| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই বন্ধুর whatsapp এ কথোপকথন…
১ম বন্ধু :দোস্ত তুই নাকি মেডিকেল কোশ্চিন নিচ্ছিস??
২য় বন্ধু :হে রে,,, অফার পাইছিলাম।মাত্র ১০ লাখ টাকার,না নিয়ে পারলাম না।।
১ম বন্ধু :গাধা আমাকে আগে বলবি না!
২য় বন্ধু :কেন তুই করতি নাকি??
১ম বন্ধু : হুমমমম।
২য় বন্ধু :এখনো করা যাবে বাসায় কথা বল।
২য় বন্ধু :দাড়া বাসায় কথা বলে তকে যানাচ্ছি।
১ম বন্ধু বাড়িতে জানাচ্ছে…
মা মা আমার বদ্ধু না মেডিকেল কোশ্চিন কিনতেছে আমিও কিনব নাকি?
-- কিন। সমস্যা কোথায়?
--টাকা লাগবে....
--কত?
--এই ১০ লাখ মাত্র।
--(বিরক্তিকর স্বরে) তোর মাথা গেছে নাকি যা পড়তে বস। আর অইসব ধান্দা বাদ দে।সাহস থাকলে তর আব্বাজানকে বলিস।…………………………
--আব্বা আমি মেডিকেল কোশ্চিন কিনব।
-- কত টাকা।
--১০ লাখ।
--(রাগান্বিত স্বরে) আহা ছেলের শখ কত? কোশ্চিন কিনে পরিক্ষা দিবে। যাও পড়তে বস। যত সব আজাইরা চিন্তা ভাবনা।
______আবার whatsapp এ
২য় বন্ধু : কি রে কিছু হইলো?
১ম বন্ধু:নারে কোশ্চিন নিব না, নিলে সারা জীবন বিবেকের কাছে প্রশ্ন থাকবে।
জানতে ইচ্ছা করে এদের বিবেকটা এমন কেন???
এই স্ট্যাটাসটা গত বছরের ছিল।
আরো কিছু মানুষের বিবেক…
একজনের মুখে শুনলাম সে নাকি কোশ্চিন পাইছিল।কিন্তু দাগায় আসে নি।বিবেকের তাড়নায়!!
জানতে ইচ্ছে হয় এদের বিবেক এমন কেন র??
আরেক জনের মুখে শুনলাম তার রুমমেট নাকি কোশ্চিন পাইছিল।কিন্তু ৭৫ টা দাগায় আসছিল।১০০ টা দাগাইলে যদি ধরা খায়ে যায়!!সে তার রুমমেটকে বলছে…তাইলে তোর চান্সটা আর হইলো না!
রেজাল্ট হইলো লাস্ট মার্ক ছিল ৭৬।তার চান্স হবে কেমনে?
আরেক ফ্রেন্ড পরীক্ষার আগে কোশ্চিনের অফার পাইছিল।টাকা চাইছিল ১০ লাখ।পরে কমায় ৫ লাখে আসে।সে তার ফেমিলিকে এ বেপারে জানাইলে তার ফেমিলি আড়াই লাখ দিতে রাজি হয়।কিন্তু কাজ হয়নি।
এখন সে গালিগালাজ করছে তাদের যারা কোশ্চিন কিনে চান্স পাইছে।কিন্তু দু’দিন আগেও সে প্রশ্ন কিনার জন্য প্রস্তুত ছিল।তখন হয়তবা সেটা তার বিবেকে বাধা দেয়নি এখন বা্ধা দেয় কারন চান্স পায়নি!!
