| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিজান আফতাব
পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেয়া একটি ভূল সিদ্ধান্ত ছিল।
যুদ্ধাপরাধী যে দলেরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, যে দেশেরই হোক না কেন তার একমাত্র শাস্তি মৃত্যুদন্ড।
আমি গতকাল একটি পোস্ট দিয়েছিলাম " যুদ্ধাপরাধীদের বিচার চাই .... ম খা আলমগীর ও প্রধানমন্ত্রীর বেয়াই এর যুদ্ধাপরাধের দলীল সংগ্রহ করছি। সহযোগীতা করুন "
জামাতী ব্লগাররা আমার পোস্টটি ভিজিট করলেও কোন মন্তব্য না করেই ফিরে গেছে। আমার স্পস্ট কথা হচ্ছে, ম খা আলমগীর ও খন্দকার মোশাররফের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, নির্যাতন, ধর্ষন, ধর্মান্তরিতকরনের প্রমাণ পাওয়া গেলে শাহবাগ স্কয়ারে তাদের বিচার চাওয়া যুক্তিসঙ্গত।
কারো কাছে ১৯৭১-এ তাদের মানবতাবিরোধী অপরাধের প্রমান পাওয়া গেলে পোস্টের মন্তব্যে যুক্ত করবেন। তরুন প্রজন্মের কাছে বিষয়টি খোলাসা হওয়া প্রয়োজন। গ্রহনযোগ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগকে আমি অপপ্রচারই বলব।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
মিজান আফতাব বলেছেন: পাকিদের চাকুরী করা যদি যুদ্ধাপরাধ হয় তবে এম কে আনোয়ারও যুদ্ধাপরাধী। যদিও এম কে আনোয়ারের বিরুদ্ধেও কোন হত্যা নির্যাতনের বর্ণনা পাওয়া যায় না।
২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
ফারমার বলেছেন: মহিউদ্দিন আলমগীর কেন ব্যাংক ও ইউনিভার্সিটির মালিক হলো? ৩০ হাজার বাংগালী পরিবার এ সম্পদে দ্বারা চলতে পারতো!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
মিজান আফতাব বলেছেন: দূর্নীতি বি. এন. পি. আওয়ামীলীগ, জা. পা. সব গভমেন্টই করেছে। এরশাদ প্রায় ৮ হাজার কোটি টাকা, তারেক জিয়া ৭৫ হাজার কোটি টাকারও বেশি টাকা দূর্নীতি করেছে। খোজ নিলে জয় পুতুলেরও দূর্নীতি পাওয়া যাবে।
আমার এই পোস্টের আলোচ্য বিষয় দূর্নীনি নয়, ১৯৭১ এর যুদ্ধাপরাধ। ম খা আলমগীর ও খন্দকার মোশাররফ যুদ্ধাপরাধী নয়। প্রামাণ থাকলে আমাকে দিয়ে সহযোগীতা করবেন।
৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
শাহেদ চট্রগ্রাম বলেছেন: সহমত। তাদের বিরুদ্ধে হত্যার কোন বর্ণনা আমি কখনো শুনিনি।
৪|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩
টয় বয় বলেছেন: @শাহেদ:
তোমার কানে সমস্যা আছে|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
মিজান আফতাব বলেছেন: তাদের বিরুদ্ধে কোন প্রমাণ থাকলে আমাকে দিন। সংগ্রহ করছি।
৫|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
ফলাফল বলেছেন: শেখ হাসিনা বাংলাদেশের একজন মহান নেত্রী এই ভিডিও তে যিনি জামাত ও অন্যান্য ইসলামী দলের সাথে মিটিং এ নিজেকে তাদের বোন হিসাবে উল্লেখ করেন । এই মিটিং এ কোন যুদ্ধাপরাধী আছেন কিনা বুঝা গেল না। Click This Link
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০
মিজান আফতাব বলেছেন: ভিন্ন বিষয়, আলাদা একটি পোস্ট দিয়ে আলোচনা করা যাবে। বর্তমান পোস্টে আলোচ্য বিষয় নিয়ে জানা থাকলে কিছু বলুন। ম খা কিংবা মোশারফের মানবতাবিরোধী কাজের প্রমাণ থাকলে জানাবেন। সংগ্রহ করছি।
৬|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
চৌকশ বলেছেন: মখার ব্যাপারে আমি শুনি নাই কিন্তু মোশারফের ব্যাপারে ফরিদপুরে গেলেই জানা যাবে ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
মিজান আফতাব বলেছেন: বেশ কয়েকদিন ফরিদপুরে থেকেছি এই বিষয়টি খোলাস করতেই। তার বাবা শান্তি বাহিনীর সদস্য কেউ কেউ বলেছেন। মোশাররফের কোন মানবতাবিরোধী কাজের সংষ্লিস্টতা তারা বলেননি। বরং জিজ্ঞেস না করলেও ফরিদপুরে মুজাহিদ গং দের কথা ঘুরে ফিরেই এসেছে।
আপনিও খোজ নিয়ে আমাকে জানাতে পারেন। প্রমাণ দিতে পারলে আপনাদেরই লাভ। জাতীয় দৈনিকে প্রচার করে দিব।
৭|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
টয় বয় বলেছেন: ন্যাকা সাজছেন??
ম. খা ছিল ডিসি| রাজাকার নিয়োগ , তাদের মাসিক বেতন, এলাকার মুক্তিযোদ্বাদের লিস্ট রাজাকার ও পাকি সৈন্যদের সরবরাহ করা ছিল ডিসির প্রধান কাজ|
মোশাররফের বাবা নুরু ছিল শান্তি বাহিনীর কমান্ডার, তার বাড়িতে ছিল রাজাকার ও পাকি সেনাদের আস্তান, আর মোশাররফ ছিল তরুন রাজাকার, যার হাতে থাকতো স্টেন গান|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
মিজান আফতাব বলেছেন: শুনেছি। কিন্তু প্রমাণ দিন। যেভাবে বর্তমান ট্রাইবুনালে জামাতী মানবতাবিরোধীদের আভিযোগগুলো একটা একটা করে প্রমান দিয়ে দোষী সাব্যস্ত করা হচ্ছে। কথা তো আর চিড়া ভিজবে না। প্রমাণ লাগবে। সাক্ষী লাগবে।
ন্যাকা সাজছেন ??
