| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিজান আফতাব
পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেয়া একটি ভূল সিদ্ধান্ত ছিল।
ম থা আলমগীর ও প্রধানমন্ত্রীর বেয়াই কি যুদ্ধাপরাধী ?!!! কি ধরণের অপরাধ তারা করেছিলেন ? কাকে হত্যা বা ধর্ষন বা নির্যাতন করেছিলেন ? কিভাবে হত্যা বা ধর্ষন বা নির্যাতন করেছিলেন ? কোথায় গেলে বা কাদের সাথে যোগাযোগ করলে এর প্রমাণ পাওয়া যেতে পারে ?
প্রশ্নগুলোর উত্তর জানা আমার জরুরী।
তারা মুক্তিযুদ্ধ করেননি এটা যেমন সত্য, পাক বাহিনীকে তারা সহযোগীতা করেননি এটাও সত্য। কেননা এতদিনের সাংবাদিক জীবনে ৭১ এ তাদের মানবতাবিরোধী কোন কাজের প্রমান আমি হাতে পাইনি।
সম্পূর্ণ প্রমান নির্ভর একটি নিউজ করার জন্য সম্পাদক সাহেব কয়েকবার তাগিদও আমাকে দিয়েছেন। কারণ নিউজটি অকাট্য প্রমাণ নির্ভর না হলে স্বরাস্ট্রমন্ত্রী মহোদয়ের রোষানলে কিংবা মামলায় জড়িয়ে দেয়ার সমূহ সম্ভাবনা আছে। প্রশাসনিক ঝামেলারতো কোন অন্তই থাকবে না। তাছাড়া ছাত্রলীগের কুকুরগুলোও লেলিয়ে দেয়া হতে পারে আমাদের উপর।
যা হোক, আমি সন্দিহান। ম খা আলমগীর ও খন্দকার মোশাররফ আমার বিচারে মানবতারিরোধী আপরাধে দোষী হতে পারেন না। কারণ আমার কাছে এ বিষয়ে নির্ভরযোগ্য কোন প্রমাণ নেই। জামাত-শিবিরের কিছু লিফলেট সংগ্রহ করেছি, যা হিংসাপরায়ন হয়ে জামাতের লোকজন লিখেছে, প্রমাণ নির্ভর নয়।
আমাকে আওয়ামী বলতে পারেন, জা পা বলতে পারেন, যা ইচ্ছা তাই বলতে পারেন কিন্তু আমি প্রমাণ চাচ্ছি তাদের মানবতাবিরোধী কর্মকান্ডের। সহযোগীতা কাম্য।
সবশেষে, প্রজন্ম স্কয়ারে বাংলার সন্তানদের অভিন্দন। তোমরা আগামী প্রজন্মের প্রেরণা। তোমরাই বাংলার সৈনিক। তোমরাই বাংলার মাটির স্বত্বাধিকারী। বাংলাকে এগিয়ে নেয়ার দায়িত্ব তোমদেরই। আরেকটি ইতিহাসের জনক তোমরা। বিশ্ব তোমাদের সম্মান, মর্যাদা ও আত্মসম্মানবোধ উপলব্ধি করছে আজকের এই আন্দোলন থেকে। আমি তোমাদের মাঝেরই একজন। তোমাদের জন্য শুভকামনা। লক্ষ শহীদের পক্ষ থেকে শুভকামনা।
২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
rafiq buet বলেছেন: পর্যবেক্ষনে রাখলাম দেখি কে কি বলে।
৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
শিউলীমালা বলেছেন: জামাত বা আর কোন রাজনীতির সাথে আমার দুরতম সম্পর্কও নাই তবু ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত। পরস্পর বিরোধী তথ্য আমাকে কারো প্রতিই শ্রদ্ধা বা ঘৃণা সৃষ্টি করতে পারেনি। কাদের মোল্লা বা আর যারা বিচারের সম্মুখীন তাদের অপরাধের সঠিক তথ্য আমি কোথায় পাব? এক টকশোতে শুনলাম স্বাধীনতার পর যুদ্ধাপরাধী হিসেবে যে ৩২ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছিল বা অভিযুক্ত হয়েছিল তার মধ্যে কাদের মোল্লা বা সাকা ছিল না। আজ শাহবাগের উত্তাল জনতা জানিয়ে দিচ্ছে এই ট্রাইব্যুনাল ফালতু যেটা জামাতও দাবি করে আসছে। স্কাইপি সংলাপ প্রকাশ হবার পরও জনতা কথা বলেনি। যদি মোল্লার ফাঁসি হতো তবে জনতা কখনোই মানতো না যে এই ট্রাইব্যুনাল ভুয়া। আমি পরিচিতদের কাছে এসব জানতে সাহস পাই না হয়তো ভাববে জামাতের সহযোগী। কিন্তু আমি আসলেই সত্য জানতে চাই। বিচারের বাইরে আর কি কোন যুদ্ধপরাধী রাজাকার বেঁচে নেই? আপনি সাংবাদিক বলেই আপনার সাহায্য চাইছি। [email protected]
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
মিজান আফতাব বলেছেন: জামায়াতে ইসলাম দলগতভাবে যুদ্ধাপরাধী। নেটে ঘাটলে হাজার হাজার প্রমাণ পাবেন। তবে বি এন পি, আওয়ামীলীগ, জা পা সহ আরো কয়েকটি দলেই মুক্তিযুদ্ধের সময় কর্মরত বিভিন্ন পদবীর কর্মকর্তাদের পাওয়া যায় যাদের যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া যায় না।
