নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের গল্প শুনতে ভালো লাগে, কারন আমার নিজের কোন গল্প নেই।

মেরেলি নেয়ামুল

মানুষের গল্প শুনতে ভালো লাগে। কারন আমার নিজের কোন গল্প নেই।

মেরেলি নেয়ামুল › বিস্তারিত পোস্টঃ

আস্তিক নাস্তিক ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

অবশেষে নেয়ামুল সিধান্তে পৌঁছাইলো

উনি আর আস্তিক নাস্তিক নিয়ে কিছু লিখবেন না ।

আগে মানুষ ইনবক্স করত ভাই আপনার তোলা ১৩০০ ছবির মধ্যে এই একটা ছবি ভাল হইছে ।

তারপর মানুষ ইনবক্স করত ভাই আপনার ঐ কবিতাটার অমুক লাইনের তমুক কথাটার তর্জমা করেন ?

এখন মানুষ ইনবক্স করে ভাই

ইসলাম আর মানবতার মধ্যে পার্থক্য বলেন ?

রাজিবকে শহীদ উপাদি দিয়ে দিলেন কোন পেক্ষাপট থেকে ?

আস্তিক নাস্তিক নিয়ে একটা লেখা লেখার পর ইনবক্স করল,

ভাই আপনে আস্তিক না নাস্তিক ?

আমি উত্তরে বলেছিলাম ভাই আমি সাচ্চা মুসলিম ।

বিশ্বাস করেন প্রত্যেক শুক্র বার মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করি ।

আরও কত রকম প্রশ্ন যে ইনবক্সে আছে ...............বাদ দেন।

আস্তিক নাস্তিক নিয়ে লিখবনা এই কারনে, পরে দেখা যাবে আমার রগ কেটে দিয়ে গেছে ।

আমাদের রগ কাটা লোকের আভাব নাই । এনাটমিতে বিশেষ পারদর্শী ।

এরা আল্লাহ, ধর্ম , এই সব বিষয়ে উল্টা পাল্টা কিছু বললে হাসিমুখে রগ কেটে দিয়ে চলে যায় ।

কি অদ্ভুত !! আল্লাহ তাদের এই দায়িত্ব দিয়েছেন , মানুষের রগ কাটার দায়িত্ব।

তবে এখন শুনছি আর রগ কাটে না গলা কাটে ।

রগ কাটার সুবিধা আছে মানুষ মরে না । সারা জীবন শুয়ে শুয়ে কাটাতে হয় ।

আর গলা কাটার সুবিধা খুজতেছি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.