কথাটি পছন্দ হল না। প্রমাণ থাকলে দিন, না থাকলে প্রামাণ খুজুন।
৮|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬
কৃষিবিদ আহমদ মুকুল বলেছেন: ফরিদপুর সদরপুর আমার গ্রামের বাড়ি। মনত্রী মোশারফের পরিবারকে আমরা শুরু থেকেই দেখেছি।
মন্ত্রী মোশারফের বাবা শান্তি কমিটির লোক ছিল সত্য। তবে মন্ত্রী মোশারফ কোন নির্যাতনে জড়িত ছিল না। তবে আমার দাদা চাচা যুদ্ধ গিয়েছেন শহীদ হয়েছেন। মন্ত্রী মোশারফ যুদ্ধে যাননি তিনি মুক্তিযোদ্ধা না। আপনি যতই খঁজেন এটাই পাবেন। আমার বাবা বড় চাচা সবার মুখ থেকে শোনা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
মিজান আফতাব বলেছেন: তাদের মানবতাবিরোধী কাজের কোন প্রমাণ কিংবা সাক্ষী পেলে মন্তব্যে জানাবেন। মুক্তিযুদ্ধের গ্রহনযোগ্য ইতিহাস এই প্রজন্মের কাছে পরিস্কার থাকা প্রয়োজন।
৯|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
ফাহীম দেওয়ান বলেছেন: @ টয় বয় - এম কে আনোয়ার কি ছিলেন তাহলে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
মিজান আফতাব বলেছেন: এম কে আনোয়ার, ম খ আলমগীর দু জনই আমলা ছিলেন পাকিস্তানী আমলে। সাক্ষী-প্রমাণ না পাওয়া পর্যন্ত তাদের কাউকেই অভিযুক্ত করা যাবে না। তবে অভিযুক্ত যেই হোক তার একমাত্র শাস্তি মৃত্যুদন্ড। সেটা যে দলেরই হোক।
১০|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০০
নেক্সাস বলেছেন: রাজাকার নিয়ে দলীয় কড়নের কোনো সুযোগ নাই। যারা দলীয়করণ করবে তারা জুতা খাবে।
সাবেক মন্ত্রী নুরুল ইসলাম,, ফায়জুল হক কি রাজাকার ছিলেন না?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
মিজান আফতাব বলেছেন: বিস্তারিত কিছু লিখুন।
১১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
এই আমি রবীন বলেছেন: @ এই ব্লগে ফরিদপুরের কেউকি আছেন, যারা মোশারফ সাহেবের যুদ্ধাপরাধ সম্পর্কে কোন প্রমান দিতে পারবেন?? => রেফ: চৌকশ
আর ৭১ সরকারী চাকরী করলেই কি সবাই যুদ্ধাপরাধী হবে??
পেটের দায়ে ও পরিবার পরিজনের জন্য অনেককেই তো চাকরি করতে হয়েছে, তারা সবাই যুদ্ধাপরাধী??
"চট্টগ্রাম শহর থেকে বহু দূরে আমি অফিসে বসে
ভার্চুয়ালি ঘুরে আসি শাহবাগ, সিলেট......... চট্টগ্রাম............ " তাই বলে আমি এই আন্দোলনের বিপক্ষে?
@ লেখক, গুড, পজেটিভ থিংকিং।
আপনার পোষ্টে নজর রাখছি, যদি প্রমাণ পাওয়া যায়!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
মিজান আফতাব বলেছেন: আমি ১৫ বছরের সাংবাদিক জীবনে পাইনি। দেখা যাক। তবে পাওয়া গেলে এর বিচার দল-মত-ব্যক্তির উর্ধ্বে। একমাত্র শাস্তি মৃত্যুদন্ড।
১২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
tumpa roy বলেছেন: @কৃষিবিদ আহমদ মুকুল
আমাদের মাসিরাও বলেছেন ধর্ষন শুধু বর্তমান জমতের রাজাকাররা কোরেছে। তারা খুনও করেছে। নির্যাততন করতে করতে মানুশ মেরে ফেলত তারা। মেয়েদের তারা নিয়ে পাকিস্তানের ক্যাম্পে দিত। কেউ কেউ ফিরে আসত কেউ আর আসত না। তারা মেরে ফেলত।
মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বাবা আমাদের গ্রামে কোনু নির্যাতন করে নাই।
জমতের রাজাকারদের ফাসি চাই
জমতের রাজাকারদের ফাসি চাই
জমতের রাজাকারদের ফাসি চাই
জমতের রাজাকারদের ফাসি চাই
জমতের রাজাকারদের ফাসি চাই
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
মিজান আফতাব বলেছেন: ধন্যবাদ টুম্বা রায়। মৃতদের প্রতি শ্রদ্ধা।
উচ্চারনটা জমত নয়, জামাত/জামায়াত।
১৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১২
েরজা১৩েহপী বলেছেন: মখআলমগীর আমলা ছিলেন, পাকিস্তান সরকার যুদ্ধের সময় তার কাছ থেকে দায়িত্ব নিয়ে নেয়। কোন অপরাধ তিনি করেননি। হত্যা/নির্যাতন তো নয়ই। এটাই প্রমানিত ইতিহাস। ভাংতে হলে শক্ত প্রমাণ লাগবে।
(আমাকে আবার কেউ ছাত্রলীগ বলবেন না ভাই, সত্য যেটা সেটাই বললাম।)
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
মিজান আফতাব বলেছেন: এটাই প্রমানিত ইতিহাস। ভাংতে হলে শক্ত প্রমাণ লাগবে।
সহমত ...
১৪|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫
মুহম্মদ রেজাউর রহমান বলেছেন: লেখকের সাথে সহমত। প্রমান না থাকলে তাদের অপরাধী বলা অন্যায়। পোস্টটি পর্যবেক্ষনে রাখলাম।
১৫|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
লাইট ভাই বলেছেন: েরজা১৩েহপী বলেছেন: মখআলমগীর আমলা ছিলেন, পাকিস্তান সরকার যুদ্ধের সময় তার কাছ থেকে দায়িত্ব নিয়ে নেয়। কোন অপরাধ তিনি করেননি। হত্যা/নির্যাতন তো নয়ই। এটাই প্রমানিত ইতিহাস। ভাংতে হলে শক্ত প্রমাণ লাগবে।
(আমাকে আবার কেউ ছাত্রলীগ বলবেন না ভাই, সত্য যেটা সেটাই বললাম।)
১৬|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
মতামত চাই বলেছেন: গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আরো বেশি মন্তব্য আশা করেছিলাম। পর্যবেক্ষনে ...
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
মিজান আফতাব বলেছেন: আমিও আরো বেশি আলোচনা-পর্যালোচনা হবে ভেবেছিলাম।
১৭|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
ফাহীম দেওয়ান বলেছেন: @ মতামত চাই - আলোচনা হবে কেমনে, ছাগুরা তো কোন তথ্য প্রমান ছাড়াই লাফাচ্ছে।
১৮|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
মাজহারুল হুসাইন বলেছেন: আমাদের বিমানমন্ত্রি ফারুক খান পাকিস্তান সেনাবাহিনীর সাথে ছিলেন । প্রাণের মালিক ছিলেন । মজার বিষয় হল জিয়া মুক্তিযোদ্ধা হয়েও তিনি পাকিস্তানের গুপ্তচর ছিলেন । আর এনারা বাংলাদেশের গুপ্তচর হিসাবে পাকিস্তান আর্মিতে রয়ে গিয়েছিলেন ।
আবার রাজাকাররা মহাপাপী । তাদের ফাঁসি চাই । কিন্তু পাকিস্তানিদের পক্ষে যারা রাজাকারদের নিয়োগ দিল তাদের দোষ দেখতে পায় না ।
এ কারণে তারা বাংলার কসাই টিক্কা খানের বিচার চায় না, ইয়াহিয়ার বিচার চায় না । এরা তো আর যুদ্ধ করেনি । কাউকে নিজ হাতে মারেনি ! কিন্তু জার্মান নাৎসিদের বরং মাথাদেরই বিচার করা হয়েছে এবং হচ্ছে ।
রাজনৈতিক মটিভেটেড চিন্তা ধারা কখনও নিজেদের অপরাধ দেখতে পায় না । চিন্তার কিছু নাই আপনারা এম.কে. আনোয়ারকে তো দেখতে পারেন নাকি !
