| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মূকতাদির সাকিন
লিখার চেয়ে লিখা পড়তেই বেশী ভালো লাগে ।
এ ব্যাথার পাতায় ইরেজার চলে না,
শুধুই কলম চলে।
কিছু অতীত,ঘোলাশা স্মৃতি আর বর্তমান,
সবিনয়ে সেসব নিয়ে নিবেদন চলতেই থাকে।
জাতিস্মর ফুরিয়ে সাম্যবাদী চিন্তা,
এখন সেগুলো আমার রাতের কোলবালিশ।
প্রেমিকা,তাই বলে ভেবনা আমি-
আগের মতই আছি।
চুলের ভাঁজে বিলি করে সিঁথি কাঁটি।
শার্টের প্রথম বোতাম এঁটে রাখি।
হি হি! এখন আমি ধোঁয়ায় ভাসি,
চাঁদের সাথে চন্দ্রিমায় ভেসে বেড়াই স্বচক্ষে।
দেয়ালে পাশ ঠেকিয়ে লুকিয়ে লুকিয়ে
হিংস্রতা টানি। আর পিলে পিলে
হুংকার ছেড়ে ডাকি,জীবন নাকি দামি!
ইচ্ছে তাঁকে ছিঁড়ে ফেড়ে দেখার,
তাঁর মাঝে লুকিয়ে আছে টা কি?
হীরে,মুক্তো,জহরত নাকি জামদানি শাড়ি।
কিছুই নেই,আছে শুধু ব্যাথা,
যা কেবল সত্ত্বাকে বাঁচিয়ে রাখে,
আর আত্মাকে পুড়িয়ে মারে।
২|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭
মূকতাদির সাকিন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৮
এনামুল রেজা বলেছেন: ভালো লাগলো ভ্রাতা।