| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মির্জা তানিয়া
শুধু লিখেই যাই।ভালো মন্দ বিচার বিশ্লেষন করবেন পাঠক
কতদিন এভাবে অনলাইনের সাদা পৃষ্ঠায়
বিরহের কারুকাজ আঁকবে মনমরা?
একবার সাহস করে অফলাইনের কৃষ্ণচূড়ায়
গা এলিয়ে ছুঁয়েই দেখনা আমার নিরব বিকেলটা !
শ্যামবর্ণ তোমার প্রিয়তমা বিমুগ্ধ চয়নে
তোমার হৃদয় দরদসিক্ত করতে পারে কিনা !
জানো ! খুব সখ করে মন রঙিন বাবু ডাকে তোমায়!
ফুরফুরে বাতাসে উড়ু কেশগুচ্ছ গোছানোর অভিনয়ে,
লাজকে ভেঙচি কেঁটে আজ
তোমায় অপলক দৃষ্টি শুধু দেখতে চায়...
পিটপিট পলক ফেলা এ বেলাজ চক্ষুদ্বয় !
©somewhere in net ltd.