| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা বাংলাদেশে মাত্র ৩% রাজাকার এবং রাজাকারের বাচ্চারা শাহবাগের গণজাগরণ মঞ্চকে প্রশ্নবিদ্ধ করার জন্য মরিয়া হয়ে উঠেছে।
সারাদেশে মসজিদ এবং সাধারন মানুষকে উসকে দিচ্ছে উগ্র মৌলবাদী কুৎসা রটনা করে।
আমরা এটা ভাল করেই জানি, শাহবাগের এই মঞ্চ থেকে ইমরান ভাই ঘোষনা করেছেন যদি কেউ এটা প্রমান করতে পারে যে, শাহবাগে কেউ কোন ধর্মের বিরুদ্ধে কোন কটুক্তি করেছে বা ইসলাম ধর্মকে অবমাননা করে কথা বলেছে তাহলে আমি ইমরান এইস সরকার এই আন্দোলন থেকে সাথে সাথে আমার নাম প্রত্যাহার করে নিব।
''একটু আগে সিলেটের অলি গলিতে একটি মাইকিং শুনলাম;
হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে শাহবাগের নাস্তিকরা অশালীন এবং কুৎসা রটানোর প্রতিবাদে আগামীকাল সিলেটের সকল মসজিদে জুম্মা নামাজের পর এক বিশাল বিক্ষোভ মিছিল হবে। এতে ধর্মপ্রান সকল মুসলমানদের ঈমানী দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করা হল।''
এভাবে সারা বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানদের ব্যবহার করে জামাত-শিবির তাদের হীন স্বার্থ চরিতার্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তাই আসুন আগামীকালকে জামাত-শিবিরের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে শাহবাগের গণজাগরণ মঞ্চের সাথে সংহতি প্রকাশ করি।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩
এস দেওয়ান বলেছেন: সারাদেশে মসজিদ এবং সাধারন মানুষকে উসকে দিচ্ছে উগ্র মৌলবাদী কুৎসা রটনা করে।
জামাতীদের মতো অমানুষেরা এর চেয়ে ভালো আর কী করতে পারে ? তবে এই অমানুষ গুলির কথায় সাধারণ মানুষ কিন্তু যাচ্ছে না ।