নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন নয়, সত্যি নয়, মাথার ভিতর এক বোধ জন্ম লয়, আমি তারে পারিনা এড়াতে..

ওকাজ

জামাল কুরাইশ

আমি কানার শহরের, আয়না বিক্রেতা...

জামাল কুরাইশ › বিস্তারিত পোস্টঃ

রবি + ইন্দ্র + নাথ

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪

প্রশ্ন।।

ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে

দয়াহীন সংসারে-

তারা বলে গেল 'ক্ষমা করো সবে', বলে গেল 'ভালোবাসো-

অন্তর হতে বিদ্বেষবিষ নাশো'৷

বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির-দ্বারে

আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে৷



আমি যে দেখেছি গোপন হিংসা কপটরাত্রি-ছায়ে

হেনেছে নিঃসহায়ে৷

আমি যে দেখেছি প্রতিকারহীন, শক্তের অপরাধে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে৷

আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে

কী যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে।



কন্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীতহারা,

অমাবস্যার কারা

লুপ্ত করেছে আমার ভূবন দুঃস্বপ্নের তলে৷

তাই তো তোমারে শুধাই অশ্রুজলে-

যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,

তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

-রবীন্দ্রনাথ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.