নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসবো একমাত্র আল্লাহ তায়ালাকে, আর তাদের; যাদের ভালোবাসলে সন্তুষ্ট হবেন প্রভু। বন্ধুত্ব হবে আল্লাহর জন্য আর সত্রুতাও। ব্যক্তিগত আবেগ, স্বার্থের কোনো প্রশ্রয়ই নেই আমার ভিতর। পার্থিব সকল কিছুর থেকে মুখ ফিরিয়ে নিলাম কেবল আবশ্যকীয় প্রয়োজন ছাড়া। ..এটাই আমি

নির্ঝর রাজু

পৃথিবী বিমুখ হয়ে মহা প্রভু মহান আল্লাহ তায়ালার প্রিয় গোলাম হওয়ার চেষ্টায় সর্বাত্মক ভাবে ব্যাপৃত....

নির্ঝর রাজু › বিস্তারিত পোস্টঃ

******প্রিয় ভার্চুয়াল বন্ধুদের দৃষ্টি আকর্ষন******

১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৬:১১

জীবনের বিশটি বছর যাপন করলাম ।



কিন্তু কখনোই যাপিত জীবনের উপর সন্তুষ্ট হতে পারিনি । সব সময় মনে হয়েছে যে- আবেগের উপর ভর করেই বুঝিবা জীবন-যাপন করছি, একধরনের পাগলামির ভিতর দিয়েই যেন যাচ্ছি !



সব সময় সব কিছুতে এক ধরনের সুচীবায়ুতে ভুগেছি । মাঝে মাঝে নিজকে মানসিক ভাবেও অসুস্থ মনে হত । কখনোবা নিতান্তই একজন কিশোরের মত ছিলাম- যে কেবল নতুন নতুন আবেগে প্রবল ভারসাম্যহীন !



এক এক ধরনের ঝোক কিংবা আবেগ ঘিরে ফেলত আমায় । সব কিছুতেই কেমন যেন নেশাগ্রস্থ হয়ে পরতাম; কেবল জীবন প্রতিষ্ঠার জন্য যা কিছু আবশ্যক, সেসব ছাড়া ।



আর এভাবেই ক্রমান্বয়ে প্রবলভাবে অভ্যস্ত হয়ে পড়ি ভারসাম্যহীন জীবন আচরনে । গভীর রাতে কত যে কেঁদেছি !



প্রবল হতাশায় অনেক সময়ই আত্নহত্যা করার কথা ভাবতাম । কিন্তু জীবন উপভোগের লোভে তা পারতাম না ।



জীবনে সুন্দর ভাবে টিকে থাকতে হলে যা কিছু দায়িত্ব কর্তব্য পালন করা একান্ত আবশ্যক তা কখনোই পালন করতে পারিনি ।



এর জন্য অবশ্য আমাকে অনেক মাশুল দিতে হয়েছে জীবনে ।



-অবহেলায় আর অসচেনতায় ক্ষতিগ্রস্থ হতে হতে জীর্ন-শীর্ন এখন আমার ক্যরিয়ার, শরীর, সামাজিক অবস্থান ।



...... জীবন থেকে আমি এখন প্রায় পতনের দ্বার প্রান্তে !



যাইহোক সামনে এখনো অনেক খানি জীবন পরে আছে (যদি বেচে থাকি) । পরবর্তী জীবনে সুস্থ ও সুন্দর ভাবে বাচতে এবং সম্মান পুর্ন সামাজিক অবস্থানে টিকে থাকতে হলে এখন কেবল একটাই প্রত্যয়-







" আর নয় অনিয়ন্ত্রিত কিংবা ভারসাম্যহীন জীবন-যাপন । ঝোক কিংবা আবেগলব্দ সমস্ত পাগলামি বাদ দিয়ে এখন থেকে আমি একজন জীবনসচেতন স্বাভাবিক মানুষ এবং সেভাবেই আমার সচেতন ও ভারসাম্যপুর্ন জীবন-যাপন "



-------------------অবশেষে সকলের কাছে আশির্বাদপ্রার্থী; যেন এক সুন্দর ও সাবলিল মানুষ হয়ে উঠতে পারি । সবার প্রতি রইল আমার নির্মল ভালোবাসা ও শুভকামনা ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪৮

সংগ্রামী বালক বলেছেন: আশা করি আল্লাহ আপনার মনোবান্ছা পুরন করবেন।

২| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সাবলীল লেখনী আপনার।

ভাল থাকুন ও সুস্থ থাকুন নিরন্তর।

৩| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৪

উদাস কিশোর বলেছেন: ভাল থাকুন ।

৪| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৬

বেকার সব ০০৭ বলেছেন: আশা করি আল্লাহ আপনার মনোবান্ছা পুরন করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.