নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের গল্প শুনতে ভালো লাগে, কারন আমার নিজের কোন গল্প নেই।

মেরেলি নেয়ামুল

মানুষের গল্প শুনতে ভালো লাগে। কারন আমার নিজের কোন গল্প নেই।

মেরেলি নেয়ামুল › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ সাকিব।

২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৯

ধরে নিলাম সাকিব তথ্য গোপন করেছে তবে সেটা এতদিন পরে কেন? লাস্ট এক বছর আকসু এটা নিয়ে কোন কথাই বলে নাই, হঠাৎ তাহলে এমন থলের বিড়াল তথ্য বের হয়ে আসলো কেন?

কারন কিছুদিন আগে সাকিব বিসিবির বিরুদ্ধে দাঁড়িয়ে ক্রিকেটারদের নিয়ে আন্দোলন করেছিলেন। সাকিব ঢাকা ছেড়ে রংপুরে খেলেন। সাকিব এরোগেন্ট সাকিব কোন মিডিয়াকে পাত্তা দেয় না, সাকিব সরাসরি বলে দেন ম্যাচের আগেই নির্ধারন হয়ে যায় কে জিতবে কে হারবে। সাকিব কাউকে নম নম করে না, সাকিব অহংকারি, সাকিবের শরীর ভর্তি তেল চর্বি।

আমরা অতীতে দেখিছি নাসিরের মতো ফিনিসারকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন। আমরা এইটা জানি টিম কিভাবে সিলেক্ট হয়, আমরা জানি টিমে কে খেলবে না খেলবে সেটা কারা নির্ধারন করেন।

কিছু অযোগ্য লোক ক্রিকেটের ভিতর রাজনীতি ঢুকিয়ে পুরো ক্রিকেটকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করছেন। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই জঘন্য ব্যাপার। চাটুকারের দল নিজেদের স্বার্থে আমাদের ক্রিকেটের প্রিয় জায়গাটি দিন দিন নিঃশেষ করে দেওয়ার জন্য কুৎসিত খেলায় মেতে উঠেছেন সেটা ক্রিকেট প্রেমীদের কাছে মোটেই কাম্য নয়।

এখন যখন আমাদের ক্রিকেট দিন দিন উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে, ঠিক তখনই ক্রিকেটে কালো অপশক্তির ছায়া আমাদের ক্রিকেটকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে। এই কালো শক্তি সব সময় ছিল থাকবে। সবার উচিত এই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখা।

আমরা চাই সাকিবের শাস্তি কমে আসুক, আমরা চাই সাকিব ফিরে আসুক এমন প্লেয়ার আমাদের দরকার আমাদের দলের জন্য ক্রিকেটের জন্য, কয়েক যুগে একবার একটি সাবিক আসে, একজন সাকিব তৈরি করতে যুগের পর যুগ অপেক্ষা করা লাগে।

আজ যদি সাকিবের মতো প্লেয়ার অন্য দেশগুলো পেতো তাহলে এই সম্পদের মূল্যায়ন তারা ঠিকই করত, ক্রিকেটের তাজমহল বানিয়ে রাখতো। আমরা তার কিছুই পারি না, আমরা অপদার্থ, অকৃতজ্ঞ একটা জাতি, জাতি হিসাবে খুবই নিচু মনমানসিকতার পরিচয় দেই, প্রত্যেকটি মুহূর্ত। কেউ উপরে উঠতে চাইলেই তাকে উপর থেকে টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে আসি।


মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাকিব যদি সত্যিকারের দোষী হয়, তাহলে তার শাস্তি হোক আপত্তি নাই। কিন্তু সেই শাস্তি যেন এমন না হয় যাতে তার ক্যারিয়ার এবং বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হয়।

২| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৯

তারেক_মাহমুদ বলেছেন: পাপনকে যত তাড়াতাড়ি বোর্ড থেকে বিতাড়িত করা যাবে ক্রিকেটের জন্য ততই মঙ্গল।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৮

