| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরো কিছুদিন আগে যদি আসতে
আরো আগে ভালো যদি বাসতে
তবে জীবনের রঙটাই বদলে যেতো
দূরাগত বন্ধুর পায়ের আওয়াজ
আরো মধুর স্বরে এই প্রাণে বাজতো।
যদি আরো আগে শোনাতে এই গান
নূপুরের এই রিনিঝিনি শব্দ-
যদি আরো আগে বাঙময় হতো
হৃদয়ের গহীনে জমে থাকা বর্ণগুলো
তবে তপ্ত জীবনে এক পশলা বৃষ্টি
তৃষ্ণার্ত চাতকের জল হয়ে ঝরতো -
আকাশের নীলে নীলে রটে যেতো
দুটি মন কাছে আসার গোপন খবর।
যদি আরো আগে হাতে হাত রাখতে
আরো আগে যদি এক পথে চলতে
তবে জীবনের রঙ হতো আরো গাঢ়
শব্দেরা কবিতা হয়ে কথা বলতো
দুটি অঙ্কুরিত মনের তারের বীণায়।
যদি আরো আগে এই সুর বাঁধতে
আরো আগে যদি এই লাজ ভাঙতে
তবে প্রাণের গভীরে আশার প্রদীপ
আরো বেশি শিখা হয়ে জ্বলতো।
©somewhere in net ltd.