নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগ্রাম >স্বাধীনতা >সার্বভৌমত্ব

ফেসবুকে আমি ,ব্লগে আমি , সর্বত্র আমি দেশের তরে.....

মিরাজ ফাহাদ

মিরাজ ফাহাদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কতটুকু নিরাপদ ??

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

আজ থেকে চার দশক আগে যেই দেশের স্বপ্ন

নিয়ে এদেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা নিজের

জীবনকে তুচ্ছ

করে যুদ্ধে ঝাপিয়ে পরেছিলেন ,তারা কখনোই

বর্তমান বাংলাদেশের স্বপ্ন দেখেনি ।তাদের স্বাধীন

করা সোনার বাংলাদেশ আবারো নির্যাতনের শিকার

।তবে এবার পাকিস্তান নয় বরং বন্ধুপ্রতিম

বলে পরিচিত ভারতের নির্যাতনের শিকার ।যদিও

তারা বদ্ধুপ্রতিম হিসেবে পরিচিত কিন্তু বিগত

চল্লিশ বছরে ভারতের কাছ থেকে বাংলাদেশ এমন

কোন বন্ধুত্বপূণ আচরন পায় নাই

যাতে আমরা নিজেদেরকে নিরাপদ ভাবতে পারি ।

ফারাক্কা বাঁধ থেকে শুরু করে সীমান্ত

হত্যা কিংবা ইদানিং বাংলাদেশী পণ্য

জামদানি ,নকশী কাঁথা ,ফজলি আম নিজেদের

বলে স্বিকৃতি আদায় ।পররাষ্ট্র নীতিতে প্রেম

ভালোবাসার কোন স্থান নেই ।

বরং যেটা আছে সেটা হলো ,সবাই সবার শত্রু ।

নিচের লেখাগুলো ভালোভাবে পড়ুন

এবং বুঝতে চেষ্টা করুন নিজের ও দেশের

অবস্থা সর্ম্পকে.....

"ভারত হয় ধ্বংস হবে নতুবা পৃথিবীর

পরাশক্তি হবে ।"

"ছোট রাষ্ট্রগুলোর ভবিষ্যৎ নেই। তাদের

মিশে যেতে হবে বৃহত্তর রাষ্ট্রগুলোর মধ্যে।"

উপরোক্ত ২টি উক্তিই ছিল ভারতের প্রথম

প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর !

ভারতের সংবিধানের ৩৬৭ নম্বর ধারার ৩ নম্বর

অনুচ্ছেদ অনুযায়ী, ভারত ব্যতীত যেকোনো রাষ্ট্রই

বিদেশী রাষ্ট্র,

তবে রাষ্ট্রপতি কোনো রাষ্ট্রকে ‘বিদেশী রাষ্ট্র

নয়’ বলে ঘোষণা করতে পারেন !

অর্থাত্ ভারত যেকোনো রাষ্ট্র দখল

করে তাকে নিজের অংশে পরিণত করতে পারে।ভারতের

সংবিধানেই ভারতের রাষ্ট্রপতিকে এই

ক্ষমতা দেয়া হয়েছে।

হয়তো এই ক্ষমতাবলেই নিজেদের সামরিক

শক্তি প্রয়োগ করে ১৯৭৫ সালে ভারত অধিকার

করেছে সিকিম কিংবা তারও আগে হায়দ্রাবাদকে!

তাই বলতেই হয়, ভারতের সাথে আমাদের সম্পর্ক

নির্ভর করবে আমরা দেশ

হিসেবে কতটা শক্তিশালী হতে পারছি তার ওপর।

বাংলাদেশকে অর্জন করতে হবে সামরিক শক্তি।

কারণ, শেষ পর্যন্ত সামরিক শক্তি দিয়েই

পৃথিবীতে এখনো নির্ধারিত হচ্ছে দু’টি দেশের

সম্পর্ক !

রাষ্ট্র মানেই সামরিক শক্তি। সামরিক

শক্তি ছাড়া এখনো কোনো রাষ্ট্র অন্য

কোনো রাষ্ট্রের কাছ থেকে শেষ পর্যন্ত তার

ন্যায্য পাওনা বুঝে নিতে পারে না যা ইতোমধ্যেই

তিস্তা ও অন্যান্য ইস্যুতে আমরা বুঝতে পারছি !

আমাদেরও তাই জাতি হিসেবে হতে হবে সমরনিপুণ !

