নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বি এ, এম এ (ইংরেজি ভাষাতত্ত্ব)

মীর আবিদ

বি এ, এম এ (ইংরেজি ভাষাতত্ত্ব)

মীর আবিদ › বিস্তারিত পোস্টঃ

আমার লাশ:-

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১

(কবিতাটি লিখেছিলাম বেশ কিছুদিন আগে। এখনো তো ত্বকী হত্যার কোনো সুরাহা সরকার করলো না। বেশ ভালই হতাশ লাগে যখন দেখি যে এতটা মেধাবী একটা ছেলেকে কি করুন ভাবেই না বিনা অপরাধে নষ্ট রাজনীতির স্বীকার হতে হলো।)

আমার লাশ:-

চিত্ হয়ে ভাসছিল আমার ফুলে উঠা,পচে যাওয়া মৃতদেহটি...

শীতলক্ষ্যার কাঁদা পানিতে।

আমি বসে ছিলাম- বিষন্ন মনে,

আমার লাশের পাশে..

কথা ছিল, এ লেভেল পাশের পর…

বিলাত যাবো, বৃত্তি লাভ করে-

গর্ব করে বলবে আমার বাবা-

যে আমার বড় ছেলে বিলাতে পড়ছে...

বড্ড ভালো ছেলে আমার...

পড়াশুনো ছাড়া কিচ্ছু বুঝে না।

সেখানে লাশ হয়ে শীতলক্ষ্যার পাড়ে পরে থাকবার তো-

কোনো কথা ছিল না,

কখনোই ছিল না।

হটাত করেই দেখলাম যে,

আমি আমার বাসায়, উঠানের ধারে..

এ যেন কোনো এক সিনেমা,

যার রিমোটের চাবি অন্য কারো হাতে।

আমার লাশ বুকে নিয়ে কাদছে আমার মা,

কাদছে আর জ্ঞান হারাচ্ছে-

ওফ আর দেখতে ভালো লাগছে না

এ দৃশ্য……..

আমার বাবা খুব শক্ত মনের এক মানুষ,

যাকে কেউ কখনো দেখেনি কাদতে

আজ সে কাদছে অঝোরে

আর বলছে, ওরে নরপশুর দল

তোরা আমাকে মারতি….

আমার ছেলেটা কি দোষ করেছিল?

আমার এত ভালো ছেলে… আমার এত ভালো ছেলে…



আবার আমাকে নিয়ে গেল বাইরে

অন্য কোনো একজন.. হয়তবা ঈশ্বর…

রাস্তার মাঝে..

দেখি মিছিল হছে,

ত্বকি হত্যার বিচার চাই

আশ্চর্য বলতে হবে

এতদিন আমি খবরে এসব দেখতাম

আজ নিজেই খবর হয়ে গেলাম…

খুব ঠান্ডা মাথায় পিটিয়ে

মারলো ওরা আমায়.

মারা যাবার পরেও,

বিস্ময় কাটছে না আমার

এভাবেও কাউকে মারা যায়?

একেবারে পশু জবাই করার মত করে..

বড্ড তৃষ্ণা পেয়েছিল সে সময়

এক ফোটা পানিও তো কেউ দিল না

এখনো তৃষ্ণা লাগছে

আশ্চর্য মরার পরেও তাহলে তৃষ্ণা লাগে?

আবার দেখলাম মিছিলটা

ত্বকি হত্যার বিচার চাই....



আশ্চর্য কিছুই ভালো লাগছে না আমার

আমার স্বপ্ন গুলোর কি হবে?

যারা আমাকে হত্যা করলো

তারা আমার সারাজীবনের স্বপ্নগুলোকেও

তো মেরে দিল....

আচ্ছা আমার স্বপ্নগুলোকে হত্যার বিচার চাওয়া যায় না?

বাংলাদেশের মানুষদের আমার খুব ভালো করেই চিনা আছে

দুদিন লম্ফ জম্ফ করে ভাত খেয়ে ঘুমাবে

গোল্ড ফিশের ন্যায় স্মৃতিশক্তি আমাদের

অথবা তার থেকেও খারাপ

তবে শুধু মনে রাখবেন যে

কোনএকদিন, আপনার ছেলে বা মেয়েও পরে থাকতে পারে

নদীর তীরে বা রাস্তায়

স্রেফ এক লাশ হয়ে ।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হ্যাঁ আমরা তো জীবিত লাশ! ত্বকী বরং বেঁচে গেছে!

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮

মীর আবিদ বলেছেন: সেটাই

২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪

shfikul বলেছেন: কবিতাটা ভালো লেগেছে।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭

মীর আবিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২

নীল-দর্পণ বলেছেন: মন খারাপ করা ভাল লাগা......

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭

মীর আবিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.