| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেরেলি নেয়ামুল
মানুষের গল্প শুনতে ভালো লাগে। কারন আমার নিজের কোন গল্প নেই।
আস্তিকঃ ধর্মীয় বিশ্বাসকে মুছে ফেলা অসম্ভব ।
নাস্তিকঃ কাল্পনিক সত্ত্বাকে বিশ্বাস করা অসম্ভব।
আস্তিক-নাস্তিক ক্যাঁচালের এই ব্যাপারটা সবসময়ই থাকবে,
কাল্পনিক সত্ত্বাকে প্রমাণ করা যেমন অসম্ভব নাস্তিকদের কাছে,
তেমনি ধার্মিকদের ধর্মের প্রতি বিশ্বাস চিরকাল থাকবে ।
সব কিছু জেনেও আস্তিক নাস্তিক যুদ্ধে অংশ নিচ্ছে।
ধর্মে বিশ্বাসীদের কাজকর্মের উদাহারন দিতে গিয়ে কিছু ধর্মান্ধের অনৈতিক কাজের উদাহারন দিয়ে কিছু নাস্তিক,
মুসলিমদের ধর্মের পথ হতে কতটুকু সরিয়ে আনতে পেরেছেন সেইটাও বুঝতে পারছিনা।
ধর্মাদ্ধের ধর্ম নাই । আছে লোভ , ঘৃণা চতুরতা ।
একদিন ধর্ম এনে দিয়েছিল আলো ।
আজ তার কংকালের হাড় আর পচা মাংশগুলো
ফেরি করে কিছু স্বার্থন্বেষী ফাউল লোক ।
মানুষের পৃথিবীকে শত খন্ডে বিভক্ত করেছে
ঈশ্বরের নামে তৈরি করেছে শ্রেণিভেদ ।
পুরো পৃথিবী যদি একটি পরিবার হয়,
তাহলে পৃথিবীর পরিবারের লোকেদের মধ্যে ধর্ম নিয়ে বিভিন্ন দ্বন্দের কারনে,
লজ্জায় একদিন পৃথিবী আত্নহত্যা করবে ।
আস্তিক নাস্তিক নিয়ে ক্যাঁচাল না করে
আপনার আমার নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে সব কিছু যাচাই বাচাই করে .........সামনের পথটা পারি দেওয়াই একজন বুদ্ধিমানের কাজ হবে ।
©somewhere in net ltd.