কেবল কথা দিয়েই ভারতের মন জয় করার অভিপ্রায়

সাফল্য পেতে পারেনা। এই বাস্তবতা যেন

আমরা বিস্মৃত না হই।

বাংলাদেশে কিছু শান্তিবাদী আছেন,যারা বড়

বেশি উদার। তারা সবকিছুতেই উদারতা প্রকাশ

করতে চান।যেমন : বাঙালী বলে পশ্চিমবঙ্গের

সাথে নিজেকে ভাসিয়ে দেয়া । কিন্তু পৃথিবীর

ইতিহাসে উদারতা ছিল এবং এখনো হয়ে আছে খুবই

গৌণ ব্যাপার। এখনো শান্তি কামনা করলে যুদ্ধের

জন্য প্রস্তুত থাকতে হয়। এখনো মানুষের ইতিহাস

হয়ে আছে যুদ্ধের ইতিহাস। আর

শান্তি বলতে বাস্তবে বুঝাচ্ছে দু’টি যুদ্ধের

মধ্যবর্তী সময়কে। বাংলাদেশের মানুষকে স্বাধীন

হতে হয়েছে যুদ্ধ করেই। কোনো উদারনীতির ওপর

নির্ভর করে বাংলাদেশের উদ্ভব সম্ভব হয়ে ওঠেনি ।

উদাহরনসরূপ ,ইউরোপ ও আমেরিকার মানুষ তাদের

সামরিক শক্তির বলেই শান্তিতে বসবাস করছে ।

বর্তমান সরকারের সাথে ভারতের যে সর্ম্পক

তা সমমর্যাদার নয় ।বরং সরকারের

একতরফা দেয়ার নীতি অশুভ কিছুরই ইঙ্গিত করছে ।

বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে ট্রানজিট

যেখানে একটি বিতর্কিত ইস্যু

সেখানে বিনা শুল্কে ট্রানজিট চিন্তার

রেখাটাকে দীর্ঘ করেছে ।তাই এখনি সরকারের উচিত্

এসব আত্নঘাতি সিদ্ধান্ত থেকে সরে আসার ।কারন

এদেশের মানুষের একটি ভালো গুন হলো তারা যখন

কোন কিছুর বিরুদ্ধে রুখে দাড়ায় তখন

তাদেরকে কেউই দমিয়ে রাখতে পারে না ।পাকিস্তান

কিংবা শক্তিশালী বৃটিশ সাম্রাজ্য নিস্তার

পায়নি কেউই ।সুতরাং এতো কিছু বুঝার পরও

যদি তারা সেই পথে আগায় ,তাহলে তার পরনতির

জন্যও কেউ দায়ী থাকবে না ......চলমান

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

রিওমারে বলেছেন: আওয়ামীলিগ আর জামাত দেশের চরম শত্রু। একজনের হাতিয়ার হল স্বাধীনতার পক্ষের দল এই শ্লোগান । এই হাতিয়ারকে সামনে রেখে তারা সকল অপকর্ম কে হালাল করে থাকে। আর জামাতের হল ইসলাম এর শ্লোগান । এই ইসলামের ধুয়া তুলে সাধারন ধর্ম প্রান মানুষদের সাথে গাদ্দারী করে চলছে । মুলতঃ দুইটা দলই স্বাধীনতা ও সার্বভৌমত্ব এর জন্য হুমকি স্বরূপ ।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

সংকেত মাহমুদ বলেছেন: আওয়ামীলিগ= হাতিয়ার হল স্বাধীনতার পক্ষের দল এই শ্লোগান ।স্বাধীনতার চেতনা বেইচা খাওয়ায়ই এর কাম ।
বিএনপি =হাতিয়ার হল দেশের সার্বভৌমত্ব শ্যাষ হয়ে গেলো বলে জনগণরে ডঢ়-ভয় দেখানো; রক্ষা করতে বিএনপিকে একমাত্র ক্ষমতায় আনো: এই শ্লোগান ।

জামাত = জামাতের হল ইসলাম এর শ্লোগান । এই ইসলামের ধুয়া তুলে সাধারন ধর্ম প্রান মানুষদের সাথে গাদ্দারী করে চলা ।৭১ এও করসে, এখনো করতাছে ।

মুলতঃ তিনটা দলই স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জনগণের জন্য হুমকি স্বরূপ ।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

ভালোরনি বলেছেন: আমলিগ ভালা পাই না
বিনপি ভালা পাই না
জামাত ভালা পাই না
ভারত ভালা পাই না
পাকিস্তান ভালা পাই না
মৌলবাদ ভালা পাই না
নাস্তিক ভালা পাই না
৭১ এর রাজাকার ভালা পাই না
২০১৩ এর রাজাকার ভালা পাই না।

আমি বাংলাদেশ ভালা পাই।

আমার মতো আর কে কে আছেন?

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

মিরাজ ফাহাদ বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ....
আপনাদের সাথে সহমত পোষন করছি ।
প্রকৃতপক্ষে একটি দেশের অভ্যন্তরীন রাজনীতির ব্যর্থতাই পরাশক্তিদের অবৈধ হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করে ।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

মিরাজ ফাহাদ বলেছেন: ভালোরনি ভাই ,আমি আছি আপনার মতো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.