নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাপ্তিহীন অন্তর্‍্যাত্রা...

আহ্নিক অনমিত্র

নাইবা বলা হোক নিজেকে নিয়ে কিছু

আহ্নিক অনমিত্র › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম অপ্রয়োজনীয়...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

নতুন ট্রেন্ড বাংলাদেশে, ATHEISM.

যেই বিশ্ববিদ্যালয়ে উঠে গেল ছেলে-পিলে দেখলাম ফেইসবুক প্রোফাইলে গোটা করে লিখা ATHEIST। আচ্ছা তোমাদের তো ধর্ম নেই তাহলে ধর্মের নামে পাশে কেন লিখছ ATHEIST। ‘রিলিজিয়াস ভিউ’ তো নেই তোমাদের কোন ? কেন বড়াই করে বলছ আমরা ATHEIST ?

কোন সমস্যা নেই আমার নাস্তিকতা নিয়ে।

প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিজের বিশ্বাস পালন করবার।

এবং প্রত্যেকটি ধর্মেই আছে, অন্যের ধর্ম এবং তাদের বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করা যাবেনা।

সেই অনুসারে নাস্তিকতা নিয়ে আমাদেরও কোন বিবাদ নেই।

অনেক নাস্তিকতার উদাহারন দেখেছি, বাইরের দেশে অহরহ। কিন্তু তারা যেমন নিজেরা ধর্ম পালন করেনা তেমন অন্যের ধর্ম নিয়েও তাদের সমস্যা নেই।

সেইটেই তো ‘ মুক্তচিন্তার ‘ মূল কথা নাকি ?

ব্যাক্তিচিন্তা আর ব্যাক্তি স্বাধীনতায় বিশ্বাস ?

শুধু মাত্র আমাদের দেশেই নাস্তিক দের দেখি, তারা অন্যের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলে, বিশ্বাস ভাঙ্গার চেষ্টা করে, প্রতি পদে ভুল ভুল বলে চিৎকার করে। খারাপ খারাপ কথা বলে। আমাদের সৃষ্টিকর্তা, আমাদের ধরমগুরু দের গালি দেয়া, অশ্লীল কিছু বলতে তোমাদের বাধে না ? এরকম কেন ?

তুমি মুক্তচিন্তার মানুষ, তার মানে এই যে তুমি মত প্রকাশের স্বাধীনতায় সম্মান, ব্যাক্তিবিশ্বাসে সম্মান রাখো। অর্থাৎ আমার মত প্রকাশের স্বাধীনতায়ও তোমার কোন বিবাদ করবার কথা নয়, আমার বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলবার কথা নয়। কিন্তু তোমরা তা করনা।



যখন তোমরা কর সেটা ‘মুক্তচিন্তা’ আমরা করলে ‘ সেকিউলারিজম ‘ ‘ মৌলবাদ ‘ ‘ ভণ্ডামি ‘।

তাহলে তোমরা কি আসলেই মুক্তচিন্তার প্রকাশ করছ, নাকি শুধুই নিজের বিশ্বাস প্রতিষ্ঠা করছ ?

আচ্ছা, কোন কিছুতে বিশ্বাস করা এবং সেই বিশ্বাস প্রচার করবার নামই তো ধর্ম তাইনা ?

তাহলে তোমরা নিজেদের বিশ্বাস প্রতিষ্ঠা করতে চাইছ মানে নিজেরাও একটা ধর্ম মেনে চলছ। পার্থক্য তোমরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করছ না, আর আমরা যারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য ধর্ম পালন করছি তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করছি।



আচ্ছা ভণ্ডামি তাহলে করছে কারা ???

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

রকি০০৭ বলেছেন: ভাই আমার মনের কথাটা বলেছেন। পোস্টে প্লাস।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

একজন পথশিশু বলেছেন: Nastikra prokritopokkhe vondo . Oder kaji hoilo dhormoke galagal kora. Bangladeshe jodi kono dol thake jara nijer biswashke nie barabari kore sheita holo Atheist. Era nijederke beshi gaani vabe, era vabe eder janar baire kisoo nai, era soobidhabadi,protarok. Islami shoriah onujayi jokhon kono khoonir gordan kata jay tokhon tader khoob dookho lage. Othocho tara vabena j nihoter poribar kotota oshohay, kotota dookkho peyeche. Ei nastikrai abar sohanuvootir kotha bole .sohanoovooti mane ei na j apni ekjon khooni , dhorshok, eve-teaserer proti doya kore taake chere deben ba loghoo saasti deben ja dekhe onnora nijeke soodhrate parena. Aamar dhormo ami palon kori, tate nastiker ki? Kono nastik ei nea barabari kora mane shey ekta nirlojjo,behaya,bekoob ebong kookoorer cheyeo odhom.

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

আহ্নিক অনমিত্র বলেছেন: বললাম তো ভাই, যার বিশ্বাস যার যার কাছে। কিন্তু আমার বিশ্বাস নিয়ে তারা কথা বলবে, কটাক্ষ করবে সেইটে কিভাবে মেনে নেই ?
আমি নিরপেক্ষ মানুষ, আমি নিজের ধর্ম, নিজের রাজনৈতিক মতবাদ নিয়ে বাড়াবাড়ি করিনা। আমি যেমন চাই আমার মত প্রকাশের ক্ষমতা আছে, তেমনই অন্য কেউ যদি কিছু বলতে চায়, তার মতামত দিতে যায় সেটা যদি আমার নিজস্ব বিশ্বাসের বিপরীতেও যায় তবুও তো আমার উচিৎ তাকে সম্মান দেখানো। এবং আমি দেখাব।
কিন্তু তাই বলে তো এ কথা তো চল্বেনা যে আমি আগা গোঁড়া সব ভুল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.