কৃষিবিদ আহমদ মুকুল বলেছেন: ফরিদপুর সদরপুর আমার গ্রামের বাড়ি। মনত্রী মোশারফের পরিবারকে আমরা শুরু থেকেই দেখেছি।
মন্ত্রী মোশারফের বাবা শান্তি কমিটির লোক ছিল সত্য। তবে মন্ত্রী মোশারফ কোন নির্যাতনে জড়িত ছিল না। তবে আমার দাদা চাচা যুদ্ধ গিয়েছেন শহীদ হয়েছেন। মন্ত্রী মোশারফ যুদ্ধে যাননি তিনি মুক্তিযোদ্ধা না। আপনি যতই খঁজেন এটাই পাবেন। আমার বাবা বড় চাচা সবার মুখ থেকে শোনা। >>>মানে যারা হাতে ধরে মারছে তাদের বিচার হবে । কিন্তু যাদের আশ্রয় প্রশ্রয়ে হত্যাকান্ড, ধর্ষণ, অগ্নিসংযোগ হয়েছে তাদের মাফ করে দিয়ে ঘরে ফিরে যাবে !
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬
মিজান আফতাব বলেছেন: আদালত কোন মন্ত্রী এম পি চিনে না। তাদের প্রমাণ চাই, অভিযোগ সত্য প্রমাণে পর্যাপ্ত ও গ্রহনযোগ্য সাক্ষি চাই। যেমনটি বর্তমানেও সাক্ষী প্রমাণেন ভিত্তিতে করা হচ্ছে। আশা করি আমার বক্তব্য বুঝতে পেরেছেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
মিজান আফতাব বলেছেন: >>>মানে যারা হাতে ধরে মারছে তাদের বিচার হবে । কিন্তু যাদের আশ্রয় প্রশ্রয়ে হত্যাকান্ড, ধর্ষণ, অগ্নিসংযোগ হয়েছে তাদের মাফ করে দিয়ে ঘরে ফিরে যাবে !
গ্রহনযোগ্য একটি কথা বলেছেন। তবে সমস্য হল তাদের আশ্রয়ে হয়েছে তাও প্রমাণিত নয়। ফরিদপুরের মানুষ হত্যা নির্যাতনের প্রসঙ্গ আসলে জামাত নেতাদের টেনে আনে। বিশ্বাস না হলে আপনি নিজেও নিয়ে কৌশলে কথ বলে দেখতে পারেন।
খন্দকার মোশারফ মুক্তিযোদ্ধা না এটা প্রমাণ পাওয়া যায়। আমার কাছে অডিও রেকর্ড আছে ফরিদপুরের মুক্তিযোদ্ধাদের। একটা হত্যা বা একটা নির্যাতনের অভিযোগও কেউ করেনি। তাদের ছত্রছায়া হয়েছে এটাও কেউ বলেনা। আমি সিনিয়র সব মুক্তিযোদ্ধাদের সাথে এ নিয়ে ডিসকাছ করেছি। আপনি কোন জার্নালে থাকলে আপনিও খোজ নিয়ে দেখতে পারেন। তবে যা-ই পান শেয়ার করবেন।
১৯|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
পালা গান বলেছেন: ম খা আলমগির ১টা জারজ রাজাকার, কচুয়ার সবাই এটা জানে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
মিজান আফতাব বলেছেন: কে জারজ সেটা আপনি জানবেন কিভাবে? তর্কে যাব না। প্রমাণ দিন, সাক্ষী দিন। সংগ্রহ করছি।
২০|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
মাহির কাবির বলেছেন: nijami,molla,golam ajom,bacchu era rajakar manlam,karon eder somporke jonmer por teke sunc,hut koira saidy ailo koi thaika,ek2 proman den.....
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
মিজান আফতাব বলেছেন: সাঈদীর বিষয়টি পুরানো। প্রমাণ ও সাক্ষি আছে। নেটে সার্চ করলেই পাবেন।
আমার নিজ অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি- তার ধর্ষণ মামলার সাক্ষী একজন হিন্দু মহিলার নিজ মুখ থেকেই তার বর্ণনা শুনছি। তিনি যখন ট্রাইবুনালে দাড়িয়ে সাইদীর ধর্ষনের বর্ণনা দিচ্ছিল তখন আমি তো বটেই বিচারপতি মহোদয়ের চেহারায় কস্টের ছাপ ও ছলছল চোখ দেখেছি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২
মিজান আফতাব বলেছেন: এখানে তার মানবতাবিরোধী কিছু কর্ম পাবেন। তবে কিছু তথ্যের সাথে আমি একমত নই। মোট বিবেচনায় আর্টিকেলটি গ্রহনযোগ্য।
Click This Link
২১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
rafiq buet বলেছেন: গতকাল থেকে আপনার পোস্টগুলো পর্যবেক্ষন করছি। গত তিন দিনে আপনি তিনটি পোস্ট দিয়েছেন। আমি ধারণা করেছিলাম জামাতের ব্লগাররা কিছু তথ্য প্রমাণ দিলে আপনিও কিছু আলোচনা করবেন। তর্কে-বিতর্কে একটি তথ্য সমৃদ্ধ পোস্ট হয়ে উঠবে এটি। হতাশ হতে হল। তবে আপনি আপনার পোস্টে আপনার ধারণামূলক বক্তব্যটি বললেও পরিস্কার করে কিন্তু বলেননি। আভাস দিয়েছেন যে মহিউদ্দীন খান ও খন্দকার মোশারফ হত্যা নির্যাতন ধর্ষন ইত্যাদির সাথে জড়িত ছিলেন না ৭১ এ।
একটি পোস্টে বিস্তারিত আলোচনা করবেন প্লিজ। ধন্যবাদ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
মিজান আফতাব বলেছেন: প্রমাণ সংগ্রহের চেস্টা চলছে। আগে দেখি, তারপর তো নতুন পোস্ট।
২২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩
লাইট ভাই বলেছেন: ভাল খারাপ যাই বলুক জামাতের ব্লগার রা কিছু তো বলবেন।
@লেখক, ভিজিট লিস্টে দেখেন তো জামাতে/শিবিরের ব্লগাররা আসছে আপনার ব্লগে আসছে নাকি ?
আমার একটাই কথা, যুদ্ধাপরাধী যেই হোক, যে দলেরই হোক না কেন তার ফাসি চাই। ফাসি চাই। ফাসি চাই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
মিজান আফতাব বলেছেন: কোন নিকে তো জামাত বা শিবির লেখা নাই, চিনব কিভাবে ?