ভুয়া মফিজ বলেছেন: অন্যায় যেই করুক, শাস্তি তাকে পেতে হবে।
তবে সেখানে যদি পলিটিক্স হয়....তাহলে ভিন্ন কথা। বাংলাদেশে কোন কিছুই পলিটিক্সের বাইরে না। ক্রিকেটকে আর কতটুকুই বা দুরে রাখা যাবে এসব থেকে? প্রশাসনে যেই আসবে, সেই এসব ধান্ধাবাজী করবে।

দেশটাতে ধান্ধাবাজরা এখন সংখ্যাগরিষ্ঠ। :(

৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৫

কিরমানী লিটন বলেছেন: এখন পাপন্দাই মাঠে নেমে পড়ুক। প্রধানমন্ত্রীকে ফিফা প্রেসিডেন্টের দেওয়া ১০ নম্বর জার্সি পড়ে....এখন পাপন্দাই মাঠে নেমে পড়ুক। প্রধানমন্ত্রীকে ফিফা প্রেসিডেন্টের দেওয়া ১০ নম্বর জার্সি পড়ে....

৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৪

ফিরোজ নাফি বলেছেন: সাকিব নাকি এক জুয়াড়ির সাথে ম্যাচ ফিক্সিং এর ব্যাপারে ফোনে কথা বলেছে। আমরা সেই ফোন কলের রেকর্ড শুনতে চাই। সুষ্ঠু তদন্ত উন্মোচন হোক। তাতে যদি সে দোষী হয় তাহলেই কেবল শাস্তির ব্যাপারটা গ্রহণযোগ্য। নচেৎ আইসিসিকে ইন্টারন্যাশনাল চিটার কাউন্সিল বলে ঘোষনা করবো আমরা।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: সাকিব আইন না মানলে যথাযথ শাস্তি হোক। এই শাস্তিতে পাপন সাহেব, ঢাকার বিপিএল টিমের কোচ বা মালিকের ব্যক্তিগত ক্ষোভ কাজ করলে ক্যামনে হবে। তাদের কথাবার্তা শুনলে মনে হয় তারা সাকিবকে বড়সড় শাস্তি দেওয়ার চিন্তাভাবনা করছেন।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: তারেক_মাহমুদ বলেছেন: পাপনকে যত তাড়াতাড়ি বোর্ড থেকে বিতাড়িত করা যাবে ক্রিকেটের জন্য ততই মঙ্গল।

ইয়েস।

৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৪

এমজেডএফ বলেছেন:
আমাদের জাতীয় সমস্যা আমরা সবকিছুর সাথে রাজনীতি মিশিয়ে যে কোনো বিষয়কে দলীয় রাজনীতির ক্যাচালে পরিণত করি। এতে আসল সমস্যা ধামাচাপা পড়ে যায়। সাকিবের বিরুদ্ধে এই অভিযোগের তদন্ত চলছে প্রায় এক বছর। সেটা সাকিব নিজেই জানে। এই ব্যাপারে সবকিছুর দায়-দায়িত্ব আইসিসি ও আকসু'র উপর। এখানে বিসিবি বা পাপনের কোন ভূমিকা বা করণীয় নেই।

বিস্তারিত জানতে হলে আজকের সমকালে "আবেদন করবেন শাস্তি কমানোর" খবরটি পড়েন।
আবেদন করবেন শাস্তি কমানোর
https://www.samakal.com/sports/article/19102580/করবেন-শাস্তি-কমানোর

৯| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৯

বঙ্কু বাবু বলেছেন: আমার মনে হয় সাকিব নিজের প্রয়োজনেই তথ্য গোপন করেছে। কারন এই নিষেধাজ্ঞার কথা প্রকাশ হলে গ্রামীণফোন সাকিবকে ব্রান্ড এম্বাসেডর করত না। এখন বসে থাকলেও সম্ভবত সাকিব ভালো টাকাই পাবে যদি গ্রামীণফোনের চুক্তিতে নিষেধাজ্ঞারু উল্লেখ না থাকে । যতদূর জানি, কারো ব্যাপারে অভিযোগ থাকলে আকসু তাকে আগে থেকে ই জানায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.