| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেরেলি নেয়ামুল
মানুষের গল্প শুনতে ভালো লাগে। কারন আমার নিজের কোন গল্প নেই।
একটা মেয়ে ও তার মা রাস্তা দিয়ে যাচ্ছিলেন । হঠাৎ এক লোক বলল মা লইট্টা ফিস দিয়ে ভাত খামু । মেয়ের মা মেয়েকে গালে চড় মেরে কোন মতে টেনে হেঁচড়ে নিয়ে চলে যাচ্ছে । ঐ নাছোড় বান্দা লোকও পিছু নিল । যেতে যেতে এক পর্যায়ে বাসার সামনে চলে গেল । মেয়ে বলল মা ভাত দেও এই লোকটাকে, চলেন আমাদের সাথে ভাত খাবেন । মেয়ের এই কথা শোনার পর .... ঠাস করে মেয়ের গালে চড় দিয়ে তাকে নিয়ে বাড়িতে ঢুকে গেলেন। ধরাম করে দরজা বন্ধ করে দিলেন । লোকটা গেটে দাঁড়িয়ে রইল । মহিলা কি করবেন বুঝতে পারছে না পুলিশে খবর দিবেন, নাকি স্বামীকে । বিরাট ক্যাচাল শুরু হবে । সমস্যা নাই লোকটা তো বাড়ির সামনে এতে আনন্দ আছে । ভিতরের মানুষদের টেনশনে ফেলার আনন্দ । মানুষ অন্যকে টেনশনে ফেলে বিরাট আনন্দ পায় । মানুষের সব গুনের মাঝে আরেকটা গুন হচ্ছে কৌতূহল । কৌতূহলের কারনেই লোকটাকে ঘিরে পঁচিশ ত্রিশজন মানুষ দাঁড়িয়ে গেল । কৌতূহলী মানুষরা সংঘবদ্ধ থাকে । তাদের একজন লিডার থাকে লিডারের মাথায় লম্বা লম্বা চুল । দেখে মনে হচ্ছে উনি ঘোসাঘুসির জন্য প্রস্তুত । লোকটাকে বলল ভাই কোন সমস্যা ? আমার নাম মমিন । এই বাড়ির একটা মেয়ের নাম মুন । সে আমাকে লইট্টা ফিস দিয়ে ভাত খাওয়াবে বলছে । ভাতের জন্য আমি দাঁড়িয়ে আছি ভাত দিচ্ছে না । ক্ষুদ্ধ গলায় বললেন । ভাত দিবে না । এটা কেমন কথা অবশ্যই লইট্টা ফিস দিয়ে আপনাকে ভাত খাওয়াতে হবে । তিনি মাথার বড় চুল একটা ঝাঁকি দিয়ে জনতার উদ্দেশে তেজি গলায় বললেন , দেখুন কি অবিচার । একটি লোক ক্ষুধার্ত । তাকে ভাত দিচ্ছে না ।কৌতুহলী জনতা বলল ভাত দিতে হবে । ভাত না দিয়ে পার পাওয়া যাবে না । আধ ঘণ্টার মাথায় দেড়শ’র লোক জমে গেল । গলির রাস্তা বন্ধ হয়ে গেল । জনতার মধ্যে একদলকে মনে হচ্ছে জঙ্গি ভাবাপন্ন । তারা একটু পর পর হুংকার দিচ্ছে ভাত দে । ভাত দে । ভাত না দিলে বাড়ি জ্বালায় দিমু । এইর মাঝে ঝামেলা করে একটা গাড়ি গলিতে ঢুকল । জঙ্গি জনতা ক্ষেপে । গাড়িতে আগুন ধরায় দিল । ড্রাইভার পালিয়ে যাওয়ার সময় তাকে ধরে আধমরা করে গাড়ির পাশে শোয়ায় দিল । মমিন সাহেব পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য ক্ষুদ্র ভাষণ দিলেন । বিসমিল্লাহের রহমানের রাহিম । আল্লাহ পাক বলেছেন... মা সাবেরিনা । অর্থাৎ ধৈর্য ধারন করুন । আপনারা অস্থির হবেন না । ধৈর্য ধরুন আমি ঐ বাড়িতে যাচ্ছি । তাদের কে অতি ভদ্র ভাবে ভাত দিতে বলব । যদি ভাত না দেয় আমারা হার্ড লাইনে যাব । আমরা দাবি আদায় করেই ছারব ইনশাআল্লাহ্ । লোকটা বুঝতে পেরে ঘটনা আর অনেক দূর গড়াবে । তাই কেটে পরল । এইর মাঝে আর দুটো গাড়ি নিয়ে হই হুল্লর চলছে । সেই গুলাও পোড়ানো হবে । একটু পরেই টিভিতে লাইভ ......পান্থপথের গলিতে সন্ত্রাসী মমিনকে আটক করা হয়েছে । সে তার দলবল নিয়ে ভাত আর লইট্টা ফিস সংগ্রহ অভিযানে নেমেছিল । প্রথমে সে গৃহকর্তা বা গৃহকর্তির কাছে ভদ্র ভাষায় ভাত আর লইট্টা ফিস চাইতো । না দিলে বা দেরি হলে তার দলবল শুরু করত তাণ্ডব । তার দলের হাতে দুটি প্রাইভেট কার ভস্মীভূত হয়েছে । সন্ত্রাসী মমিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । সে মুখ খুলছে না । বার বার বলছে নসিব সবই নসিব । নসিব নামধারী কেউ যুক্ত আছেন কিনা তাও অনুসন্ধান করা হচ্ছে। অনেকেরই ধারনা করছেন লইট্টা ফিস, মানে শুটকি বিক্রেতাদের হাত আছে । তারা লইট্টা ফিসের কৃত্তিম সংকট তৈরির চেষ্টায় আছে । বাংলাদেশ শুটকি বিক্রেতা সমিতির সভাপতি হাজি চান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভদ্র ভাষায় প্রতিবেদকদের সঙ্গে বাদানুবাদ শুরু করেন । এক পর্যায়ে বলে উঠেন ......পুত তোরে আমি লইট্টা ফিস পুচ্ছদেশ দিয়ে ঢুকায় দিমু । প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার সাথে এমন ব্যবহার কখনো আশা করা যায় না । বিষয়টার আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি ।
বিঃ দ্রঃ আমজনতা জানেনা কোথায় কি হচ্ছে । না বুঝে না শুনেই ঝাঁপিয়ে পরছে বিভিন্ন আন্দোলনে । ইসলামী দল গুলো আজো জানে না । কেন হরতাল দিচ্ছে কাদের বিরুদ্ধে দিচ্ছে । তারাই বা কি চাইছে ? চিলের পিছনে দৌড়ায় সবাই ।
ইসলামী দল গুলোর কাছে আমার আকুল আবেদন আগে বুঝুন প্রজন্ম চত্তর কি ? তারা কি চায় । তার পর কি করবেন ভেবে দেখবেন ।
©somewhere in net ltd.