লিস্টটি দিলাম আপনিই মিলিয়ে নিন ...
সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন
টয় বয়
চায়না০০৭
বামাক্ষেপা
নজিবুললাহ
কাকপাখী
saifulchowdury
উসীমজদ্দীন
মাজহারুল হুসাইন
মাহির কাবির
কলমবাঁশ
পালা গান
মোঃ ওমর শরীফ
কাজী শািহন মাহমুদ
আমি ভোলামন
ইভ
রায়হান০০৭
আবুল হাসান নূরী
বিবেকহীন মানুষ
নিয়েল ( হিমু )
পলক শাহরিয়ার
২৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
টয় বয় বলেছেন: তোমার দালালী ধরা পইরা গেছে লেন্জা লুকাইতে পারবা না|
মোশারফের বাপ রাজাকার কমান্ডার ছিল, মোশারফ ছিল রাজাকার, তারা কোন মানুষ খুন করে নাই, ধর্সন করে নাই, সারাটা যুদ্বের সময় খালি জাতীয় সংগীত গাইয়া সময় পার করছে !!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
মিজান আফতাব বলেছেন: আমারা সবার দালালি করি, আবার সবার বিপক্ষেও বলি। সত্য সন্ধান টার্গেট নিয়েই আমরা কাজ করি।
তর্কে বহুদুর .......... তাই তর্ক নয়। সাক্ষি প্রমাণ দিয়ে আলোচনাটিকে সমৃদ্ধ করুন।
২৪|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
টয় বয় বলেছেন: বিএনপি ক্ষমতায় আসলে দেখবা প্রমান কেম্নে বাইর হয় !!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
মিজান আফতাব বলেছেন: বাংলার নতুন প্রজন্ম এখন শাহবাগ স্কয়ারে। প্রমাণ থাকলে দিয়ে দিন। তারা জানবে, ফাসির দাবী জানাবে। বিশ্ববাসীও বিষয়টা জানবে, বুঝবে।
"বি. এন. টি ক্ষমতায় আসলে দেখবা প্রমান কেম্নে বাইর হয় !!"
মূর্খতাই পাপ। মুর্খের মত একটি কথা বললেন। বি. এন. পি কয়েক টার্ম ক্ষমতায় ছিল।
ইতিহাস লিখতে হলে কিছু জেনে লিখবেন।
২৫|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
মাজহারুল হুসাইন বলেছেন: আমার মতে কষ্ট না করে War Crime Facts Finding Committee এর সাথে যোগাযোগ করতে পারেন । তারা নুরু মিয়ার তথ্য সংগ্রহ করেছিল । তারাই প্রথম তার নাম সামনে নিয়ে আসে । ১৯৯২ সালের আগে করা গুলো দেখতে পারেন । ২০০৮ সালে করা লিস্টে কেন তার নাম বাদ দেয়া হল এ নিয়ে কমিটির একজনকে প্রচণ্ড চার্জ করা হয়েছিল । কিন্তু এটিএন নিউজের এক সাংবাদিক নির্লজ্জের মত তাকে বাঁচিয়ে নেন এই বলে যে মৃত মানুষ বলে বাদ দেয়া হয়েছে । নতুন লিস্টে নাম পাবেন না ।
নুরু মিয়াকে রাজাকার বলায় এবং মন্ত্রীর ভাইয়ের বাসাকে ‘হাওয়া ভবনের’ সঙ্গে তুলনা করায় কোপ খেতে হয় জেলা আওয়ামী লীগের সহসভাপতি, মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি নুর মোহাম্মদকে। একই কারণে কুপিয়ে আহত করা হয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন জাহিদকে। এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে হামলায় আহত হন জেলা ছাত্রলীগের সভাপতি মুনিরুজ্জামান। এসব ঘটনায় কারও শাস্তি হয়নি। মোশাররফকে ঘিরে কানাঘুষা এদের সাথেও যোগাযোগ করতে পারেন মুখ বন্ধ না করে ফেললে তথ্য পেতে পারেন ।
আর আমাদের গোল্ডফিস মেমোরিতে আমার বিশ্বাস আছে । যেমন এটিএন বাংলা কসাই কাদের মোল্লার অপরাধ খুঁজতে গিয়ে আমাদের ঢাকা মিরপুর আসনের আসলামুল হকের পিতার নাম এসেছিল । কিন্তু মুফতে তার নাম গাপ করে ফেলা হয়েছে । এখন কেরানীগঞ্জে গেলে কিছু জানতে পারবেন কিনা জানি না । কিন্তু এটিএন বাংলায় এর তথ্য প্রমাণ সংবলিত ভিডিও গাপ না করে দিলে পেতে পারেন ।
আর মখা খবর দিয়েছেন বঙ্গবীর কদের সিদ্দিকী তার সাথে যোগাযোগ করতে পারেন । তবে একটা কথা বলি যারা মুক্তিযুদ্ধে না গিয়ে ৭১ এর সরকারী ক্যাডার পরীক্ষা দিয়ে ক্যাডার হয়েছিল । তারা আর যাই হোক দেশপ্রেমিক না ।
আর এত গণহত্যা সত্ত্বেও যারা পাকি প্রেম ত্যাগ করতে পারেনি । স্বাধীন বাংলার সরকারে যোগ দিতে পারেনি বলতে হয় তাদের কোথাও একটা সমস্যা ছিল আর তা ছিল তাদের দেশপ্রেমে ।
আর আর্মিদের সম্পর্কে জানতে আর্মির লোকদের কাছে জিজ্ঞেস করলে মনে হয় জানতে পারবেন ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
মিজান আফতাব বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২৬|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
নাওেয়দ বলেছেন: রাজাকার লিস্টে নাকি উনি ১৪ নং ছিলেন? উনার ব্যাপারে খোজ নিতে গিয়ে লাশ হওয়ার কোন ইচ্ছা আমার নাই। চাইলে আপনি খুজঁতে পারেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১
মিজান আফতাব বলেছেন: বিদেশীদের কোন নিউজে তাদের নির্যাতন বা হত্যার ডকুমেন্ট পেলেও আমার পোস্টের মন্তব্যে লিংক দিয়ে দিবেন। বিষয়টি খোলাসা হওয়া সময়ের দাবী।
২৭|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
সংকেত মাহমুদ বলেছেন: মহিউদ্দিন খান আলমগীর এবং আশিকুর রহমান ১৯৭১ সালে ছিলেন পাকিস্থান সরকারের জেলার অতিরিক্ত ডিসি ।
আর বিএনপির জ্যেষ্ঠ সাংসদ এমকে আনোয়ারের পদবী তো ছিল এদের থেকে আরও একধাপ উপরে !! তাহলে এমকে আনোয়ার এদের থেকেও বড় রাজকার ছিলেন !!!!!!!
