নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের গল্প শুনতে ভালো লাগে, কারন আমার নিজের কোন গল্প নেই।

মেরেলি নেয়ামুল

মানুষের গল্প শুনতে ভালো লাগে। কারন আমার নিজের কোন গল্প নেই।

মেরেলি নেয়ামুল › বিস্তারিত পোস্টঃ

তুমি আছো...............

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯



তুমি আছো,
হয়তো কোন ঘুমিয়ে যাওয়া পদ্মাবতী বিলের মাঝে।
তুমি আছো,
হয়তো কোন রোদ মাখানো আস্ত একটা বিকেল সাথে।
তুমি আছো,
হয়তো কোন স্বপ্ন মাখানো মেঠো পথের বকুল সাঁঝে।
তুমি আছো,
সন্ধ্যা আঁধারে ক্লান্ত বিভর হাঁসের কাছে।
তুমি আছো
হয়তো কোন বেলি ফুলের চায়ের স্বাদে।
তুমি আছো,
হয়তো তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাওয়া মায়ের কাঁধে।
তুমি আছো,
আকাশের চোখে ক্লান্তি শেষে গোধূলির বাঁকে।
তুমি আছো
হয়তো কোন অদৃশ্য মায়াময় নির্জীব আভার কাছে।
তুমি আছো, তুমি আছো, তুমি আছো।
আমার জরাজীর্ণ স্বপ্ন স্নেহে ইন্দ্রধনুর চোখের মাঝে।

নেয়ামুল – ৪/১১/১৫

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

২| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: বেলি ফুলের চায়ের স্বাদ কেমন ভাই? এটা কী জিনিস?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.