসস্ত্র পাহারাদার সন্নিবেশিত। যে হারাম শরীফে সকল প্রকার যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ সেখানে এমন অবস্থা সকলকেই গভীর চিন্তায় ফেলে দিল। হারাম শরীফের ভিতরে অগনিত মুসলমান হয়ে পড়ল অবরুদ্ধ। জুহাইমান বাহিনী হারাম শরীফের টেলিফোন লাইন কেটে দিল। গভীর সংকটের মধ্য দিয়ে তিন চার দিন কেটে গেল। অতঃপর খাবার সরবরাহ করতে না পেরে অন্যান্য মুসলমানদের জুহাইমান এবং তার বাহিনী বাইরে যেতে অনুমতি দিল।
ধারনা করা হয় প্রায় দুইশত থেকে দুই হাজার সৈন্যের বহর ছিল জুহাইমানের। ভিন্ন উপায়ে ক্ষমতা দখলের এই নষ্ট পরিকল্পনায় যুক্ত করা হয়েছিল বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র। অস্ত্র বহনেও জুহাইমান বাহিনী নিয়েছিল গোপন কৌশলের আশ্রয়। সেদিন পবিত্র হারাম শরীফে প্রবেশ করানো হয়েছিল বেশ কয়েকটি কফিন যার কোনটিতেই কোন লাশ ছিল না। সবগুলো কফিনেই ছিল অস্ত্রের সমাহার। সৌদী পুলিশ এমনকি সৌদী সরকারও মহা সমস্যার মধ্যে পতিত হল। আসলেই হারাম শরীফে কি ঘটছে তা তখনও তাদের নিকট ছিল অপরিষ্কার। তারা বুঝতে পারছিল না তাদের আসলেই কি করা উচিত। ঘটনার তথ্য সরবরাহের জন্য আস্তে আস্তে পুলিশের কতিপয় লোককে হারাম শরীফের দিকে পাঠানো হল। কিন্তু পুলিশের যে সকল লোক হারাম শরীফের দিকে আগ্রসর হয়েছিলেন, তাদের কেউই প্রান নিয়ে ফিরা আসতে পারেন নি। চতুর জুহাইমান হারাম শরীফের মিনারের উপর তার অস্ত্রধারী সৈন্য আগেই নিয়োজিত করে রেখেছিল যাতে কেউ সামনে অগ্রসর হলেই তাকে হত্যা করা সহজ হয়। কর্তৃপক্ষ তখনও বুঝে উঠতে পারে নি ঘটনাটি কিভাবে তাদের মোকাবেলা করা প্রয়োজন।
পবিত্র হারাম শরীফ শত্রু মুক্ত করতে উদ্ধারকারী বাহিনীর সতর্ক অবস্থান
ক্ষতিগ্রস্ত পবিত্র হারাম শরীফের অভ্যন্তরের দৃশ্য
এদিকে ঈমাম মুহাম্মাদ ইবনে সুবাইইল ঠিকই বুঝতে পারলেন পুরো ঘটনাটি উগ্র এবং বিপদগামী কোন গোষ্ঠির একান্তই ব্যক্তিগত খায়েশ পুরনের পূর্ব পরিকল্পনার ফসল। ঈমাম সুবাইইল অনেক কৌশলে নারী পোষাক পরিধান করে হারাম শরীফ থেকে পলায়ন করতে সমর্থ হলেন এবং কর্তৃপক্ষ তার মাধ্যমে আসল ঘটনা সম্পর্কে অবহিত হল। কর্তৃপক্ষ নানাভাবে হারাম শরীফ পুনরুদ্ধার করতে চেষ্টা চালাতে লাগল। কিন্তু জুহাইমান বাহিনী সৌদী রাজ পরিবারের ক্ষমতা হস্তান্তর করার আগে কোনভাবেই হারাম শরীফ ছেড়ে যেতে অস্বীকার