বিএনপির জ্যেষ্ঠ সাংসদ এমকে আনোয়ার মুক্তিযুদ্ধের পুরোটা সময় পাকিস্থানীদের পক্ষে ঢাকা জেলার ডিসি হিসেবে কাজ করেছেন ।এমন কি তার পাকিস্থান প্রীতি ও কওমের সেবাতে মুগ্ধ হয়ে পাকিস্থান সরকার তাকে তঘমায়ে পাকিস্তানের উপাধিতে ভূষিত করে। তবে এরা ১৯৭১ সালে হত্যা, নির্যাতন, ধর্ষন, ধর্মান্তরিতকরনের এসব অভিযোগে অভিযুক্ত নয় ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
মিজান আফতাব বলেছেন: বিষয়টা তা-ই।
২৮|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
২০১৩ বলেছেন: শুধু মগা আর বেয়াই এর বেলায় প্রমান লাগে আর অন্য বেলায় বালের দালালের মুখের বানীই সব। নাকী।
যুদ্ধাপরাধের বিচার হচ্ছে ভাল কথা আমার মত সাধারন লোকের কোন উস্মা নেই (যদিও আম্লিগ থেকে জামাত রে ভাল পাই) কিন্তু কোর্ট থেকে কেন স্বাক্ষি গুম করা হল। তার বিচারের নামে গায়ের জোরের অবিচার করবেন? তাহলে তো একই হয়ে গেল তারা ৭১ এ অস্ত্রের জোরে মুক্তিযোদ্ধাদের মেরেছে আপনারা এখন এখন গায়ের জোরে উদোর পিন্ডি বুঢর ঘাড়ে চাপাবেন। মুজিব ৭২-৭৫ এ চল্লিস হাজারের ও বেশি লোক মেরেছে , তার পরিনাম কি হয়েছে সবাই জানে ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
মিজান আফতাব বলেছেন: "শুধু মগা আর বেয়াই এর বেলায় প্রমান লাগে আর অন্য বেলায় বালের দালালের মুখের বানীই সব। নাকী। "
এক বছর এক সপ্তাহ হল ব্লগিং করছেন, এতদিনেও আপনাদের শীর্ষ নেতাদের মানবতাবিরোধী আপকর্মের প্রমাণমূলক কোন পোস্ট চোখে পড়েনি !!!
২৯|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
সংকেত মাহমুদ বলেছেন: আর জামাতিদের রাজাকার লিস্টে মোশাররফ এর নাম দেইখা হাসি পাইলো !! রাজাকার তো মোশাররফ ছিল না, রাজাকার ছিল মোশাররফের বাপ নুরু মিয়া যে কিনা ৭১ এ শান্তিকমিটি মানে গোলাম আজম কমিটির লোক আছিল ।
মোশাররফের বাপ নুরু মিয়ার গোলাম আজম কমিটির (শান্তিকমিটি) সদস্য হওয়ার জন্য ওটারও বিচার হওন দরকার ।
ও আর একটা কথা নুরু মিয়া কি বাইচা আছে নাকি মরছে ??
৩০|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
সংকেত মাহমুদ বলেছেন: @২০১৩ , ।যেমনঃআদালতে কাদের মোল্লার বিরুদ্ধে আনিত সকল অভিযোগের ঘটনাস্হল ঢাকার মিরপুর এবং ঢাকার কেরানীগঞ্জে ।অথচ এ প্রসঙ্গে আদালতে কাদের মোল্লার পক্ষের সাক্ষী হাফেজ এ আই এম লোকমান আদালতে মিথ্যা জবানবন্দী দিয়ে বলেছেঃ যুদ্ধকালে আব্দুল কাদের মোল্লা নাকি ঢাকাতেই ছিলেন না। তিনি গ্রামের বাড়ি ফরিদপুরে ছিলেন। হানাদার বাহিনীর সাথে কাদের মোল্লার নাকি কোন সম্পর্কই ছিল না !!!!!!! দৈনিক সংগ্রামও কাদের মোল্লার পক্ষের ঐ সাক্ষীর এই মিথ্যা জবানবন্দীটি রিপোর্ট ফলাও করে নিখছে কাদের মোল্লার পক্ষের সাক্ষী লোকমান যে আদালতে মিথ্যা জবানবন্দী দিয়েছে তার প্রমান দেখা মেলে এই ছবিতে যেখানে কাদের মোল্লার{গোল দাগ চিহ্নিত} সাথে পাক বাহিনী সেনাপতি ঘাতক নিয়াজীর সঙ্গে
৩১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
সংকেত মাহমুদ বলেছেন: @২০১৩ , যাবৎজ্জীবনের এই হালকা দন্ডের রায় মানে না শহীদ আবু তালেবের পরিবার (ভিডিও) , Click This Link
কেন এই হালকা দন্ডের রায় মানে না শহীদ পরিবার , @২০১৩ জবাব দেন ??????????
যাবৎজ্জীবনের এই হালকা দন্ডের পর কাদের মোল্লার ‘ভি’ চিহ্নের আড়ালে ৭১ এ তাঁর ভুমিকা যে আসলেই ঘৃন্য এবং সে যে আসলেই অপরাধি, এইটাই প্রমান করে... Click This Link
@২০১৩ , রায়ের পর মোল্লার ‘ভি’ চিহ্ন কেন এই পয়েন্টার জবাব দেন ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
মিজান আফতাব বলেছেন: "যাবৎজ্জীবনের এই হালকা দন্ডের পর কাদের মোল্লার ‘ভি’ চিহ্নের আড়ালে ৭১ এ তাঁর ভুমিকা যে আসলেই ঘৃন্য এবং সে যে আসলেই অপরাধি"
সহমত ...
৩২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
সংকেত মাহমুদ বলেছেন: @২০১৩ ছাগুদের বিশ্বাস হয় না, ধৃত ব্যাক্তিরা অরিজিনাল আলবদর- রাজাকার ।আরে হারামজাদা ছাগুর দল- ধৃত ব্যাক্তিরা তো শুধু রাজাকার বাহিনীর একজন সাধারন সদস্যই না বরং রাজাকার-আলবদর-দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।
যে নিজামী আলবদরে লিড দিছে, "অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর "এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে , তারা ৭১ এ নিশ্পাপ শিশু । অথচ এরা তো ছিল, গনহত্যাকারী দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ
+
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ ![]()
![]()
![]()
৩৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: সংকেত মাহমুদ বলেছেন: মহিউদ্দিন খান আলমগীর এবং আশিকুর রহমান ১৯৭১ সালে ছিলেন পাকিস্থান সরকারের জেলার অতিরিক্ত ডিসি ।
আর বিএনপির জ্যেষ্ঠ সাংসদ এমকে আনোয়ারের পদবী তো ছিল এদের থেকে আরও একধাপ উপরে !! তাহলে এমকে আনোয়ার এদের থেকেও বড় রাজকার ছিলেন !!!!!!!
