| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মূকতাদির সাকিন
লিখার চেয়ে লিখা পড়তেই বেশী ভালো লাগে ।
প্রিয় প্রেমিকা,
তোমার চুলে গল্প বলার ঘ্রাণ আছে,
সংশয়ে ছোট গল্প আছে, ঠোঁটে আছে কবিতার
শেষ লাইন
হাতে ধরা ফুলে একটি জোছনা রাত্রি ওঠে।
প্রিয় প্রেমিকা,
আমাদের সভ্যতা বিকাশে একটি নক্ষত্রও
খসে পড়বে না
তোমার না ঘুমানো চোখে পাখিদের প্রাণ আছে,
ঘুম চোখে বেঘোর নেশার প্রমাণ দেয়
আমি তোমার সম্মতিতে উপন্যাস শুরু করে দিই।
তোমার চুলের যত্ন নিও,
ভালোবাসার গল্পগুলো ছেপে দিও দুপুর স্নানে!
হাতে ধরা জোছনা রাত তুলে দিও আমার হাতে।
©somewhere in net ltd.