| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেট প্রজন্ম চত্বর-২ থেকে বলছি;
==============================
১৩ ফেব্রুয়ারি ২০১৩, শাহবাগ আন্দোলনের আজ নবম দিন। যথারীতি বিকাল চারটায় জাতীয় সংগীতের মাধ্যমে অবস্থান কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। তারপর সাংস্কৃতিক বন্ধুরা রাজাকারদের ফাঁসির দাবিতে বিভিন্ন গান, মিছিল, স্লোগানে মুখরিত করে তুলেছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার।
আমার কাছে অবাক লাগে, আমার অনেক বন্ধু আছে; যারা বলত, তোদের সিলেটের অধিকাংশ মানুষ জামাত শিবিরকে সাপোর্ট করে এবং তাদেরকে আশ্রয় দেয়।
এতদিন পর সিলেটের মানুষ বোধহয় একটা সুযোগ পেয়েছে এই অপবাদ ঘুচানোর।
সিলেটের আন্দোলনের আজ অষ্টম দিন হলেও আজও মানুষের মধ্যে যে রকম উৎসাহ, যে রকম ক্রোধ তা আপনি ঢাকা থেকে অনুবভব করতে পারবেন না ।
এখানে না আসলে আপনার নিজের চোখকে বিশ্বাস করাতে পারবেন না । কি আগুন মানুষের মনের ভিতর জ্বলে উঠেছে।
কেউ কাউকে দাওয়াত করতে হয়না। দায় মেটানোর তাগিদে সবাই সিলেটের শাহবাগে এসে হাজির হয়। এতে কিছুটা হলেও একাত্তরের শহীদদের আত্না শান্তি পাবে।
আমার তো এমন হয়েছে, ওখানে না গেলে বরং আমার কাছে ভালই লাগে না। ইচ্ছে করে শাহবাগে ছুটে যেতে। পরীক্ষা না থাকলে তাবলীগের মত ছিল্লায় শাহবাগের মিলন মেলায় হাজির হয়ে নিজেকে ধন্য করতাম।
জয় বাংলা, বাংলার জয়।
জয় হবে নিশ্চয়ই।
২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১
অবুঝ পাঠক বলেছেন: শুধু দায় মিটানো ? তা না একটু আগে চৌহাট্টা থেকে আসলাম ; একদল বাড়ী ফিরছিলো তো একদল রিকশা ওয়ালাকে কই যাওয়ার জন্য বলল , রিকশা ওয়ালা যেতে না চাইলে অকে "রাজাকার" বলে অর রিকশার চাকা পাংচার করে দিলো ; আর বাকী সঙ্গীরা হাসাহাসি করছিলো ; সবার মাথায় "ফাসী চাই ফাসী চাই" কাপড় লাগানো ; প্রতিবাদ করতে চাইছিলাম কিন্তু ভয়ে করলাম না কারণ হয়তো আমিও তখন "রাজাকার" বা "যোদ্ধাপরাধী" হয়ে যেতাম ; হয়তো এই কমেন্ট এর পরও "রাজাকার" বা "যোদ্ধাপরাধী" উপাধী পেয়ে যেতে পারি ; বিচিত্র না ;
৩|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২
নিয়েল ( হিমু ) বলেছেন:
সিলেটের মানুষ দায় মেটানোর চেষ্টা করছে......। দায় টা ঠিক কিসের ?
সিলেটের মাটিতে যে আপনি অপেন জাশির বিরুদ্ধে কথা বলতে পারবেন এটা জানেন না ?
মাজার থাকার কারনে দাড়ি টুপি বেশি দেখা যায় এর মানে কি সব জামাতি ?
কক্ষন না । প্রথম দিন (যেদিন রায় হয়) ৩০জন ছিলাম । হরতাল উপেক্ষা করে । আর আজকে অভাব নেই । প্রতিদিন শুধু বারছেই বারছেই
জয় বাংলা
৪|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
পিচ্ছি ছেলে বলেছেন: জয় বাংলা
৫|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
সাকিন উল আলম ইভান বলেছেন: অবুঝ পাঠক, তোমার চুল্কানি কিসে বুঝতে পারসি,। এখন ফুটো ।
৬|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
মউ১২৩ বলেছেন: অবুঝ পাঠক, তুমি জাননা? এখন বাংলা পরীক্ষা চলিতেছে ! কেমিস্ট্রি পরীক্ষা পরে দিলেও চলিবে। তোমার চুলকানি কিসে আমরা বুঝিয়া গিয়াছি!!!!!!!!!!!!
৭|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
অবুঝ পাঠক বলেছেন: শুরু হয়ে গেছে .।.।.।.।.।।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
বাবুই পািখ বলেছেন: একটাই দাবি "রাজাকারের ফাঁসি" চাই।।