নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশের জন্য ভালবাসা

কলম সৈনিক হিসেবে নিজেকে গড়ে তোলা আর দেশের জন্য কিছু কাজ করা এই অঙ্গীকার নিয়েই পথ চলা....

মঞ্জুর হোসেন

নিজের বিবেক যা কিছু সত্য বলে তা অকপটে স্বীকার করা এবং লিখে অন্যকে জানানোই আমার অঙ্গীকার

মঞ্জুর হোসেন › বিস্তারিত পোস্টঃ

বীর মুক্তিযোদ্ধা উইং কমান্ডার হামিদুল্লাহ খান বীর প্রতিক এর ১ম মৃত্যু বার্ষিকী আজ

৩০ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, বীরপ্রতিক খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা, ১১ নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার পরবর্তীতে সেক্টর কমান্ডার উইং কমান্ডার হামিদুল্লাহ খান আজকের এই দিনে সারা জাতিকে কাদিয়েঁ না ফেরার দেশে চলে গেছেন। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। মুক্তিযুদ্ধের এই সংগঠক এম হামিদুল্লাহ খান গতবছর ৩০ডিসেম্বর ২০১১ইং শুক্রবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। তাকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এবং তার বাস ভবনের সামনে পৃথক নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে যথাযথ মর্যাদায় সম্মান জানিয়ে দাফন করা হয়। আমরা গভীর শ্রদ্ধার সাথে বিজয়ের মাসের শেষ প্রহরের দিনগুলোতে মুক্তিযোদ্ধাদের সন্তানরা স্মরণ করছি।



উল্লখ্য যে, বিমান বাহিনীর সাবেক উইং কমান্ডার হামিদুল্লাহ খান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের সাব-কমান্ডার ছিলেন। ওই সেক্টরের কমান্ডার কর্নেল আবু তাহের যুদ্ধে আহত হওয়ার পর হামিদুল্লাহ খান দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর প্রতীক খেতাব অর্জন করেন। এই মহান বীর মুক্তিযোদ্ধা ১১ই সেপ্টেম্বর ১৯৪০ সালে মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর পরগনার মেদিনী মন্ডল গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন।



তার মৃত্যুতে আমাদের যে অপুরনীয় ক্ষতি হয়েছে তা সহযে পুরনীয় নয়। তিনি চলে গেলেও তার রেখে যাওয়া আদর্শ এবং সাহসী বক্তব্য আজো আমাদের পথ চলতে প্রেরনা ও সাহস যোগায়। জাতির মহান এই বীর মুক্তিযোদ্ধার প্রতি আমাদের সকলের পক্ষথেকে শ্রদ্ধা ও সালাম। তার মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষথেকে আগামী ৪ জানুয়ারী বাদ মাগরিব ঢাকা ক্যন্টমেন্টস্থ মরহুমের বাস ভবনে কোরআনখানি, মিলাদ-মাহফিল আয়োজন করা হয়েছে, পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পক্ষথেকে আজ বাদ আসর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।



দেশ বরন্যে বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবীদ ও একজন সাহসী বীর বাঙ্গালির জন্য আপনারা আপনাদের স্ব স্ব অবস্থান থেকে দোয়া করবেন। দোয়া করবেন এদেশের ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণ অভ্যুথান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা দেশপ্রেমে উদ্ভুদ্ভ হয়ে মা, মাটি ও মানুষের জন্য জীবন কে উৎস্বর্গ করেছেন। আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১৩

টাইলুং বলেছেন: May his departed soul rest in peace.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.