নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন বাংলাদেশ

আমি ভ্রমন ও বই পড়তে ভালোবাসি

খাইরুল মোস্তাক

স্বাধীনভাবে ঘুরতে ভালো লাগে।

খাইরুল মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

দায় এড়ানো যায় কি??

২৫ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৮

বর্তমানে দেশের আইনশৃঙ্খলার এ কি দুর্দশা?? দেশের মানুষ কি নিশ্চিন্তে ঘুমাতে পারে?? যেখানে সেখানে বোমা হামলা হচ্ছে, মানুষ মরছে!! কখনো নিরপরাধ, কখনোবা প্রশাসনের লোক অথবা অপরাধী। বড় ভয় হয়!! কারন যেখানে খোদ নিরাপত্তা প্রদানকারী সংস্থাগুলোর ঘরে হামলা হচ্ছে সেখানে সাধারন জনগনের জীবনের নিরাপত্তা কোথায়??
কিছুদিন আগে র্যাব কর্যালয়ে, তারপর পুলিশ চেকপোস্টে আজ আবার সিলেটে পুলিশ চেকপোস্টে বোমা হামলা। এর দায় কি কোনভাবে বর্তমান সরকার এড়িয়ে যেতে পারে?? শুধুমাত্র জঙ্গী বা বিরোধীদলের উপর দোষ চাপিয়ে দিলেই কি কর্তৃপক্ষের দায়-দায়িত্ব শেষ হয়ে যায়??
আমার তো মনে হয় এসব জঙ্গী কর্মকান্ডে কোন মুসলমান জড়িত নয় বরং মুসলিম নামধারী কিছু ইসলাম বিরোধীদের কাজ। কারন এতে মুসলমান ও ইসলাম ধর্মের ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। বর্তমানে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে দাড়ি-টুপি ওয়ালাদেরকে প্রশাসনের লোক থেকে শুরু করে সাধারন জনগন সকলে একটু ভিন্ন চোখেই দেখেন, মনে করেন এরা জঙ্গি নয়তো?
আমার এ কথার প্রমাণ পাওয়া যায় রাস্তায় বের হলে। ট্রেন, বাস, লঞ্চ প্রায় সবজায়গায় দেখা যায় একজন দাড়ি-টুপি ছাড়া সাধারন ব্যক্তির তুলনায় একজন দাড়ি-টুপি ওয়ালা ব্যক্তিকে অনেক বেশি করে পর্যবেক্ষণ বা চেকিং করা হয়।
বিশ্বের মানুষ বর্তমানে মুসলমান নামটি শুনলেই জঙ্গী মনে করে। অর্থাৎ সন্দেহের চোখে দেখে। এখনতো আল্লাহু আকবার শ্লোগানটিকেও জঙ্গী শ্লোগান বলে প্রচার করা শুরু করেছে।
যাক বক বক অনেক করলাম এখন যা বলতে চাই তা হল এসব জঙ্গীপনা দুর করতে হলে মনে হয় একটু ভিন্ন দিকে চোখ ঘুরানো দরকার প্রশাসনের। সেটা হচ্ছে এসব হামলার জন্য দায়ি ব্যক্তিদের এবং তাদের মাথা ধরার জন্য ইসলামপ্রিয় আলেম ওলামাদের উপর থেকে নজর ঘুরিয়ে যারা ইসলামের ক্ষতি করতে চায় তাদের দিকে নজর দেয়া উচিত। কারন যারা ইসলাম বুঝে, কুরআন বুঝে, আল্লাহ ও আল্লাহর রসুলকে সত্যি ভালবাসে তারা জীবন গেলেও কোনদিন এসব জঙ্গীপনা বা সন্ত্রাস বাদের দিকে অগ্রসর হতে পারে না।
ইসলামপ্রিয় ব্যক্তিরা ভাল করেই জানে যে, বিনা কারনে একজন মানুষ হত্যা করা একটি জাতি হত্যা করার সমান।
আর একটি বিষয় তা হল আমরা যারা ইসলামকে ভালবাসি এবং নিজেদেরকে ঈমানদার মনে করি তাদের উচিত বিধর্মী ও নাস্তিকদের ষড়যন্ত্রের ব্যপারে আরো সচেতন হওয়া এবং একতাবদ্ধ হয়ে একযোগে কাজ করা যেন তারা কোনভাবেই ইসলামের প্রকৃত ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে।
এম.কে.মোস্তাক

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১১:২০

মিঃ আতিক বলেছেন: এখন বাংলাদেশের মানুষের রাষ্ট্রীয় যে কোন বিষয়ে এক হওয়ার কোন বিকল্প নেই, কারন এখানে দেশ এখন সরকারের কব্জায় আছে কিনা এটা নিয়েই সন্দিহান হতে হয়।

২৫ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৬

খাইরুল মোস্তাক বলেছেন: ঠিক তাই।

২| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:১০

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: একদিকে বোমায় মানুষ মরছে, আরেকদিকে আমজনতা বাংলাদেশের নয় উদযাপন করছে, অন্যদিকে নাচ গানের মধ্য দিয়ে গণহত্যা দিবসের মতো শোকের একটা উপলক্ষ পালিত হচ্ছে। দেশে আসলে এখন যা হচ্ছে তাকে মাৎস্যান্যায় বললে ভুল হবে না।

৩| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:১১

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: একদিকে বোমায় মানুষ মরছে, আরেকদিকে আমজনতা বাংলাদেশের জয় উদযাপন করছে, অন্যদিকে নাচ গানের মধ্য দিয়ে গণহত্যা দিবসের মতো শোকের একটা উপলক্ষ পালিত হচ্ছে। দেশে আসলে এখন যা হচ্ছে তাকে মাৎস্যান্যায় বললে ভুল হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.