| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একের পর এক ব্লগার কতল হওয়াতে ব্যাপারটা অনেকটা ডালভাতের মত লাগছে। ব্লগার কতল হয়েছে; তো আমার কি? ভালো মানুষ তো আর কতল হয়নি...! যে কয়টাই ভোগে গিয়েছে সব কয়টাই তো ঘোর নাস্তিক...! তো ভাবলাম, একটা নাস্তিক মরেছে; আমার খুশি হওয়া উচিৎ। টিভি স্ক্রিণে ব্লগার খুনের ব্রেকিং নিউজটা পড়তে পড়তে কতল হওয়া সমাজের আগাছাটাকে তাচ্ছিল্য করে 'শালা নাস্তিক মাদারচোদ' বলে একটা গালি দিয়ে দেয়া উচিৎ। গালি দেয়ার সুখটা প্রকাশ করতে মুখে এক চিলতে হাসি আনা উচিৎ...!
ভাবনাটা অন্যদিকে মোড় নিল। আচ্ছা, এই খুনে যে আমি এত খুশি...! আমি নিজে ধর্মকর্মে কতটা নিবেদিত প্রাণ একটু ভেবে দেখি তো...! হায়...! হায়...! আমি তো ঠিকমত নামাজ-কালাম পড়ি না। আচ্ছা... আজকে যেভাবে কোরবানির গরুর মত নাস্তিক ব্লগার জবাই দেয়া হচ্ছে, ভবিষ্যতে কতলকারিরা আরও ভয়ঙ্কর হয়ে যাবে না তো? আমি ঠিকমত নামাজ কালাম পড়ি না; হলিউড-বলিউড সিনেমা দেখি; প্রেমিকার হাত ধরে রাস্তায় একসাথে হাঁটি। আমার বোন বোরখা পরে বাইরে বের হল কি হল না সে নিয়ে আমার তেমন কোন মাথাব্যাথা নেই...! পত্র-পত্রিকায় আজকাল আবার দেখছি আইএস নাকি আগামী পাঁচ বছরের মধ্যে এই উপমহাদেশে তাদের সাম্রাজ্য গাড়বে। তখন কি আমাকেও তারা মেরে ফেলবে?
আজ আমি যেভাবে 'নাস্তিক ব্লগার' হত্যার হালালীকরন করার চেষ্টা করছি; ভবিষ্যতে এক ওয়াক্ত নামাজ আদায় না করার দোষে যদি কতল করা হয়। অথবা কোন বিকেলে বোরখা বিহীন প্রেমিকার হাত ধরে হাঁটার অপরাধে যদি কতল করা হয় তখন কি আমার হত্যাকেও এমন হালালীকরন করা হবে?
যা করছি ঠিক করছি তো?
©somewhere in net ltd.