| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেরেলি নেয়ামুল
মানুষের গল্প শুনতে ভালো লাগে। কারন আমার নিজের কোন গল্প নেই।
তোরা কেন এমন করলি মেরুদণ্ডহীন তোরা ?
তোদের কি পুটি মাছের জান,
জ্ঞান নেই তোদের মাথায় আবর্জনায় ভরা তোদের মগজ ।
দেশ কি তোরা জানিস না,
স্বাধীনতার অর্থ তোরা কখনই বুঝতে পারবি না,
পারলে তোরা রাজাকারদের ফাঁসিতে ঝুলা।
আমি ইতিহাস জানি ।
আমার বাপ চাচা ভাই বন্ধুকে গুলি করে মেরেছিস ।
আমি ইতিহাস জানি ।
শত শত কুমারি কলঙ্কিত হয়ে গলায় দড়ি দিয়েছে।
রাজাকার আলবদর তোদের বন্ধু বান্ধব আমি তোদের কেউ নই,
আমি ইতিহাস জানি ।
বুকে শুধু জ্বালা ছিল, ছিলনা হাতে টাকা, ছিলনা পেটে ভাত,
আমি ইতিহাস জানি
মুক্তিযোদ্ধার সনদ নেই,
আমি ইতিহাস জানি।
চিহ্নিত রাজাকাররা আজ মুক্তিযোদ্ধা।
তাদের উপাধি পত্রও আছে,
সদা জাগ্রত বাংলার দামাল ছেলেরা তোদেরকে ছাড়বে না,
অনেক জল করেছিস ঘোলা আর নয় অবহেলা ।
আমি ইতিহাস জানি ।
©somewhere in net ltd.