| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর্দান্ত সাহসিকতার পরিচয় দিয়ে যাচ্ছে সাধারন মানুষ।
জীবন বাচাতে, কারো লাশ উদ্ধার করতে নিজের জীবনের পরওয়া করছে না কেউ।
অসীম সাহসী এই সব মানুষের জন্যে শুধুই প্রার্থনা, শুভকামনা।
আপনারা প্রমাণ করলেন দেশে মানুষ বলে কিছু আছে।
ভেতরের প্রায় সবটুকু উদ্ধার কাজ করছে সাধারণ মানুষ।
স্বেচ্ছায় জীবন দিতে এসেছেন অপরিচিত অসহায় মানুষ গুলোর জন্যে।
সেনা বাহিনী, সিভিল ডিফেন্স বার বার বলে যাচ্ছে, এত সাহসিকতা আমরা আগে কোনদিন দেখি নাই।
একের পর এক বের করে আনা হচ্ছে জীবিত মানুষ গুলোকে। এখনো অনেক বেচে আছে, তাদের উদ্ধারের জন্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ, ফায়ার সার্ভিস, সেনা বাহিনী, র্যাব, পুলিশ।
চোখে পানি এসে গেছে, অঝোরে কাঁদছি।
সৃষ্টিকর্তা এদের দিয়েই আমাদের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।
সাহায্য পাঠাচ্ছেন যারা তাদের কাছে জাতি চির কৃতজ্ঞ।
আপনাদের জন্যে প্রমাণ হল ,এদেশের মানুষ এখনো অন্যের জন্যে নিজেকে বিলিয়ে দিতে পারে। উজাড় করে দিতে পারে কারো জীবন বাঁচাতে। দরকার হলে দলমত ভুলে গিয়ে আমরা যে এক হয়ে যেতে পারি তা আবার প্রমাণ হল।
ধিক্কার জানাই তাদের যারা এখনো দলবাজি করছে, ধিক্কার জানাই তাদের যাদের জন্যে এত গুলো প্রাণ নিঃশেষ হয়ে গেল। ধিক্কার জানাই তাদের যাদের অন্তহীন লোভের করাল গ্রাসে এতগুলো নিরপরাধ মানুষের জীবন গেল। তোমাদের আমরা ছাড়বনা।
২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
আহ্নিক অনমিত্র বলেছেন: বুকে জড়িয়ে নিলেই হবে।
২|
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮
রেজা সিদ্দিক বলেছেন: এই ঋণ আমরা বহন করতে চাই সারাজীবন।
২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
আহ্নিক অনমিত্র বলেছেন: তাহলে তাই হো...
তবে আমরা কি ভালো মানুষদের মুল্যায়ন করতে পারি ?
২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
আহ্নিক অনমিত্র বলেছেন: আপনাকে প্রথমে চিনতে পারিনি। হঠাৎ করে ছবিটা চেনা মনে হল। আপনার ব্লগে গিয়ে আপনার লেখা গুলো দেখলাম। দেখে বুঝলাম আসলেই যার কথা ভাবছি আপনি সেই মানুষ।
ছোট বেলায় আপনার করা কাজ গুলো খুব ভালো লাগত।
অনেক দিন পর আবার আপনার আর আপনার অনুষ্ঠানের কথা মনে পড়ে গেল আবার।
আপনাকে হাতের কাছে পেয়ে বলে ফেলি, আপনি সেই কবে থেকে মাটি ও মানুষ ( নাম বদলেছে হয়তো এখন ) করে আসছেন, যে ভুমিকা আপনি আমাদের দেশের জন্যে রেখেছেন তার জন্যে আপনাকে আজকে সাধুবাদ জানাচ্ছি।
পরম করুণাময় আপনার সহায় হন, আপনি আপনার কাজ দিয়ে আরও পরিচিতি লাভ করুন।
ভালো থাকবেন, স্যার।
৩|
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯
কালবৈশাখীর ঝড় বলেছেন:
ভেতরে জীবিত একজন থাকলেও ভারি যন্ত্রপাতি ব্যাবহার করা হবে না। তাকে সুরংগ কেটে বের করা হবে।
আগে ৭২ ঘন্টা ছিল, এখন সময় বাড়ানো হয়েছে। এখনো জীবিত উদ্ধার করা যাচ্ছে।
গতকাল ১৪০ জন জীবিত উদ্ধার করা হয়েছে, আজ ১৪ জন। আরো উদ্ধার হচ্ছে ...
এখোনো অনেক জীবিত। তাই ভারি যন্ত্রপাতি ব্যাবহার করা হবে না।
অকুতভয় শত শত তরুণ ভলান্টিয়াররা বিনে পয়সায় জান বাজি রেখে ভেতরে ঢুকে আহত জীবিতদের বের করে আনছে, অযথা আজে বাজে কথা বলে ওদের মনবল নষ্ট করবেন না।
জয় তারুণ্য!
২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
আহ্নিক অনমিত্র বলেছেন: জয় তারুণ্য!
