| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্ঝর রাজু
পৃথিবী বিমুখ হয়ে মহা প্রভু মহান আল্লাহ তায়ালার প্রিয় গোলাম হওয়ার চেষ্টায় সর্বাত্মক ভাবে ব্যাপৃত....
দ্বীনের পথে যাপিত জীবন চলমান রাখা সত্যিই খুব কঠিন। শয়তান সর্বদাই সচেষ্ট থাকে লাইনচ্যুত করার। নানাসময়ে বিভিন্ন বিষয় বা বস্তুকে অবলম্বন করে মানসিকভাবে প্ররোচনা দিয়ে উদভ্রান্ত করার চেষ্টা করে। কখনোবা ফেলে আসা অতীতকে সামনে নিয়ে এসে কুমন্ত্রনা দিয়ে পাপে লিপ্ত করার প্রচেষ্টায় লিপ্ত থাকে।
এহেন পরিস্থিতিতে লাইনচ্যুত হওয়া যাবে না। বুঝতে হবে এটা শয়তানের কুমন্ত্রনা। তখন গভীর ভাবে সৃষ্টিকর্তা ও পরকাল সম্পৃক্ত সত্যটা উপলব্দি করতে হবে। পৃথিবী যে শুধু মায়া ও ছায়া, শুধু যে মিথ্যার মরিচিকা ও ক্ষনস্থায়ী... এটা নিয়ে ধ্যান করতে হবে।
আর আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করতে হবে যে:
হে আল্লাহ, আমি যেন শয়তানের সমস্ত ধরনের কুমন্ত্রনার সময় দ্বীনের পথে অবিচল থাকতে পারি। পার্থীব সমস্ত মায়া কাটিয়ে যেন কেবল পরকালমুখী থাকতে পারি। একাগ্র মনে যেন তোমার ইবাদত করতে পারি। রাসুলের আদর্শনুযায়ী জীবন যাপন করতে পারি। পার্থিব কোন প্ররোচনা যেনো আমায় হেদায়েতের পথ থেকে স্খলন না ঘটাতে পারে।।
♦ হে আল্লাহ, আমাদের সবাইকে হেদায়েত দিন, সবাইকে তোমার দ্বীনের পথে অবিচল থেকে আমল করার তৌফিক দিন, আমিন। 
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১১
নির্ঝর রাজু বলেছেন: আমিন। শুকরান, জাজাকাল্লাহ খাইরান।
২|
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২২
চাঁদগাজী বলেছেন:
শয়তান বলতে একজন ছিলো, জে: এরশাদ; উনি বিদায় নিয়েছেন; আপনি কি উনার চাকুরীটা পেয়েছেন?
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৩
নির্ঝর রাজু বলেছেন: চুলকাচ্ছে ভাই? আমিতো কাউকে খোচাইনি!! নিরীহ একটা আত্মিক উপলব্ধিগত পোস্টে এসে আক্রমণ কেনো দাদা? চুলকাইলে মলমও আছে
৩|
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৬
ব্রাক্ষনবৈশ্যশুদ্র বলেছেন: আজকে ব্লগে এসে একজন ব্যক্তিগত আক্রমণকারী দেখলাম । এবং তাকে অনুসরন করলাম ।
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৩
নির্ঝর রাজু বলেছেন: কে? চাদগাজি???
৪|
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
আপনি হলে মলমের হকার, ব্লগে কি কাজ? শয়তানী?
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৩
নির্ঝর রাজু বলেছেন: শয়তানি তো আপনার কার্যক্রমেই প্রকাশ পাচ্ছে ভায়া। দিলাম একটা নিরিহ ধর্মীয় পোষ্ট যা কাউকে কোনো প্রকার আঘাত করেনা মোটেও, কেবল মাত্র ব্যক্তিগত চিন্তন... আপনি তাতে এসে কমেন্ট বক্সে হুদাই অসভ্য স্টুপিডের মত খুচিয়ে যাছেন। ফাজিল আর শয়তান যে তাতো কার্যক্রমেই পাব্লিক বুঝতে পারতেছে। স্টুপিড।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: মহান প্রভু আমাদের দ্বীনের পথে চলার তৌফিক দান করুক। আল্লাহ ইচ্ছা না করলে আমরা কখনই দ্বীনের পথে আসতে পারবো না।