করল। অবশেষে উপায়ান্তর না পেয়ে আব্দুল আজিজ বিন বাজ (রহ) এর নেতৃত্বে বিশিষ্ট ফকীহদের পরামর্শ অনুযায়ী কর্তৃপক্ষ পবিত্র হারাম শরীফে বিশেষ বাহিনী প্রেরন করতে বাধ্য হল। ৮ দিন পর শত্রুমুক্ত করার উদ্দেশ্যে সেনাবাহিনী বিশাল ট্যাংকের বহর নিয়ে পবিত্র কাবা শরীফের অভ্যন্তরে ঢুকে পড়ল। জুহাইমান বাহিনী স্পীকারে তাদের বিভিন্ন দাবি দাওয়া পেশ করতে লাগল। শুরু হল তুমল যুদ্ধ। জুহাইমানের অনুগত বাহিনী অবস্থান নিল কাবা শরীফের ভু-গর্ভস্ত অংশে। ভিতরে প্রবেশ এবং বের হওয়ার জন্য একটি মাত্র ফটক থাকায় জুহাইমান এবং তার অনুগত বাহিনীর সুবিধা হল। সেনাবাহিনীর কেউ ঢুকতে চাইলে ওট পেতে থাকা জুহাইমান বাহিনী তাদেরকে গুলি করে হত্যা করতে লাগল। জুহাইমান বাহিনীর শত শত সৈন্য ফটকের কাছে তাদের শসস্ত্র অবস্থান আরও সুসংহত করল।
কর্তৃপক্ষ বুঝতে পারল জুহাইমান বাহিনীর পানির কোন সমস্যা নেই, কেননা জমজম থেকে তারা পর্যাপ্ত পানি পাচ্ছিল। প্রচুর পরিমানে খেজুর সঙ্গে করে নেওয়ায় তাদের খাবারেরও কোন সমস্যা ছিল না। তাদের নিকট ছিল বিপুল পরিমান অস্ত্র সস্ত্রও। স্বল্পস্থায়ী যুদ্ধ তখনও শেষ হয় নি। ইতিমধ্যেই কাবা শরীফের অভ্যন্তরে মৃত্য হল শত শত মুসলমানের। শত্রুপক্ষকে পরাজিত করে কাবা শরীফ মুক্ত করার জন্য একের পর এক কৌশল অবলম্বন করতে লাগল সেনাবাহিনী। অবশেষে সেনাবাহিনীর কৌশলের কাছে পরাজয় হল আরেকজন ভন্ড লোকের। জুহাইমান এবং তার বাহিনীকে ধরাশায়ী করতে সেনাবাহিনী পানি দিয়ে পুরো ফ্লোর পরিপূর্ন করে দিল এবং অতঃপর তার মধ্যে বৈদ্যুতিক তার ছেড়ে দিলে জুহাইমান বাহিনী অনেকটাই দুর্বল হয়ে পড়ে। সেনাবাহিনীর পাল্টা আক্রমনে মৃত্য হয় তথাকথিত ঈমাম মাহাদী মুহাম্মাদ ইবনে আবদুল্লাহসহ তার অধিকাংশ অনুসারীর। আর সেনাবাহিনীর হাতে ধরা পড়ে ঘটনার মুল পরিকল্পনাকারী জুহাইমান আল ওতাইবি ও তার সত্তর জন সহযোগী।
যুদ্ধে নিহত কথিত এবং ভন্ড ইমাম মাহদী, মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ
এভাবেই সমাপ্তি হয় পবিত্র হারাম শরীফের কয়েকদিনের অচলাবস্থার। এই সময়ের মধ্যে কাউকেই পবিত্র হারাম শরীফের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় নি। দুই সপ্তাহের বেশি সময় পবিত্র হারাম শরীফে কোন রকম তাওয়াফ হয় নি, হয় নি কোন নামাজ যে ঘটনা ছিল মুসলমাদের ইতিহাসে বিরল একটি ঘটনা। অবশেষে আটকের দুই তিন দিন পর জুহাইমান এবং তার সহচরদের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। আর এর মাধ্যমেই শত্রু চক্রের হাত থেকে দুই সপ্তাহ পর উদ্ধার হয় মুসলমানদের কেবলা পবিত্র কাবা শরীফ। কর্তৃপক্ষের হিসাব মতে জুহাইমান বাহিনীর প্রায় ২৬০ জন বিপদগামী সৈন্য স্বল্পস্থায়ী এ যুদ্ধে নিহত হয় এবং আর ৫৬০ জন আহত হয় যদিও ইতিহাসবিদদের মতে এ সংখ্যা ছিল আরো বেশি। অন্যদিকে হারাম শরীফ উদ্ধারে নিয়োজিত সেনাবাহিনী এবং পুলিশ সদস্যের মধ্যে ১২৭ জন নিহত হন এবং আহত হন ৪৫১ জন।
সেনাবাহিনীর হাতে বন্দী জুহাইমানের ৭০ জন সহযোগী যাদেরকে পরবর্তীতে মৃত্যুদন্ড দেওয়া হয়
সূত্র:
1) Lecture of Yasir Qadhi
2) Wikipedia
3) The Siege of Mecca
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৪৭
মিনহাজ আল হেলাল বলেছেন: "....আর মসজিদে হারামের কাছে যতক্ষণ তারা তোমাদের সাথে যুদ্ধ না করে, তোমরাও যুদ্ধ করো না ৷ কিন্তু যদি তারা সেখানে যুদ্ধ করতে সংকোচবোধ না করে, তাহলে তোমরাও নিসংকোচে তাদেরকে হত্যা করো ৷ কারণ এটাই এই ধরনের কাফেরদের যোগ্য শাস্তি ৷"- আল বাকারা: ১৯১
২|
০৬ ই মে, ২০১২ দুপুর ২:১৫
~মাইনাচ~ বলেছেন:
আমি আগে জানতামনা
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৪৭
মিনহাজ আল হেলাল বলেছেন:
৩|
০৬ ই মে, ২০১২ দুপুর ২:২১
রোবান মাহমুদ বলেছেন: আল্লাহতাআলা আসলে এই ঘটনার মাধ্যমে বোঝাতে চেয়েছেন কতটা অধঃপতিত আমাদের মুসলমান সমাজ, আমরা যেসব পাপ করছি তা কাবা শরীফে হামলার চেয়েও কোন অংশে কম নয়। তো এটা কেন বাকি থাকবে আর !!
আল্লাহ নোস ডা বেস্ট।
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৪৮
মিনহাজ আল হেলাল বলেছেন: ধন্যবাদ আপনাকে
৪|
০৬ ই মে, ২০১২ দুপুর ২:২৩
হেডস্যার বলেছেন:
এই সম্পর্কে আগে কিছুই জানতাম না।
লেখায় লাইক।
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৪৯
মিনহাজ আল হেলাল বলেছেন: আপনাদের জানার জন্যই পোস্ট দেওয়া। ধন্যবাদ।
৫|
০৬ ই মে, ২০১২ দুপুর ২:২৬
sowkat_a বলেছেন: কঠিন ব্যাপার..
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৪৯
মিনহাজ আল হেলাল বলেছেন: সত্যিই
৬|
০৬ ই মে, ২০১২ দুপুর ২:৩৩
অনিক আহসান বলেছেন: কাবা ঘর পুনর্দখল করতে স্পেশাল ফোর্স লাগল ক্যানো? ফিরিশতারা কোই ছিলো?
