| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছায়ার নিঃসঙ্গতা ঘিরে রেখেছে তোমায়...
তোমার ঘরের একলা এক কোণে,
অন্ধকার এগিয়ে আসছে তোমার দিকে....
গাঢ় অন্ধকার-
যেমন করে চাঁদের দিকে এগুয় মেঘমালা।
তুমি বজায় রেখে চলেছ তোমার নিরবতা...
ভাবছ বদলে যাবে এ নিঃসঙ্গতা,
এ নিরবতাময় অন্ধকার।
যেভাবে বদলে যায় প্রকৃতির রূপ ...
আবার মনে হয় বদলাবে না, জ্বলতে থাকবে সূর্যের ন্যায় চিরতরে।
তাই ভুলে যেও না শ্বাস নিতে....
শ্বাস নিতে ভুল না,
তোমার জীবন একটাই..তাই ভুলে যেও না বেঁচে থাকতে...
জলের উপরেই রাখো তোমার মস্তিস্ক,
কিন্তু শ্বাস নিতে ভুল না ।
অনেক কষ্ট হয়ত দেখেছ জীবনে,
অনেক হতাশা...
যা তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি কেবল নেমেই যাচ্ছ...
নেমেই যাচ্ছ হতাশার অতল অন্ধকার গহবরে-
মনে রেখো তুমি একা নও, নামছে আরো অনেকেই....
আর যে উত্তর তুমি খুঁজে ফিরছ....
তোমার মনের অজানা প্রশ্নের জন্য,
তা তোমাকে করে তুলছে আরো অস্থির.... হারিয়ে ফেলছ তোমার স্থিরতা;
নাই বা পৌছালে তোমার লক্ষ্যে...
কিছু না হয় থাকলোই অপূর্ণতা-
মানব জীবনীই তো অপূর্ণতায় ভরা...
তাই ভুলে যেও না শ্বাস নিতে....
শ্বাস নিতে ভুল না,
তোমার জীবন একটাই..তাই ভুলে যেও না বেঁচে থাকতে....
জলের উপরেই রাখো তোমার মস্তিস্ক,
কিন্তু শ্বাস নিতে ভুল না ।
তোমার মনে হবে চলে যেতে মাঝে মাঝে
কিন্তু সবকিছু থাকবে ঠিক, শুধু তুমি ছাড়া,
জীবন চলতে থাকবে তার মতই.....
কারো জন্য থেমে থাকে না কোনো কিছু ....
সুতরাং শ্বাস নিতে ভুল না
বাঁচতে ভুল না
নিঃস্বাস নাও, বাঁচতে থাক
তুমি জানোও না যে আগামী কালটা হয়ত হবে অন্যরকম
কাজেই কাজেই শ্বাস নাও আর বাঁচো.....
©somewhere in net ltd.