নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একুশ

মলয় পিথক

মলয় পিথক › বিস্তারিত পোস্টঃ

রাতের মায়া

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

রাতের মায়া



রাত গভীর হলেই,

প্রাণ জাগে জোছনায়।

প্রেয়সীর চাওয়া-পাওয়াও জাগে,

রাত গভীরতায়।



রাত গভীর হলেই,

ভাল লাগে কুয়াশায় স্নান।

ভাল লাগে কবি গুরুর গান।

খোলা জানালায় মলয়ের সাথে

হাসনাহেনার ঘ্রাণ।



রাত গভীর হলেই,

স্নায়ুক্লান্ত কাঁধে প্রিয় মানুষের র্স্পশ

আলীঙ্গন করে ভালবাসায়।

এলোমেলো সময়টাকে রাঙ্গিয়ে,

স্নিগ্ধতায় করে মোহময়।



রাত গভীর হলেই,

হারানো প্রায় স্বপ্নগুলো

অবয়ব ফিরে পায়।

অদ্ভুত কোন রাতের মায়ায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.