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৪৯
মিনহাজ আল হেলাল বলেছেন: মশা মারতে তো কামান দরকার নাই....ভাইজান
৭|
০৬ ই মে, ২০১২ দুপুর ২:৩৬
বাদ দেন বলেছেন: আইজকা কেউ যদি আয়া দাবী করে সে নবী, তারে ফার্স্টে পাগলাগারদে পাঠানো হয়
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৫০
মিনহাজ আল হেলাল বলেছেন: পাঠানো উচিত
৮|
০৬ ই মে, ২০১২ দুপুর ২:৩৮
েমা ফয়সাল হাসনাইন বলেছেন: এই সম্পর্কে আগে কিছুই জানতাম না।
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৫১
মিনহাজ আল হেলাল বলেছেন: নতুন কিছু জেনেছেন। ভাল থাকুন।
৯|
০৬ ই মে, ২০১২ দুপুর ২:৩৮
ইসমাদ্দোহহা বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ .।.।।
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৫১
মিনহাজ আল হেলাল বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকে শুভেচ্ছা।
১০|
০৬ ই মে, ২০১২ দুপুর ২:৪১
আবদেল্লাহ ফাইসাল বলেছেন: আবার মনে পড়ে গেল। আমি তখন রঙ্গিন ছবি দেখেছি এদের। সৌদি থেকে পাঠানো।
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৫৩
মিনহাজ আল হেলাল বলেছেন: রঙ্গিন ছবি পাই নি। যতগুলো সোর্স পেয়েছি তার সবগুলোতে এরকম ছবি।
১১|
০৬ ই মে, ২০১২ দুপুর ২:৫৮
আমি কবি নই বলেছেন: ...কেনো জানি মোসাদ টাইপ মনে হচ্ছে। আল্লাহই ভালো জানেন। অজানা বিষয় নিয়ে পোস্ট দেয়ায় ভালো লাগলো। +
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৫৪
মিনহাজ আল হেলাল বলেছেন: কোন ষড়যন্ত্র ছিল বলে মনে হয়। তবে আসল ব্যাপার আল্লাহই ভাল জানেন।
১২|
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:০৩
ঘুমন্ত রওনক বলেছেন: পবিত্র কাবা শরীফ এর মধ্যে এমন বাজে ঘটনা যারা ঘটিয়াছে তাদের ধিক্কার...
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৫৪
মিনহাজ আল হেলাল বলেছেন: শত ধীক্কার....
১৩|
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:০৫
স্যাটায়ার বলেছেন: প্রিয়তে
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৫৫
মিনহাজ আল হেলাল বলেছেন: ধন্যবাদ
১৪|
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:০৫
এসাসিন বলেছেন: আমি আগে জানতামন।পোস্ট দেয়ায় ভালো লাগলো। +
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৫৬
মিনহাজ আল হেলাল বলেছেন: এমন একটি ঘটনা অনেকেরই অজানা। তাই বিষয়টা পোস্ট আকারে দিলাম।
১৫|
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:০৯
ছোট্ট রাজকণ্যা বলেছেন: শর্বশক্তিমাণ আল্লাহই ভালো জানেন। অজানা বিষয় নিয়ে পোস্ট দেয়ায় ভালো লাগলো। পোস্টে +।
