নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূকতাদির সাকিন

আমি বিধাতারই রঙে আঁকা এক অস্পষ্ট ছবি, আমি তারই কবিতা!!

মূকতাদির সাকিন

লিখার চেয়ে লিখা পড়তেই বেশী ভালো লাগে ।

মূকতাদির সাকিন › বিস্তারিত পোস্টঃ

সত্য বই মিথ্যা নয়

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫

আবহাওয়া অধিদপ্তর
থেকে পাওয়া মহা বিপদ সংকেত ৮,
৯, ১০ বলতে বুঝি তোমার
কপালে আজ নীল, খয়েরী অথবা লাল
রঙের টিপ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস,
দুর্যোগ-এর মানেটাই বদলে যায় যখন
দেখি পরিপাটি ভাঁজ
খুলে প্রতিবারই অনাহুত
উড়ছে তোমার চুল।
তোমাকে শহরে দেখলে আমার
গ্রামের কথা মনে পড়ে যায়,
গ্রামে দেখলে তুমি ঠিক গ্রাম নও
হয়ে উঠো মফস্বল, পৌরসভা,
উপজেলা কিংবা আধুনিক কোন
সিটি কর্পোরেশন।
বড় শহরের বড় হ্যাপা তুমি! শেয়ার
বাজারের ধ্বস
বলতে যা বুঝি তা হলো―তুমি আজ
চোখে কাজল দেওনি।
শ্রমিকেরা স্ট্রাইক
করেছে বলতে বুঝি―তুমি কেন আজ
শাড়ি পরলে না? চাকরী নেই,
বেকার আছি বললেই
বোঝায়―তোমার সাথে দেখা নেই
সে অনেকদিন হলো! দ্রব্যমূল্য
বেড়ে যাওয়ার অর্থ―এই মধ্যবিত্ত
প্রেমে, তুমি আজ ভীষণ রাগ
করে আছো। মুদ্রাস্ফীতির
মানে―ইদানীং না চাইতেই
তুমি চুমু দিচ্ছ। গাড়ি বাড়ি ব্যাংক
ব্যাল্যান্স ভাবতেই
মনে আসে―আমাদের কি হঠাৎ বয়স
বেড়ে গেলো?
বড় শহরের বড় হ্যাপা তুমি, স্বস্তিও
তুমি। আমার কেবলা তুমি, তীর্থও
তুমি। সোশাল ওয়েলফেয়ার
বলতে―তুমি, হিউম্যান রাইটস
বলতে―তুমি। আমার নেশা তুমি,
পেশা তুমি। আমার রিলিজিয়াস
ভিউ―তুমি, আমার পলিটিক্যাল
স্ট্যান্ড, সেটাও―তুমি।
এইযে প্রকাশ্যে তোমার হাত
ধরে ঘুরে বেড়াই―এটাকেই
আমি বিপ্লব জেনেছি, মেনেছি।
মিছিল মিটিং সভা সমাবেশ
বক্তৃতা কিংবা ছলচাতুরী―ঘুরেফির
মঞ্চে সকল সভায়, বুক ফুলিয়ে কথায়
কথায় তোমাকেই শুধু বলে গেছি,
বলে যাচ্ছি, বলতে আসবো...
ভালোবাসি এবং ভালোবাসি।


২৮.১২.১৪

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

তানজীব তন্ময় বলেছেন: চমৎকার লিখেছেন ।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫

মূকতাদির সাকিন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.