নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসীম আহমেদ খান

নিজেকে পণ্ডিত মনে করি , তাই অন্য কারো পণ্ডিতি পছন্দ না - আমি একাই পণ্ডিত

নাসীম আহমেদ খান › বিস্তারিত পোস্টঃ

নীলগিরি (রি-পোস্ট)

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩১

আমি মেঘ সাগরের তীরে

দাড়িয়ে একাকী , অনেকের ভিড়ে

রোদে ঝিরিঝিরি

অপার এক লীলা - আমি নীলগিরি ।

ছেয়ে থাকা কোল সবুজে ও নীলে

আঁকেনি এমন , কোন রং-তুলি মিলে ।

তারারা এসেছে রাতে অদূরে আকাশে

বেলা অবেলাতে মেঘ ছুঁয়ে দেয় । ভাসে ।

জীবনে যে পরাজিত , ক্লান্ত , বেহালে -

মেঘ-মাটি নিসর্গ ছুঁয়ে দাও গালে ।

দৃষ্টি সূতায় যদি পড়ে পিছুটান

যদি আকাশে তারায় চোখ হয়ে আসে ম্লান -

উঁচিয়ে তোমাকে আকাশ পানে ধরি

অপরূপে শোভিত - আমি নীলগিরি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.