বিএনপির জ্যেষ্ঠ সাংসদ এমকে আনোয়ার মুক্তিযুদ্ধের পুরোটা সময় পাকিস্থানীদের পক্ষে ঢাকা জেলার ডিসি হিসেবে কাজ করেছেন ।এমন কি তার পাকিস্থান প্রীতি ও কওমের সেবাতে মুগ্ধ হয়ে পাকিস্থান সরকার তাকে তঘমায়ে পাকিস্তানের উপাধিতে ভূষিত করে। তবে এরা ১৯৭১ সালে হত্যা, নির্যাতন, ধর্ষন, ধর্মান্তরিতকরনের এসব অভিযোগে অভিযুক্ত নয় ।
সহমত সংকেত মাহমুদের সাথে।
৩৪|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: @২০১৩ ছাগু ... তোরে একটা কইস্সা লাথি ....
৩৫|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: @২০১৩ তোর ডি. এন. এ. তর বাপের লগে মিলে কিনা দেখিস তো।
৩৬|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
জেবিন বোস্টন বলেছেন: অজানা কিছু জানলাম। ধন্যবাদ।
৩৭|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
শহীদুল্লাহ খান বলেছেন: জামাতের ব্লগাররা আসল, ক্যাচাল করল, গেল গ্রহনযোগ্য কোন কিছুই তো বলল না !!!
৩৮|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭
জাতির বিবেক বলেছেন: টয় বয় বলেছেন: ন্যাকা সাজছেন??
ম. খা ছিল ডিসি| রাজাকার নিয়োগ , তাদের মাসিক বেতন, এলাকার মুক্তিযোদ্বাদের লিস্ট রাজাকার ও পাকি সৈন্যদের সরবরাহ করা ছিল ডিসির প্রধান কাজ|
মোশাররফের বাবা নুরু ছিল শান্তি বাহিনীর কমান্ডার, তার বাড়িতে ছিল রাজাকার ও পাকি সেনাদের আস্তান, আর মোশাররফ ছিল তরুন রাজাকার, যার হাতে থাকতো স্টেন গান|
______________
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২
মিজান আফতাব বলেছেন: তাদের হত্যা, নির্যাতন, ধর্ষনের প্রমানগুলো হাজির করুন। কিছু সাক্ষী প্রমাণ দিন। যেভাবে বর্তমান ট্রাইবুনালে জামাতী মানবতাবিরোধীদের আভিযোগগুলো সাক্ষী-প্রমাণের সাথে একটা একটা করে প্রমান করে দোষী সাব্যস্ত করা হচ্ছে। কথা তো আর চিড়া ভিজবে না। প্রমাণ লাগবে। সাক্ষী লাগবে।
আপনি প্রমাণ হাজির করতে পারলে বুঝব আমার ন্যাকা সাজা সত্য। আর প্রমাণ দিতে না পারলে আপনার "গোবর মাথা" সত্য।
৩৯|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
*কুনোব্যাঙ* বলেছেন: নুরু মিয়া আর মুসা বিন শমশেরকে নিয়ে ফিউশন ফাইভের একটি পোষ্ট আছে।
View this link
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
মিজান আফতাব বলেছেন: আগেও পড়েছি নুরু মিয়াকে নিয়ে লেখা আর্টিকেলটি। খন্দকার মোশারফকে যুদ্ধাপরাধী প্রমাণে আর্টিকেলটি যথেস্ট না। তারপরও আপনার সহযোগীতামূলত মানসিকতায় ধন্যবাদ।
৪০|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: খাঙ্কির পুলা এই জন্যই আওয়ামীলিগ আর জামাত এক জাতের জারজ। দুই জাতই নিজেগো রাজাকার বাঁচানোর চেষ্টা করে। বেজাত কুনহানকার।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
মিজান আফতাব বলেছেন: কমেন্টের উত্তর পেতে ভদ্র ভাবে কমেন্ট করবেন।
৪১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
মিজভী বাপ্পা বলেছেন: মগার ব্যাপারে জানি না।তবে ইন্ঞ্জিঃ মশারফ এর বাবা রাজাকার ছিল।এক দিন কালের কন্ঠ ও বাংলাদেশ প্রতিদিনে এ ব্যাপারে পড়েছিলাম।এই মশারফের জন্য অনেক মুক্তিযোদ্ধারা কোণঠাসা হয়ে রয়েছে।কিছুই বলতে পারছে না কারণ শেখ হাছিনার বেয়াই এর জন্যে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
মিজান আফতাব বলেছেন: আমাদের বিতর্কিত বিষয় খন্দকার মোশারফ, প্রবাসীকল্যান মন্ত্রী। তার বাবা নুরু মিয়া নয়। পিতার জন্য পুত্রকে এবং পুত্রের জন্য পিতাকে পৃথিবীর কোন দেশেই দায়ী করা হয় না। তারেক জিয়ার পাহাড়সম অপকর্মের কারণে কি জিয়াউর রহমান দোষী হবেন।
ম খা আলমগীর ও খন্দকার মোশারফের হত্যা, নির্যাতন, ধর্ষনের কোন প্রমাণ সংগ্রহ করতে পারলে এই পোস্টে মন্তব্য হিসেবে যুক্ত করবেন।
৪২|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
মাহির কাবির বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে রাজাকারের
ফাঁসি দেয়া যায় না !!!
আমি রাজসাক্ষি হিসেবে সাক্ষি দেব
ইনশাআল্লাহ-বাঘা কাদের সিদ্দিকী।
শনিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৩
স্টাফ রিপোর্টার: সকল
দুদ্ধাপরাধীদের বিচার
দাবি করে কৃষক শ্রমিক জনতা লীগের
সভাপতি বঙ্গবীর কাদের
সিদ্দিকী বলেছেন, এ বিচারের
দাবিতে গণজাগরণ শুরু
হয়েছে শাহবাগের প্রতিবাদের
মাধ্যমে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে রাজাকারদের
ফাঁসি দেয়া যায় না।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজাকার
উল্লেখ করে আগামী কালের
মধ্যে তাকে গ্রেপ্তারের
দাবি জানান।
দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের দ্বি-
বার্ষিক কাউন্সিলে সভাপতির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশন
মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে বিকল্প ধারা বাংলাদেশের
সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী,
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র
সভাপতি আসম আবদুর রব, গণফোরামের
সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু
বক্তব্য রাখেন।স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে রাজাকারের
ফাঁসি দেয়া যায় না !!!
আমি রাজসাক্ষি হিসেবে সাক্ষি দেব
ইনশাআল্লাহ-বাঘা কাদের সিদ্দিকী।
শনিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৩
স্টাফ রিপোর্টার: সকল
দুদ্ধাপরাধীদের বিচার
দাবি করে কৃষক শ্রমিক জনতা লীগের
সভাপতি বঙ্গবীর কাদের
সিদ্দিকী বলেছেন, এ বিচারের
দাবিতে গণজাগরণ শুরু
হয়েছে শাহবাগের প্রতিবাদের
মাধ্যমে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে রাজাকারদের
ফাঁসি দেয়া যায় না।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজাকার
উল্লেখ করে আগামী কালের
মধ্যে তাকে গ্রেপ্তারের
দাবি জানান।
দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের দ্বি-
বার্ষিক কাউন্সিলে সভাপতির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশন
মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে বিকল্প ধারা বাংলাদেশের
সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী,
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র
সভাপতি আসম আবদুর রব, গণফোরামের
সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু
বক্তব্য রাখেন।স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে রাজাকারের
ফাঁসি দেয়া যায় না !!!
