নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘকাল ধ্বংসস্তুপের ভিতর জীর্ণহৃদয় আজো মুক্তি খোঁজে দুর্বোধ্য নাগরিক শহরে.......এম মোস্তাকিম বিল্লাহ্

এম মোস্তাকিম বিল্লাহ্

এম মোস্তাকিম বিল্লাহ্ ( প্রতিষ্ঠাতা কবি পরিষদ{গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত} প্রতিষ্ঠাতা,ধূমকেতু কবি পরিষদ(ধূ.ক.প),সম্পাদক,দৈনিক ধূমকেতু, নির্বাহী সম্পাদক,স্বপ্ন সুখের সারথি, সম্পাদকঃ শব্দশ্রমিক। একক কাব্যগ্রন্থঃ- নিঃসঙ্গ পৃথিবি ও নৈঃশব্দ্যের দীর্ঘশ্বাস । যৌথ কাব্যগ্রন্থ,( ১)সূর্য সিঁড়ি,(২) স্বপ্ন সুখের সারথি(২য় ও ৩য় খণ্ড),(৩) হৃদয়ে বঙ্গবন্ধু,(৪)হৃদয়ে বাংলাদেশ, (৫)প্রবাস প্রান্তর, শব্দমেঘ,ও অন্যান্য

এম মোস্তাকিম বিল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গাদের রুখে দাঁড়াতে হবে এ অন্যায়ের বিরুদ্ধে।

৩১ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:৩৪

রোহিঙ্গাদের রুখে দাঁড়াতে হবে এ অন্যায়ের বিরুদ্ধে।


আমাদের একাত্তরের সেই ভয়াবহ গণহত্যার কথা,যুদ্ধের কথা অবশ্যই মনে আছে সবার,স্বজাতি,স্বদেশের কাছে আমরা ছিলাম অবহেলিত, নির্যাতিত,আমরা রুখে দাঁড়িয়েছিলাম সেই অন্যায়,অমানবিক অত্যাচার,নিপীড়ন,খুন ধর্ষণ ও লুটের বিরুদ্ধে,নয় মাস রক্তক্ষয়ী সংগ্রাম করেছিলাম,আমরা বুদ্ধিজীবী হারিয়েছি,মা-বোনের ইজ্জত হারিয়েছি,নিখোঁজ হয়েছিলো লাখ,লাখ মানুষ,ত্রিশলক্ষ্য শহীদের বিনিময় স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ নামটি অর্জন করতে সক্ষম হয়েছি,তখন আজকের দিনের মত এতটা আধুনিক প্রযুক্তি ছিলো না,আমরা জানতে পাইনি যুদ্ধের কথা,গণহত্যার কথা,ধর্ষণের কথা,আমরা কেন পৃথিবীর কোন দেশ-ই জানতে পায়নি আজকের রোহিঙ্গা দের মতো।
সে;যাইহোক রোহিঙ্গা হত্যা ও নির্যাতিত মানুষের দায়ভার বাংলাদেশ নিবে না,তাদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের রুখে দাঁড়াতে হবে এ অন্যায় ও অবিচারের বিরুদ্ধে,প্রয়োজনে বাংলাদেশ সরকার যদি ভালো মনে করেন প্রতিবেশী দেশ হিসাবে তাদের সাহায্য করতে পারেন,কিন্তু তাদের এদেশে আশ্রয় দিয়ে নিরাপদ বাসভূমি বা নাগরিকত্ব প্রদান করবে না।
আমি রোহিঙ্গাদের বলছি;এখনো সময় আছে তোমরা রুখে দাঁড়াও,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো,নিশ্চয় আল্লাহ্‌ তোমাদের সঙ্গে রয়েছেন ও তোমরা সফলতা অর্জন করিবে,তোমরা আল্লাহ্‌ ছাড়া কারো মুখাপেক্ষী হইও না!

--এম মোস্তাকিম বিল্লাহ্

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.