| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেরেলি নেয়ামুল
মানুষের গল্প শুনতে ভালো লাগে। কারন আমার নিজের কোন গল্প নেই।
ট্রেনের একটি কক্ষে
এক সুন্দরী তরুণী ।
এক বৃদ্ধা ।
একজন রাজনীতিবিদ
আর রাজনীতিবিদের চেলা কুদ্দুস ।
হঠাৎ ট্রেন ঢুকে গেলে অন্ধকার টানেলে ।
সঙ্গে সঙ্গে একটা চুমুর শব্দ এবং চটাশ করে একটা চড়ের শব্দ ।
ট্রেন টানেল থেকে বের হয়ে আসতেই দেখা গেল রাজনীতিবিদ গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছেন ।
সবাই তো অবাক !!!
বুড়ি ভাবল , সমাজ রসাতলে গেছে সামান্য অন্ধকারে কেউ একজন মেয়েটাকে চুমু খেয়ে বসল ।
তরুণী ভাবল বলদ নাকি, আমি থাকতে কিনা বৃদ্ধাকে চুমু খেলো !!
রাজনীতিবিদ ভাবল , আশ্চর্য আমি তো কাউকে চুমু খাইনি ! তাহলে আমাকে চড় মারল কে ?
আর কুদ্দুস ভাবছে , আমার মত চালাক কে আছে , যে নিজের হাতে চুমু খেয়ে নিজের লিডারকে চড় মারে ।
বিঃ দ্রঃ
কিছু দুষ্কৃতিকারী উঠে পরে লেগেছে প্যাঁচ লাগানোর জন্য,
এই রকম অনেক দুষ্কৃতিকারী আছে আমাদের আসে পাশে।
সাধু সাবধান।
যাই করেন ভেবে চিন্তে যাচাই বাচাই করে করবেন ।
হুট হাট কাউকে ভুল বুঝবেন না ।
সতর্ক থাকুন। যেকোন অপ্রীতিকর ঘটনায় সবার আগে ভেবে দেখুন,
নিজের বুদ্ধিমত্তায় আস্থা রাখুন।
©somewhere in net ltd.