৪|
২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
এরিস বলেছেন: ধিক্কার জানাই তাদের যারা এখনো দলবাজি করছে, ধিক্কার জানাই তাদের যাদের জন্যে এত গুলো প্রাণ নিঃশেষ হয়ে গেল। ধিক্কার জানাই তাদের যাদের অন্তহীন লোভের করাল গ্রাসে এতগুলো নিরপরাধ মানুষের জীবন গেল। তোমাদের আমরা ছাড়বনা।
৫|
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: মেশের মানুষরাই দেশকে এবং দেশের মানুষকে ভালবাসে।তাই তারা পাশে দাড়িয়েছে।সরকার সীমাহীন দায়িত্বহীনতার পরিচয় দিযেছে।সব কাজ বাদ দিযে তাদের উদ্ধারে মনোযোগ দেয়া উচিত ছিল।তারা প্রেসিডেন্টের শপথ পরে করালেও পারতো..স্রারাষ্ট্র মন্ত্রী উদ্ভট মন্তব্য করে নিজের অযোগ্যতার প্রমান দিয়েছে।সবার আগে মানুষ সত্য তা প্রমানিত হয়েছে।
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৩
আহ্নিক অনমিত্র বলেছেন: প্রেসিডেন্টের শপথ না হলে হত। তিনি আজকে টুঙ্গিপাড়া না গেলে পারতেন। দেখতাম এক দিন শুধু মানুষের পাশে আসতেন। তার কথা আজীবন মনে রাখতো মানুষ।
প্রথম আলো ওরকম জমকালো অনুষ্ঠান না করলেও পারত।
কেউ কেউ বলছে ৫৪ লাখ টাকা উঠছে !!! আররে ভাই, সরকার ৪ কোটি নিয়া রেডি, কি হয়েছে সেটা দিয়ে। এখন পর্যন্ত যে টাকা কাজে না লাগলো পরে সেটা কি পার্থক্য করতে পারবে ???
মরার পরে টাকা দিলে কি মানুষটা ফিরে আসবে।
তারাই এখন সত্য মানবতা দেখাইতেছে, যারা প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছেন অর্থ দিয়ে, সাপ্লাই কিনে দিয়ে, পানি, খাবার কিনে দিয়ে। এমনকি এ পর্যন্ত অনেক গুলো দরকারি যন্ত্রাদি নিজ উদ্যোগে কিনে দিএছেনে মানুষ। সেগুলো দিয়ে কাজ চলছে সাভারে, জীবন রক্ষা হচ্ছে অসহায় মানুষের।
৬|
২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯
তরুক মকতো বলেছেন: আমাদের এই বীরদের যেন আমরা যথাযোগ্য মর্যাদা দিতে পারি। সাধারণ মানুষগুলো আর সাধারণ নেই। কাজের মধ্য দিয়ে তাঁরা অসাধারণ হয়ে গেছেন।
৭|
২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
রাজনীতির ভাষা বলেছেন: প্রথম আলো একটা অজগর। কবে যে আমরা এই অজগরের হাত থেকে রক্ষা পাব আল্লাহই ভালো জানে। হলুদ সাংবাদিকতরা নিম্নতম সীমা কত নিচে হতে পারে, প্রথম আলো তার নিকৃষ্ট (উৎকৃষ্ট বলতে ইচ্ছে হল না) উদাহরণ। কত বড় সাহস তাদের এই নর্তন-কুর্দনকে একাত্তরের 'কনসার্ট ফর বাংলাদেশের' সাথে তুলনা করে। আনিসুল হক গংদের এই তুলনার কারণের শাস্তি হওয়া উচিত। এই সব অর্থলোলুপ দুর্বৃত্তরা দেশকে আজীবন গোলামীর জিঞ্জিরে আবদ্ধ রাখতে চায়। অপরাধতো স্বীকার করেইনা বরঞ্চ 'কনসার্ট ফর বাংলাদেশের' মত ঐতিহাসিক ইস্যুর আড়ালে নিজেদের অপকর্ম ঢাকতে চায়। ভেবেছে কিছু টাকা খরচ করলেই মানুষ ওদের দুষ্কৃতির কথা ভুলে যাবে। প্রথম আলোর ওপর আল্লাহর গজব নাযিল হোক।
৮|
২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬
বইয়ের পোকা বলেছেন: আসুন সবাই একযোগে ষ্ট্যাটাস দেই .
রক্তখাদক রানার পক্ষে যে আইনজীবি আদালতে দাড়াবে তাকেও রানাকে সহযোগিতার অপরাধে দায়ী করা হবে ।
৯|
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধিক্কার জানাই তাদের যারা এখনো দলবাজি করছে, ধিক্কার জানাই তাদের যাদের জন্যে এত গুলো প্রাণ নিঃশেষ হয়ে গেল। ধিক্কার জানাই তাদের যাদের অন্তহীন লোভের করাল গ্রাসে এতগুলো নিরপরাধ মানুষের জীবন গেল। তোমাদের আমরা ছাড়বনা
১০|
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১
ইয়ার শরীফ বলেছেন: সৃষ্টিকর্তা এদের দিয়েই আমাদের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।
সাহায্য পাঠাচ্ছেন যারা তাদের কাছে জাতি চির কৃতজ্ঞ।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪
তূর্য হাসান বলেছেন: ঐ সাহসী মানুষগুলোকে পায়ে হাত দিয়ে সালাম করতে ইচ্ছে করছে