নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসিম আহামেদ বিজয়

আমি বিজয় । এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার-এ পড়ছি । প্রিয় বিষয় পদার্থবিজ্ঞান । বই পড়া আর নানা জায়গায় ঘুরে বেড়ানো আমার প্রিয় কাজ । চলার পথে অনেক ভালো লাগা আর খারাপ লাগার সম্মুখীন হই , তা বলার অপেক্ষা রাখেনা । সেসব ভালো ও খারাপ লাগার প্রকাশ ঘটাবার চেষ্টা করি লেখনিতে । কারণ এসব প্রকাশ করতে না পারলে নিজের ভেতর প্রচন্ড অস্থিরতা অনুভব করি ।

নাসিম আহামেদ বিজয় › বিস্তারিত পোস্টঃ

ভাষা বৈষম্যের শিকার চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচিত্র

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচিত্র "My Bicycle"। একটি সাইকেলকে ঘিরে এক যুবকের জীবন । যুবকের জন্ম এমনি এক গ্রামে , যেখানে একটি সাইকেলই অনেক কিছু । ঐ যুবকের একমাত্র সম্বলও ছিল একটা সাইকেল । কাজ না পেয়ে শহর থেকে ফিরে সেই সাইকেলের উপর নির্ভর করে সংসার চালিয়ে যাচ্ছিল সে । কিন্তু ক্ষমতাবান কিছু লোকের নজরে পড়ে যায় তার সাইকেলটা । ঐ লোকদের হাত থেকে সাইকেল বাঁচাবার প্রাণপণ চেষ্টার এক পর্যায়ে সাইকেলটা ভেঙে এক ঝোপের মধ্যে লুকিয়ে রাখে সে । আর এই সাইকেলের সাথে সাথে সে-ও ভেঙে পড়ে । তখন আবার সে কর্মের সন্ধানে শহর অভিমুখে পা বাড়ায় ।
এই সিনেমার মাধ্যমে দর্শক পরিচিত হতে পারতো আমাদের পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের বিচিত্র জীবন-ব্যবস্থার সাথে । অজানা অনেক কিছুই চলে আসতে পারতো আমাদের জানার পরিসীমার ভেতরে । কিন্তু তা আর হচ্ছে না। কেননা শুধুমাত্র ভাষাগত অসঙ্গতির দায়ে আটকে দেয়া বয়েছে এই সিনেমাটিকে ।
ভাষা নিয়ে বাঙালি জাতির অভিজ্ঞতা ব্যপক । আমাদের বাংলা অর্জিত হয়েছে রক্তের বিনিময়ে । কেন আমাদের রক্ত দিতে হয়েছে তা কারোই অজানা নয় । আমাদের মাতৃভাষায় কথা বলবার অধিকার হরণ করার চেষ্টার প্রতিবাদে আমরা মাঠে নেমেছিলাম , আন্দোলন করেছিলাম । পাকিস্তান মোটেই ভালো করেনি উর্দুকে আমাদের উপর চাপিয়ে দেবার চেষ্টা করে, একথার সাথে দ্বিমত পোষণ করার মত কাউকে পাওয়া যাবেনা । কিন্তু আমরা এখন যা করছি তা কি ভালো হচ্ছে ? ভাষাগত অসঙ্গতি কে কারণ হিসেবে দায়ের করে একটা সিনেমাকে আটকে দেয়াটা কতটা সঠিক ? বায়ান্নোর ভাষা আন্দোলন আমাদেরকে করতে হয়েছে কেন ? কারণ ক্ষমতার বলে আমাদের মায়ের ভাষায় কথা বলতে বাঁধার সৃষ্টি করছিল পাকিস্তান । আমরা কি এই সিনেমাটিকে আটকিয়ে সেই একই কাজটাই করছিনা , যেটা পাকিস্তান করেছিল আমাদের সাথে ? আমরা কি তাদের মাতৃভাষায় কিছু প্রকাশের উপর বাঁধা আরোপ করছিনা ? তাছাড়া আমাদের কাছে যদি হিন্দি , চাইনিজ , জাপানিজ , তামিল ইত্যাদি ভাষার সিনেমা গ্রহণযোগ্যতা পায় , তবে এটা কি দোষ করলো ?
বাংলাদেশের সিনেমার অবস্থা ক্রমশ ভালোর দিকে যাচ্ছে তা সবাই জানি এবং মানি । তবে যে নীতিমালায় সিনেমা ভাষাগত বৈষম্যের শিকার হয় , সে নীতিমালায় অগ্রগতি প্রকৃতপক্ষে কতটা সম্ভব -এই প্রশ্নটা থেকেই যায় ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

ছাসা ডোনার বলেছেন: বাংগালী জাতী ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে তাই অন্যের বাক রুদ্ধকরা কোন বাংগালীর কাজ হতে পারে না।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

নাসিম আহামেদ বিজয় বলেছেন: ঠিক বলেছেন । কিন্তু দিন শেষে তারাই প্রকৃত বাঙালী বলে মনে হয় । এক অংশের নিয়ন্ত্রণ যে তাদের হাতে !

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: চাকমাদের বর্তমান সরকার অনেক সুযোগ সুবিধা দিয়ে পার্বত্য শান্তি চুক্তি করেছিল! অথচ তারা মঙ্গোলিয়া থেকে এদেশে এসে আবার আদিবাসীর স্বীকৃতি চায়। আর চুরন্ত লক্ষ্য তো জুম্মালান্ড প্রতিষ্ঠা করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.