নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসিম আহামেদ বিজয়

আমি বিজয় । এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার-এ পড়ছি । প্রিয় বিষয় পদার্থবিজ্ঞান । বই পড়া আর নানা জায়গায় ঘুরে বেড়ানো আমার প্রিয় কাজ । চলার পথে অনেক ভালো লাগা আর খারাপ লাগার সম্মুখীন হই , তা বলার অপেক্ষা রাখেনা । সেসব ভালো ও খারাপ লাগার প্রকাশ ঘটাবার চেষ্টা করি লেখনিতে । কারণ এসব প্রকাশ করতে না পারলে নিজের ভেতর প্রচন্ড অস্থিরতা অনুভব করি ।

নাসিম আহামেদ বিজয় › বিস্তারিত পোস্টঃ

সত্য-সভার সিদ্ধান্ত

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৬

সভা ডেকেছি বাংলায় আজ,
কবিতার আহ্বানে।
করেছি আমরা সভার আয়োজন,
সত্য-কবির প্রয়াণে।
কবিতা আছে?কবিতা?
সুখের কবিতা-
দুখের কবিতা-
যত আছে চলবে সব।
শুধু সত্যের কবিতা বাদে।
সত্যের আবৃত্তি করে,কে চায় মরতে?
একি!তোমরা হাত তুলছ কেন?
মৃত্যু কে তো চেন!
মরতে চাও সত্য বলে-
সত্যের আলো জ্বালবে বলে?
জাননা তোমরা-
এ আলোর আজ নেই কারো প্রয়োজন?
সত্য সকল পকেটে ঢুকিয়ে-
পৃথিবী কর শোষণ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

নাসিম আহামেদ বিজয় বলেছেন: ধন্যবাদ :)

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৪

গেম চেঞ্জার বলেছেন: ভাল ভাল । চালায়া যান ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

নাসিম আহামেদ বিজয় বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.