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৫৬
মিনহাজ আল হেলাল বলেছেন: শর্বশক্তিমাণ আল্লাহই ভালো জানেন। ধন্যবাদ।
১৬|
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:২৯
লিঙ্কনহুসাইন বলেছেন: পড়লাম জানলাম ধন্যবাদ , আগে শুনেছিলাম কিন্তু বিস্তারিত জানতামনা
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৫৭
মিনহাজ আল হেলাল বলেছেন: ভাল থাকুন। ধন্যবাদ।
১৭|
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৩৩
শরীফ মহিউদ্দীন বলেছেন: আজকেই প্রথম এই জিনিস জানলাম অসংখ্য ধন্যবাদ
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৫৭
মিনহাজ আল হেলাল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৮|
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৩৪
হিমচরি বলেছেন: আমি আগে জানতামন।পোস্ট দেয়ায় ভালো লাগলো। +
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৫৭
মিনহাজ আল হেলাল বলেছেন:
১৯|
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৪২
জেমস বন্ড বলেছেন: আগে জানতাম না ধন্যবাদ জানানোর জন্য আপনাকে
০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৫৮
মিনহাজ আল হেলাল বলেছেন: শুকরিয়া।
২০|
০৬ ই মে, ২০১২ বিকাল ৪:০৫
মুহিব বলেছেন: এই ঘটনাটা জানা ছিল না।
০৬ ই মে, ২০১২ বিকাল ৪:১১
মিনহাজ আল হেলাল বলেছেন:
২১|
০৬ ই মে, ২০১২ বিকাল ৪:৩০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... দুঃখজনক এই ঘটনা জানা ছিল না। আল্লাহ আমাদের সঠিক পথ প্রদর্শন করুন। আমিন।
০৬ ই মে, ২০১২ বিকাল ৪:৩৯
মিনহাজ আল হেলাল বলেছেন: আমিন।
২২|
০৬ ই মে, ২০১২ বিকাল ৪:৩৬
সিড বলেছেন: আমি আগে জানতামন।পোস্ট দেয়ায় ভালো লাগলো। +
০৬ ই মে, ২০১২ বিকাল ৪:৩৯
মিনহাজ আল হেলাল বলেছেন: ধন্যবাদ।
২৩|
০৬ ই মে, ২০১২ বিকাল ৪:৪৪
ভাবসাধক বলেছেন: এই সম্পর্কে আগে কিছুই জানতাম না।
লেখায় লাইক।
০৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০৩
মিনহাজ আল হেলাল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২৪|
০৬ ই মে, ২০১২ বিকাল ৪:৫১
ডট কম ০০৯ বলেছেন: জীবনে প্রথম শুনলাম এই ঘটনা কন কি?
০৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০৩
মিনহাজ আল হেলাল বলেছেন: জ্বী ভাই। ঘটনা সত্যি।
২৫|
০৬ ই মে, ২০১২ বিকাল ৫:৫৩
নিভৃত সরল ভাবনা বলেছেন: বলেন কি?
এই সম্পর্কে আগে কিছুই জানতাম না।
লেখাটা ভাল লাগলো। +++
০৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০৪
মিনহাজ আল হেলাল বলেছেন: আমি নিজেও আগে জানতাম না। তাই সবার সাথে শেয়ার করলাম।
২৬|
০৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৩
বৈকুন্ঠ বলেছেন: আরব আর ইহুদীদের মতন খারাপ জাতি বিরল। এক্টু রেসিস্ট টাইপের মন্তব্য হয়া গেলেও ইতিহাস স্বাক্ষী
০৭ ই মে, ২০১২ রাত ৩:২৪
মিনহাজ আল হেলাল বলেছেন: চিন্তার বিষয়......
২৭|
০৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৪০
হাসান কালবৈশাখী বলেছেন:
আমার মনে আছে। তখন সাদাকালো Tvর যুগ ছিল। সঊদি কতৃপক্ষ খুব সামান্নই ছবি প্রকাশ করেছিল।
এরা ছিল কট্টরপন্থি ইয়ামেনি সুন্নি মুসলমান। এরাই পরবর্তিতে বিবর্তিত হয়ে আলকায়দা নাম ধারন করেছে।
০৭ ই মে, ২০১২ রাত ৩:২৫
মিনহাজ আল হেলাল বলেছেন: "এরা ছিল কট্টরপন্থি ইয়ামেনি সুন্নি মুসলমান। এরাই পরবর্তিতে বিবর্তিত হয়ে আলকায়দা নাম ধারন করেছে।"
জানা নেই।
২৮|
০৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
রেজওয়ান তানিম বলেছেন: একেবারেই জানা ছিল না
০৭ ই মে, ২০১২ রাত ৩:২৫
মিনহাজ আল হেলাল বলেছেন: আপনাদের জানার জন্যই পোস্টটি দেওয়া।
২৯|
০৬ ই মে, ২০১২ রাত ৮:১২
কুয়াশা বলেছেন: এই রকম কোন এক ঘটার সমাধাণ দিয়েছিলেন আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেটা এই ঘটনা না সৌদি কেন্দ্রীক অন্য কোন ঘটনা সেটা সঠিক বলতে পারবো না।
০৭ ই মে, ২০১২ রাত ৩:২৭
মিনহাজ আল হেলাল বলেছেন: কয়েকজন বলেছেন, সেনাবাহিনী ফ্লোরে পানি ঢেলে যে বিদ্যুৎ সংযোগ দিয়েছিল সেটা ছিল জিয়াউর রহমানের পরামর্শ।
৩০|
০৬ ই মে, ২০১২ রাত ১১:৩৩
দাদুচাচা বলেছেন: আজকেই প্রথম এই জিনিস জানলাম অসংখ্য ধন্যবাদ।
লেখায় লাইক।
০৭ ই মে, ২০১২ রাত ৩:২৮
মিনহাজ আল হেলাল বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৩১|
০৬ ই মে, ২০১২ রাত ১১:৫২
বিডি আইডল বলেছেন: এরা ছিল আলকায়েদার পূর্ব পুরুষ
০৭ ই মে, ২০১২ রাত ৩:২৮
মিনহাজ আল হেলাল বলেছেন: হতে পারে। সঠিক তথ্য জানা নেই।
৩২|
০৬ ই মে, ২০১২ রাত ১১:৫৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভয়ানক ব্যাপারতো। কখনো শুনলামওনা।
অনেক ধন্যবাদ সেয়ার করার জন্য।
অসাধারন একটা পোস্ট।
+++
০৭ ই মে, ২০১২ রাত ৩:২৮
মিনহাজ আল হেলাল বলেছেন: ধন্যবাদ স্যার।
৩৩|
০৭ ই মে, ২০১২ রাত ২:২০
নতুন বলেছেন: আমি আগে জানতামন।পোস্ট দেয়ায় ভালো লাগলো। +
০৭ ই মে, ২০১২ রাত ৩:২৯
মিনহাজ আল হেলাল বলেছেন:
৩৪|
০৭ ই মে, ২০১২ সকাল ১০:৫৫
বিডিওয়েভ বলেছেন: এই সম্পর্কে আগে কিছুই জানতাম না।
০৭ ই মে, ২০১২ বিকাল ৩:৫৮
মিনহাজ আল হেলাল বলেছেন: আসলে আমাদের জানার পরিধি অত্যন্ত সীমিত। প্রথম যখন ঘটনাটি জেনেছিলাম, আমি নিজেও অবাক হয়েছিলাম এরকম একটি গুরুত্বপূর্ন ঘটনা না জানার কারনে।
৩৫|