জামায়াতের যুদ্ধাপরাধের দলীলের জন্য এটি পড়েতে পারেন। Click This Link
৪|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: আমি আওয়ামী সমর্থক হিসেবে বলছি- ১৯৭১ এ তারা কোন হত্যা, ধর্ষন, অপহরন, ধর্মান্তরিতকরণ, নির্যাতন, পাকি সেনাবাহিনীকে সহযোগীতা ইত্যাদি ইত্যাদি অপরাধ করেননি। ১০০% কনফার্ম এন্ড চ্যালেন্জ্। আপনি খুজতে থাকুন এটাই পাবেন। ধন্যবাদ।
৫|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
শিউলীমালা বলেছেন: এ্যাডভোকেট ইয়াসিন তারা বলতে কারা সেটাই জানতে চাই।
৬|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
উদ্ভাসিত বলেছেন: মখা ছিল চাঁদপুরের ডিসি যুদ্ধচলাকালীন সময়ের আগে, পরে পাকি আর্মি ক্ষমতা বুঝে নেয় এর কাছ থেকে। আমাদের এরিয়া চাঁদপুর। আঠার বছর থাকসি চাঁদপুরে, কখনও কেউ মখারে রাজাকার ডাকে নাই। ওই বেটারে রাজাকার বলতে হলে তো আগে এমকে আনোয়ারকে বলতে হবে যুদ্ধাপরাধী। আনোয়ার ঢাকার ডিসি ছিল।
"১৯৭১ সালে যখন সারা দেশে পাকিস্থানী অফিসাররা জেলায় জেলায় ডিসির দায়িত্ব পালন করেছেন, সেখানে বাঙ্গালী এমকে আনোয়ার পাকিস্থানীদের এতটাই বিশ্বাসভাজন ছিলেন যে মুক্তিযুদ্ধের পুরোটা সময় পাকিস্থানীদের পক্ষে ঢাকা জেলার ডিসি হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তার পাকিস্থান প্রীতি ও কওমের সেবাতে মুগ্ধ হয়ে পাকিস্থান সরকার তাকে """তঘমায়ে পাকিস্তান""" উপাধিতে ভূষিত করে। "
হাসিনার বেয়াইএর টা বলতে পারি না। শুধু শুনসি বেয়াই বেটার বাপ নাকি শান্তি কমিটিতে ছিল।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
মিজান আফতাব বলেছেন: জানতাম।
''তঘমায়ে পাকিস্তান" এর বিষয়টি নতুন জানলাম। ধন্যবাদ।
৭|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
নিয়েল ( হিমু ) বলেছেন: কালেক্ট করেন সাধুবাদ ।
৮|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: @শিউলীমালা
"তারা" বলতে বর্তমান স্বরাস্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর ও আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই (পুতুলের শ্বশুর) খন্দকার মোশারফের কথা বলেছি। আমি চ্যালেন্জ করলাম ১৯৭১ সালে তাদের মানবতাবিরোধী কাজের প্রমাণ কেউ দিতে পারবে না। তারা কোন অপরাধের সাথে জড়িত ছিলেন না। চ্যালেন্জ এন্ড চ্যালেন্জ।
৯|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
ফাহীম দেওয়ান বলেছেন: পর্যবেক্ষনে রাখলাম।
১০|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
শফীক রহমান বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন: কালেক্ট করেন সাধুবাদ ।
১১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২
মৃন্ময় বলেছেন: ভাই সবাই কি গুমাইলেন.........?কোন আপডেট নাই..........।
১২|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭
টয় বয় বলেছেন:
-
ডা: হাসনের সাথে যোগাযোগ করেন, বিয়াই রাজাকার মোশাররফের খবর সব লেখা আছে|
কাদের সিদ্দিকি সাক্ষী দিতে রাজী রাজাকার ম খা আলমগীরের বিরুদ্বে |
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
শহীদুল্লাহ খান বলেছেন: বর্তমান প্রধানমন্ত্রী কোন এক সমাবেশে বলেছিলেন, তার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নন। সেই থেকে তাকে জামাতীরা রাজাকার বলে। প্রধানমন্ত্রীর বেয়াই প্রবাসী কল্যান মন্ত্রী মোশাররফ মুক্তিযুদ্ধে কোন অপরাধে ছিলেন বলে আমার স্টাডিতে আমি কখনো পাইনি।
আপনি কোন জার্নালে আছেন ?