এটাকে নৈতিক অবক্ষয় বলবো নাকি না পাওয়ার বেদনা ঠিক বুঝে উঠতে পারছিনা!কেউ পাবে কেউ পাবেনা এই মানুষিকতা থেকে বের হয়ে আসা উচিত।আর যারা দুর্নীতি করে চান্স পাইছে তাদের কিইবা দোষ!দোষতো তাদের অভিভাবকদের।
একজন এইচ.এস.সি পাস করা শিক্ষার্থীর পক্ষে কখনই ৫ বা ১০ লক্ষ টাকা দিয়ে মেডিকেল কোশ্চিন কেনা সম্ভব না।তাহলে এই টাকার জোগান দেয় কারা?অবশ্যই তাদের বাবা।
নিজের সন্তানকে ডাক্তার বানানোর প্রবনতা থেকেই এ ধরনের দুর্নীতির সূত্রপাত হয়।প্রয়োজন দৃষ্টিভংগি পরিবর্তনের।
দৃষ্টিভংগি পরিবর্তন না হলে আপনার বিবেক আপনাকে খারাপ কাজ করতে বাধা দেবে না।আর তখনি আমরা দুর্নীতি করি যখন আমাদের বিবেক আমাদের তাড়না করবেনা।তাই দুর্নীতি মোকাবেলায় প্রয়োজন দৃষ্টিভংগি পরিবর্তনের।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪০
মুহাইমিনুর রহমান বলেছেন: ভাইয়া আমার আগের পোস্টটা দেখতে পারেন।কমেন্ট করার আগে একটু আগে পিছে দেখিয়েন।
আমি অবশ্যই চাই পরীক্ষা বাতিল হোক।আমি নিজেও আন্দোলনের সাথে।সাথে আমি এটাও চাই যে আসামিরা ধরা পড়ুক তাদের শাস্তি হোক যাতে এধরনের কাজ ভবিষ্যতে না হয়।আর সে সব অভিভাবকদেরো আইনের আওতায় আনা দরকার যারা নিজের সন্তানকে দুর্নীতির জন্য আগায় দেয়।
২|
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৫
জাহিদ নীল বলেছেন: ২০১৪ সালে এইচ এস সি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল এটা প্রমানিত । কিন্তু তারপরও কোন পরীক্ষার্থীকে আমি আন্দোলন করতে দেখিনি যে পরীক্ষা বাতিল করা হোক।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
মুহাইমিনুর রহমান বলেছেন: ভুল বললেন।ঢাকায় কিন্তু পরীক্ষা বাতিল হয়েছিল।
৩|
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪১
জাহিদ নীল বলেছেন: Hmmm
ekta matro exam. Tobe ta kono student chayni borog kotrepokkho korcelo...
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
মুহাইমিনুর রহমান বলেছেন: পরীক্ষা বাতিল নিয়ে অনেক কথা হইছিল।অনেক বুদ্ধিজীবী এই পরীক্ষা বাতিলের জন্য রাস্তায় নেমেছিল।কিন্তু কিছুই হয়নি।আর এইস,এস,সি পরীক্ষা আর মেডিকেল পরীক্ষা এক নয়।
আর আন্দোলন করবে কারা?যারা তখন পরীক্ষা দিচ্ছিলো তারা?তারা নেক্সট পরীক্ষার প্রিপারেশন না নিয়ে তারা আন্দোলন করত?
,মেডিকেল পরীক্ষা আর এইস এসসি পরীক্ষার ফারাক আকাশ জমিন।সারা দেশে এইচ,এস,সি পাশ করে ৭-৮ লাখ কিন্তু মেডিকেল পরিক্ষায় সিলেক্ট হয় মাত্র ৩৫০০ জন।
৪|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১১
চাঁদগাজী বলেছেন:
সব ডাক্তারের মৃ্ত্যু হবে সিংগাপুরে
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২০
মুহাইমিনুর রহমান বলেছেন: হে হে!! ভাই এই টাইটেলে একটা পোস্ট দিলে সেই হবে।
৫|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭
মাঘের নীল আকাশ বলেছেন: চাঁদগাজী বলেছেন: সব ডাক্তারের মৃ্ত্যু হবে সিংগাপুরে
পোস্টের চাইতে আপনার কমেন্ট অনেক বেশী এপিক ![]()
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪
মুহাইমিনুর রহমান বলেছেন: আসলি চাদ্গাজী ভাই সেরাম কমেন্ট করছে।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৮
হামিদ আহসান বলেছেন: দৃষ্টিভঙ্গি পাল্টান জীবন পাল্টে যাবে
চুরিকে চুরি বলতে শিখুন দেশ পাল্টে যাবে