আমি রাজসাক্ষি হিসেবে সাক্ষি দেব
ইনশাআল্লাহ-বাঘা কাদের সিদ্দিকী।
শনিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৩
স্টাফ রিপোর্টার: সকল
দুদ্ধাপরাধীদের বিচার
দাবি করে কৃষক শ্রমিক জনতা লীগের
সভাপতি বঙ্গবীর কাদের
সিদ্দিকী বলেছেন, এ বিচারের
দাবিতে গণজাগরণ শুরু
হয়েছে শাহবাগের প্রতিবাদের
মাধ্যমে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে রাজাকারদের
ফাঁসি দেয়া যায় না।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজাকার
উল্লেখ করে আগামী কালের
মধ্যে তাকে গ্রেপ্তারের
দাবি জানান।
দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের দ্বি-
বার্ষিক কাউন্সিলে সভাপতির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশন
মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে বিকল্প ধারা বাংলাদেশের
সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী,
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র
সভাপতি আসম আবদুর রব, গণফোরামের
সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু
বক্তব্য রাখেন।স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে রাজাকারের
ফাঁসি দেয়া যায় না !!!
আমি রাজসাক্ষি হিসেবে সাক্ষি দেব
ইনশাআল্লাহ-বাঘা কাদের সিদ্দিকী।
শনিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৩
স্টাফ রিপোর্টার: সকল
দুদ্ধাপরাধীদের বিচার
দাবি করে কৃষক শ্রমিক জনতা লীগের
সভাপতি বঙ্গবীর কাদের
সিদ্দিকী বলেছেন, এ বিচারের
দাবিতে গণজাগরণ শুরু
হয়েছে শাহবাগের প্রতিবাদের
মাধ্যমে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে রাজাকারদের
ফাঁসি দেয়া যায় না।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজাকার
উল্লেখ করে আগামী কালের
মধ্যে তাকে গ্রেপ্তারের
দাবি জানান।
দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের দ্বি-
বার্ষিক কাউন্সিলে সভাপতির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশন
মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে বিকল্প ধারা বাংলাদেশের
সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী,
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র
সভাপতি আসম আবদুর রব, গণফোরামের
সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু
বক্তব্য রাখেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬
মিজান আফতাব বলেছেন: কেউ হিংসাবশত অন্য কারো বিপক্ষে রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দিতেই কি সব হয়ে গেল !!! দোষ প্রমাণ হবে যাবে !!! হত্যা বা নির্যাতন বা ধর্ষনের কোন প্রমাণ লাগবে না !!! সাক্ষী লাগবে না !!!
খুর দিয়ে আপনি টাইপ করেন কিভাবে???
আপনাকে সত্য, সাহসী, ন্যায়ের পথিক বলব যদি, আকা-বাকা কথা না বলে তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, ধর্ষন এর কম-বেশি কিছু হলেও প্রমাণ দিতে পারেন।
৪৩|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
শিপু ভাই বলেছেন:
হই হই রই রই-
ছাগুরা সব গেলি কই???
শাবাস পোস্ট!!!++++++++++++
এমন একটা পোস্টের অপেক্ষায় ছিলাম।
গোয়েবলসিয় প্রপাগান্ডায় আমিও কনভিন্সড হয়ে যাচ্ছিলাম প্রায়!!!
জয় বাংলা!!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
মিজান আফতাব বলেছেন: শাহবাগ স্কয়ারে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আপনি নেতৃস্থানীয় একজন দেশপ্রেমিক। আন্তরিক ধন্যবাদ আপনাকে।
সত্য কথা কি শিপু ভাই, আওয়ামী লীগের পক্ষ হয়ে নয়, আমি বিষয়টি আলোচনা করছি তরুন প্রজন্ম যেন জামাত-শিবিরের ছেলেদের ইতিহাস বিকৃতির পাপে শিকারে পরিনত না হয়।
শিবিরের পাপীগুলো ম খা আলমগীরকে ও ইন্জি মোশারফকে যুদ্ধাপরাধী বলছে পানি ঘোলা করার জন্য। বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করার জন্য। ইতিহাসকে স্থায়ী পাপে ডুবিয়ে দেয়ার জন্য। তাদের ধর্মব্যবসায়ী নেতাদের পাপমুক্ত প্রমাণেন জন্য।
আমরা সাংবাদিক। সত্য নীতিই আমাদের পাথেয়। ম খা আলমগীরের সব কিছু আমরা সমর্থন করছি - বিষয়টি তা নয়। তবে তার নামে হত্যা, নির্যাতনের যে অভিযোগ দেয়া হচ্ছে তা সঠিক নয়।
তরুন প্রজন্ম জানুক যে আসলেই "জামাতীরা দলগতভাবেই যুদ্ধাপরাধী। তারা কোনদিনই দেশপ্রেমিক হতে পারে না। হত্যা, নির্যাতন, ধর্ষন, ধর্মান্তরিতকরণসহ এমন কোন অপকর্ম নেই যে তারা করেনি। নিজেদের বাচাতেই তারা যুদ্ধাপরাধীর প্রশ্নে বিভিন্ন দিকে আঙ্গুল দেখাচ্ছে"।
শাহবাগ স্কয়ারে আপনারা সামনে আছেন, আমরাও আছি তবে দায়িত্বগত কারণে সামনে নয়, পেছনে।
৪৪|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
মাইন রানা বলেছেন: বঙ্গবীর কাদের সিদ্দিক এই অভিযোগ করেছেন তিনি নাকি তার বিরুদ্ধে সাক্ষী দিতেও প্রস্তুত!!!!!!!!!!!!