০৭ ই মে, ২০১২ সকাল ১১:২০
কিং অফ মাইনকা চিপা বলেছেন: অসাধারন তথ্য। আল্লাহর অশেষ শুকরিয়া যে তিনি আমদের জন্য কাবা নিরধারন করেছেন কেব্লা হিসেবে আর তাকে হেফাজত করেছেন।
আল্লাহ আমাদের এধরনের পাপী দের কুচক্রান্ত থেকে রক্ষা করুন।
০৭ ই মে, ২০১২ বিকাল ৩:৫৮
মিনহাজ আল হেলাল বলেছেন: আমিন।
৩৬|
০৭ ই মে, ২০১২ সকাল ১১:২৪
ক্লাউনবয়৮৭ বলেছেন: নাইস জিনিস জানলাম........শোকেসে পুরলাম।
০৭ ই মে, ২০১২ বিকাল ৩:৫৮
মিনহাজ আল হেলাল বলেছেন: ধন্যবাদ স্যার।
৩৭|
০৭ ই মে, ২০১২ বিকাল ৪:৫৭
দিকদর্শন বলেছেন: হ্যাঁ, নতুন বটে! ধন্যবাদ লেখককে।
৩৮|
০৭ ই মে, ২০১২ বিকাল ৪:৫৮
বাবুই পািখ বলেছেন: আল্লাহ আমাদের সঠিক পথ প্রদর্শন করুন।
৩৯|
০৭ ই মে, ২০১২ বিকাল ৫:৩৪
দেখি তো পারি কিনা..... বলেছেন: আগে জানা ছিল না, আল্লাহ নিশ্চয় র্সব শক্তিমান।
৪০|
০৭ ই মে, ২০১২ বিকাল ৫:৩৫
চাতক পক্কী বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ সুন্দর এ তথ্যটির জন্য ।
দুই কুকুর ঘ্রান নিতে আইছিল যে মুগুর দিলেন ঘেউ ঘেউ করার সময় পায় নাই
লেজ গুটিয়ে ভাগছে ।
৪১|
০৭ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০৬
টুনা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৪২|
০৭ ই মে, ২০১২ রাত ৮:৫৬
_শাহরিয়ার_ বলেছেন: একেবারেই জানা ছিল না
শেয়ার করার জন্য ধন্যবাদ।
৪৩|
০৮ ই মে, ২০১২ সকাল ৭:১৯
বিদ্রোহী সত্ত্বা বলেছেন: +++++++
৪৪|
১০ ই মে, ২০১২ রাত ১০:২০
ইফতেখার মাহ্দী বলেছেন: শেয়ার করায় ধন্যবাদ !
৪৫|
১০ ই মে, ২০১২ রাত ১০:৩২
শিপু ভাই বলেছেন:
বিশ্বাস করতে ইচ্ছা করছে না। আজ পর্যন্ত এমন কোন ঘটনার সামান্যতম কিছুও শুনিনি।
যাই হোক পোস্টে+++++++
৪৬|
১০ ই মে, ২০১২ রাত ১০:৩৬
মন্জুরুল আলম বলেছেন: জানা ছিল না....অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য...
৪৭|
১০ ই মে, ২০১২ রাত ১০:৩৯
নাম বলবো না বলেছেন: আগেতো শুনিনি।
৪৮|
২৪ শে মে, ২০১২ বিকাল ৪:২৪
সাইফুল আলী বলেছেন: প্রথম জানলাম
৪৯|
০৭ ই জুন, ২০১২ রাত ১০:৪৭
সোহাগ সকাল বলেছেন: জানতাম না আগে। মারাত্মক ঘটনা।
৫০|
০৭ ই জুন, ২০১২ রাত ১১:০৭
আবাব বলেছেন: আগ্রহীরা "The Meccan Rebellion" - Thomas Hegghammer & Stephane Lacroix পড়ে দেখতে পারেন ।
৫১|
১৩ ই জুন, ২০১২ ভোর ৪:১৭
সাবু ছেেল বলেছেন: হযরত জিয়ার(রহঃ) মুবারক পরামর্শে সেদিন মুসলিম জাতি রক্ষা পেয়েছিলো !! ও জিয়া তুমি কোথায়???????
৫২|
১৩ ই জুন, ২০১২ ভোর ৪:১৯
নাফিজ মুনতাসির বলেছেন: আজব লাগলো............ব্যাপারটা নিয়ে আগে কিছুই জানতাম না.............আজকেই শুনলাম প্রথম...............
পোষ্টের জন্য ধন্যবাদ.........
