| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চে গেভারা
https://www.facebook.com/chillaxuniverse.hassan/about এখানে বিস্তারিত বলা আছে। ধন্যবাদ।
আসুন সবাইকে একটু কাদাই :-)
এবরশন নিয়ে লেখা পোস্ট দুটি পড়ে ভাবলাম আমারো এই নিয়ে কিছু লেখা উচিত। তখন ই মনে পড়ল আপুর (ডাক্তার মাহাবুবা সুলতানা মায়া) দেখানো উই কেয়ারের একটা কমার্শিয়াল।
আচ্ছা বাদ দিন। শিশুর বড় হওয়ার বাস্তবতা শুনুন,
১ম সপ্তাহ : মায়ের গর্ভে একটা নতুন জীবনের সম্পূর্ন হয়ে ওঠার যাত্রা শুরু হয়।
২য় সপ্তাহ : নতুন প্রাণ টি মায়ের থেকে পুষ্টিগ্রহন শুরু করে।
৩য় সপ্তাহ : শিশুর চোখ গঠন হতে শুরু করে সাথে বেড়ে ওঠে মেরুদন্ডের অস্থিগুলি, মস্তিষ্ক, ফুসফুস, হৃদপিন্ড, লিভার ও কিডনী।
রক্ত পাম্প হতে শুরু করে।
৪র্থ সপ্তাহ: মাথার আকৃতি গড়ে ওঠে, মেরুদন্ড গঠন সম্পন্ন হয় এবং হাত ও পায়ের আকৃতি গঠন শুরু হয়। এছাড়াও রক্ত চলাচল চলতেই থাকে।
৫ম সপ্তাহ : বুক ও পেট গঠন ও বিভক্তিকরণ সম্পন্ন হয়। চোখে রেটিনা ও লেন্স সম্পূর্ন হয়ে ওঠে, কান আকৃতি ধারন শুরু করে এবং হাত ও পায়ের আংগুল গঠন সম্পন্ন হয়।
৬ষ্ঠ - ৮ম সপ্তাহ : মুখমন্ডল ও জিহবা সহ সকল অঙ্গ তৈরী সম্পন্ন হয়। মাথা ও মস্তিষ্ক সঠিক আকার ধারন করে।
শিশু তার মাকে সুড়সুড়ি দিতে শেখে।
৯ম - ১০ম সপ্তাহ : শিশুর ফিংগার প্রিন্টস তৈরি হয়, যা কিনা অপরিবর্তিত থাকে অস্তিত্বহীন হয়ে যাওয়া পর্যন্ত।
এসময় শিশু হাত দিয়ে থাবা দিতে শেখে।
১১-১২ সপ্তাহ : শিশু পরিপূর্ন মানুষের আকার পায়, এসময় শিশু ব্যাথা অনুভব করতে পারে।
অর্থাত ৩ মাসে একটি মানব শিশুর গড়ে ওঠা সম্পন্ন হয়। এখন শুধু তার বড় হওয়া বাকি :-)
অথচ এই সময় তার মা ও তার ডাক্তার তাকে কিভাবে মেরে ফেলবে এই নিয়ে আলোচনা করতে থাকে।
আচ্ছা একটি শিশুকে তার মা কিভাবে হত্যা করে জানেন?
এবরশন এর ৪ টি পদ্ধতি এবং প্রতিটিই নিষ্ঠুর এবং অমানবিক।
১/ দ্যা ভ্যাকিউম সাকশান মেথড : ভ্যাকিউম ক্লিনার দিয়ে যেভাবে ময়লা পরিষ্কার করা হয় ঠিক একইভাবে বাতাসের সাহায্যে শিশুকে মায়ের গর্ভ থেকে টেনে বের করে আনা হয় আর শিশু বের হয়ে কয়েক টুকরো হয়ে।
২/ দা কাটিং আপ মেথড : ডাক্তার শিশুটিকে মায়ের গর্ভেই কয়েক টুকরো করে ফেলে।
৩/ দা সার্জিকাল মেথড : ডাক্তার পেট কেটে শিশুটিকে মায়ের গর্ভ থেকে বের করে আনে।
৪/ দ্যা সল্ট মেথড : একধরনের লবনের মিশ্রন প্রবেশ করানো হয় মায়ের গর্ভে। শিশুটি পুড়ে মারা যায় মায়ের গর্ভেই।
এইসব জানার পরেও একজন মা কিভাবে পারে খুনি ভাড়া করে তার সন্তান কে হত্যা করতে?
কেউ জানেনা ভবিষ্যৎ এ কি হবে। এমন ও তো হতে পারে যেই শিশুটিকে জন্মের পূর্বে হত্যা করা হল, এই শিশুটিই হতো বিখ্যাত কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট ইত্যাদি :-)
একবার চিন্তা করুন তো, যেসব মানুষ আজ সাকসেসফুল করেছে নিজের জীবনকে। তাদের এবরশন হলে পৃথিবী কোন অবস্থায় থাকত?
এরিস্টটল? জন লেনন? নিউটন? ইবনে সিনা? স্টিভ জবস? নেলসন ম্যান্ডেলা? মাদার তেরেসা? মাওলানা ভাসানী?
এদের মত লাখো মানুষ?
আমি কান্না থামাতে পারিনা, আপনারাও থামাবেন না প্লিজ। :-)
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৭
In2the Dark বলেছেন: জাস্ট স্পিচলেস