সব দলের সব রাজাকারের ফাসি চাই এটা নিয়ে আর রাজনীতি চাইনা!!!!!!!!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
মিজান আফতাব বলেছেন: কাদের সিদ্দিকী জামাতের কাছে বিক্রি হয়ে গেছেন। তার কথা একদিকে রেখে তথ্য প্রমাণ পেশ করুন। আরো কম-বেশি কিছু হত্যা নির্যাতন ধর্ষনের প্রমাণ পাওয়া গেলে কাদের সিদ্দিকীর বক্তব্য মেনে নেয়া যেতে পারে। কিন্তু শুধুমাত্র তার কখায় ম খা আলমগীরকে অভিযুক্ত করা যায় না।
সবচেয়ে বড় কথা, কাদের সিদ্দিকী যেহেতু কাদের মোল্লার পক্ষ নিয়ে কথা বলেছেন তরুন প্রজন্ম তাকে সম্মানের চোখে দেখবে না কখনোই।
মুখ দিয়ে বললাম কথাটি খোদাই করে রাখতে পারেন।
৪৫|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
মাইন রানা বলেছেন: তবে শেখ হাসিনার বেয়াই যে রাজাকার তা আবার বিশ্বাস হয়। টকশোতে একবার এক দর্শক এই প্রশ্ন করায় টকশোকারীরা এড়িয়ে গেছেন!!!!!!!!!!!!!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
মিজান আফতাব বলেছেন: রাজনীতি বড়ই জটিল একটি বিষয়। একেক হাওয়ায় রাজনৈতিকরা একেক রকম কথা বলেন। যেমন এ টি এম আজহার গতকাল বললেন "মুক্তিযুদ্ধের কথা তিনি সব ভূলে গেছেন !!! তার বাবা-মার নাম তিনি বলতে পারেন নি!!" :`>
একটি বিষয় হতে পারে, টক শো-তে যারা আলোচনা করেন তারা সবাই যে একই মাপের জ্ঞানী তা-না। মির্জা আব্বাসের জ্ঞান কখনোই ড: খন্দকার মোশারফের মত নয়। যদিও দুজনই বি এন পির স্থায়ী কমিটির সদস্য। জি এম কাদেরের জ্ঞান হু মু এরশাদের মত না। যদিও তারা সহোদর। এমন ভুড়ি ভড়ি প্রমান দেয়া যাবে।
টক শো-তে যিনি আলোচনা করেছেন তিনি বিষয়টি হয়তো পরিস্কার ছিলেন না, কিংবা তিনি খন্দকার মোশরফ নিয়ে দলীয় প্রধানের বক্তব্যে জানতেন না। অন্য কিছুও হতে পারে।
তাই আলতাফ হোসেন চৌধুরীর মত "আল্লার মাল আল্লায় নিছে" টাইপ কথা বলে দলীয় প্রধানের চক্ষুশুল হওয়া থেকে বাচতে বিষয়টি এড়িয়ে গেছেন।
মূল কথা হচ্ছে, প্রবাসীকল্যান মন্ত্রী ইন্জি মোশারফের বিরুদ্ধে হত্যা নির্যতন ধর্শন ধর্মান্তরিতকরণের কোন প্রমান এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পাওয়া গেলে তিনিও যুদ্ধাপরাধী ্অভিযোগে শাস্তির আওতায় পরবেন।
৪৬|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
হাবিব০৪২০০২ বলেছেন: আমার মতে কাদেরিয়া বাহিনীর ৮০ হাজার সদস্যের মধ্যে অনেকেই তো বেঁচে আছেন, গারো পাহাড় কিংবা মধুপুর গড় এলাকায় গিয়ে ফিল্ড পযায়ে তাদের সাক্ষাৎকার নেওয়া হলে মহিউদ্দিন খান আলমগীর এবং আশিকুর রহমানের বিষয়ে সত্যিকার তথ্য বের হয়ে আসবে
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
মিজান আফতাব বলেছেন: পুরানো বিষয়। সহযোগীতার মানসিকতায় ধন্যবাদ।
৪৭|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
মাগুর বলেছেন: খন্দকার মোশারফের ওয়েবসাইট থেকে ৭১ সম্পর্কে যে তথ্য গুলো পেলাম:
Activities during the Liberation War : i) Convenor (2), Bangladesh Student’s Action Committee in Great Britain (1971) ii) President, University of London Union ( ULU) Bangladesh Society (1971-72) iii) President, Bangladesh Student’s Association in U.K. (1972-74)
তারমানে কি একাত্তরের সময় থেকে ৭৪ পর্যন্ত উনি বাংলাদেশেই ছিলেন না? নাকি বাংলাদেশে বসেই উনি উল্লেখিত ইংল্যান্ডের সংগঠন গুলোর সাথে জড়িত ছিলেন? একাত্তরে নিজের অবস্থান সম্পর্কে উনি নিজেই কোন স্পষ্ট ধারণা দেননি। এটা সন্দেহজনক! এ বিষয়ে একটু অনুসন্ধান করে দেখুন। আমার ক্ষুদ্র জ্ঞানে আপাতত এটুকুই জানাতে পারলাম। পরবর্তীতে আরো কিছু পেলে জানাবো। পোস্ট পর্যবেক্ষণে রাখলাম।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
মিজান আফতাব বলেছেন: আপনি কোন এক জায়গায় গুলিয়ে ফেলেছেন।
কোথায় গুলিয়েছেন বলুন তো ???
৪৮|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
ফিরেদেখা বলেছেন: মখা আলমগীরের কার্য্যকলাপ, সন্ত্রাসী কথা বার্তা শুনে ওকে ছাগু মনে নাহবার কোনো কারন দেখিনা!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
মিজান আফতাব বলেছেন: ছাগু কি না সেটি বলা মুশকিল। হতেও পারে, আবার নাও পারে।
আমাদের আলোচ্য বিষয় যুদ্ধাপরাধ।
৪৯|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
এই আমি সেই আমি বলেছেন:
আপনি আপনার মত আগান । আমরা চাই সব রাজাকারের বিচার, সে যেই হোক।
গলায় গামছা দেয়া কেবলা পরিবর্তনকারী কাদের সিদ্দিকীর কথা বাদ দেন।
বর্তমানে রাজাকার চিনবার শ্রেষ্ঠ উপায়
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
মিজান আফতাব বলেছেন: তরুন প্রজন্ম তার গামছার মাথায় বদনা না বেঁধে দেয় সেই চিন্তাই করি।
৫০|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
শিপু ভাই বলেছেন:
কাদের সিদ্দিকী যখন এই কথা বলে দিগন্ত টিভির সেটে বসে- তখনই তার কথা অসার হয়ে যায়!!!
একাত্তরের বাঘা সিদ্দিকীকে নিয়ে যেমন আমরা গর্বিত- আজকের দিগন্ত টিভিতে টকশো করা কাদের সিদ্দিকীকে নিয়ে আমরা লজ্জিত!!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
মিজান আফতাব বলেছেন: একাত্তরের বাঘা সিদ্দিকীকে নিয়ে যেমন আমরা গর্বিত- আজকের দিগন্ত টিভিতে টকশো করা কাদের সিদ্দিকীকে নিয়ে আমরা লজ্জিত!!!
সহমত।
৫১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
ক্ষুধিত পাষাণ বলেছেন: সত্য সব সময় অপ্রিয়!!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
মিজান আফতাব বলেছেন: ঠিক বলেছেন।
৫২|
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৭
এ হেলাল খান বলেছেন: সময়োপযোগী পোষ্ট।
পোষ্টে +++
৫৩|
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৫
আলতামাশ বলেছেন: পালা গান @ আমার বাড়ী কচুয়ায়। গ্রামে তাকে নাস্তিক হিসাবে প্রচার করা হলেও কক্ষনো কেউ তাকে রাজাকার বলেছে, এমনটা শুনিনি। তবে বঙ্গবীরের কথায় আমার আস্থা আছে
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫
ফারমার বলেছেন: মহিউদ্দিন আলমগীর কত তারিখ অবধি পাকিদের চাকুরী করেছে?