৫৩|
১৩ ই জুন, ২০১২ ভোর ৪:৩৫
হাসান মাহবুব বলেছেন: জানা ছিলো না। +
৫৪|
১৪ ই জুন, ২০১২ দুপুর ১:৫১
ফেলুদার চারমিনার বলেছেন: +++++++
৫৫|
১৫ ই জুন, ২০১২ রাত ১:৪২
তন্ময় ফেরদৌস বলেছেন: গুড পোস্ট।
৫৬|
২৫ শে জুন, ২০১২ রাত ৯:২১
মহসিন৭১ বলেছেন: চার বছর সউদি আরবে থাকলাম। ১৯৯৪ সালে হজ করলাম। ১৯৯৭ সালে ওমরা করলাম। এই ঘটনা কারো কাছ থেকে শুনলাম না। আপনার লেখাটা বেশ ঝড়ঝড়ে। চমৎকারভাবে লিখেছেন। বিষয়টি আরো বিষদ জানার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।
৫৭|
২৮ শে জুন, ২০১২ দুপুর ২:৫৮
মেফতাহুল সাগর বলেছেন: অজানাকে জানা হল। ভাল থাকবেন।
৫৮|
১৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৫
মোঃমিজানুর রহমান বলেছেন: ভাই , স্পর্স কাতর বিষয় নিয়ে, একটু ভেবে চিন্তে পোষ্ট দিবেন । এগুলো সব মিথ্যা ও বানোয়াট, মুসলমানের দুশমনরা , এ সমস্ত রটায় আর কিছু মুর্খ মুসলমানরা এগুলো নিয়ে মাখা মাখি করে, মুসলমানদের মধ্যে বিব্রান্তি ছরায় । এ থেকে সাবধান থাকা উচিত।
৫৯|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪৩
ShusthoChinta বলেছেন: স্তব্ধ হয়ে গেলাম................
৬০|
৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৪
কলম.বিডি বলেছেন: ভয়ংকর ঘটনা। আগে জানতাম না। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ মুসলমানদেরকে কতভাবে যে পরীক্ষা করবেন!!
৬১|
০৩ রা অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৩
সায়েদ মুনাব্বির মাহমুদ আল-মামুন বলেছেন: ভয়াবহ ঘটনা
৬২|
০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩৮
রাতুল রেজা বলেছেন: অনেক ধন্যবাদ। এই ঘটনা একদম ই অজানা ছিল
৬৩|
২২ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৫৭
চুয়েট পেইন বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ
৬৪|
১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩৩
জীবন্মৃত০১ বলেছেন: হুমমমম
৬৫|
১৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:০১
স্বপ্নবাদী বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ
৬৬|
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫
আগুয়ান বলেছেন: অজানা জিনিস জানা হল।
প্রিয়তে নিলাম
ধন্যবাদ
৬৭|
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬
অাতিক বলেছেন: পৃথিবীতে সমস্ত ভন্ডদের আল্লাহ ধ্বংস করেছেন। সর্বকালেই আল্লাহ ইসলামের হেফাজত করেছে। মাহদী দাবী কারী জুহাইমান আর কাদিয়ানীর মৃত্যু হয়েছে। বাংলা ভাই আব্দুর রহমান ওরা বিদায় হয়েছে। ওদের মতাদর্শ নস্ট হয়েছে। অপর দিকে হুসাইন আহমেদ মাদানী আর তাদের মত আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের আদর্শ আল্লাহ আজও টিকিয়ে রেখেছেন। সিপাহী বিপ্লব পরাজিত হতে পারে কিন্তু ইংরেজদের আল্লাহ দেশ থেকে বিদায় করেছে। তেমনি হক জিন্দা হলে বাতিল বিদায় হবেই হবে।
আল্লাহ আমাদের হেদায়াত দান করুন।
৬৮|
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২০
২৪ বলেছেন: আল্লাহু আকবর.
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১২ দুপুর ২:১০
সূর্য বলেছেন: সর্বশক্তিমান আল্লাহতালা কী করে তার পবিত্র ঘরে এই ধ্বংসযজ্ঞ চালানোর অনুমতি দিলেন, আশ্চর্য লাগে! যেখানে আবরাহা আর তার বিশাল হাতীর বাহিনীকে আবাবিল পাখির নিক্ষিপ্ত নুড়ির আঘাতে চর্বিত ঘাসকণায় পরিণত করতে পেরেছিলেন তিনি!