নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাদিম ইবনে সাঈদ

নাদিম ইবনে সাঈদ › বিস্তারিত পোস্টঃ

পাকি প্রেমী

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

পাকী প্রেমী



মোবাইল কোম্পানি গুলা পারেও বটে। কাস্টমার কেয়ারে ফোন দিয়ে খুব নরম সুরে অনুরোধ করি যেন আমার নাম্বারে কোন প্রোমোশনাল এসএমএস অথবা কোন অফার এসএমএস না পাঠানো হয়। তার পরেও রক্ষা পাইলাম না। বোঝা গেল, গাইল্লানো ছাড়া উপায় নাই...



সবচেয়ে বেশি বিরক্ত লাগে যেই ব্যাপারটা সেইটা হইল; দুইদিন পর পরই আমার বাংলালিংক নাম্বারে ম্যাসেজ আসে, আফ্রিদির সাথে মিট করতে ডায়াল করুন অত নাম্বারে। পাবলিক আর পাইল না হ্যারা...! আমি খেলার সাথে ব্যাপক আকারে রাজনীতি মেশানো মানুষ। আর আমার ফোনেই বারবার ম্যাসেজ আসে যে আমি ওই পাইক্কার সাথে দেখা করতে চাই কিনা...! জানা আছে; আমার মত এই সমস্যায় ভোগেন লাখ লাখ গ্রাহক...



এত স্টার খেলোয়াড় থুইয়া ফোন কোম্পানি বারবার কি জন্য কাস্টমারদের কয় আফ্রিদির মত পাইক্কা খেলোয়াড়ের লগে দেখা করতে...? খুব সিম্পল। অফারস্‌ অন ডিমান্ডস্‌। আসলে ফোন কোম্পানি গুলারে দোষ দিয়া কি লাভ। এই দেশে পাকী প্রেমির যে অভাব নাই সেইটা তারা জানে। আর পাকি প্রেমীদের ফেভারিটস্‌ তালিকার বরাবরই প্রথম স্থান আফ্রিদির ...



একটা উদাহরণ দেই। কিছুদিন আগে এক আজিব পাবলিকের লগে পরিচয় হইল। সে বিরাট আফ্রিদী প্রেমী। নিজের বাপ মা নামের লগে আফ্রিদি লাগায়া দেয়নাই তো কি হইছে...? সে নিজে নিজেই নামের পাশে 'আফ্রিদি' লাগায়া নিছে...! তার সাথে বাৎচিতের এক পর্যায়ে জানা গেল তার কাছে বাংলাদেশ ক্রিকেট দলের কোন জার্সি না থাকলেও পাকিস্তানের জার্সি আছে এবং সে তার ক্যাম্পাসে সেইটা পইড়া ঘুইরা বেড়ায়। মজার ব্যাপার হইল সে সেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হইছে ফ্রিডম ফাইটার কোটায়...! এ এক আজব টাইপের পাকি প্রেমী...!



আজব কথা হইল, স্বাধীন বাংলাদেশে পাকী জার্সি পরে ঘুরে বেড়ানো মানুষের সংখ্যা অপ্রতুল নয়। পাকিস্তানী ক্রিকেটাররা মুসলিম তাই পাকিস্তান সাপোর্ট করি, পাকিস্তানের খেলা ভালো লাগে এইসব আজগুবি তত্ত্ব এখনও চলমান। দুঃখটা সেখানেই...

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.