| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ যখন ঘুম ভাঙ্গে মনের অজান্তে মোবাইলের দিকে হাত যায়,কেন যেন বারবার বোঝানো শর্তেও মন মানতে চায়না।এখনো রিক্সায় উঠলেই আমি উপরেই উঠে যাই অভ্যাসটা বোধয় আর গেলনা। তুই আমার এতটাই বড় আস্থার জায়গা ছিলি যে এখন তোকে না বলে কিছু করলেই মনে হয় কাজটা বোধহয় হলোনা,কিছু কি ভুল করলাম?আমিতো এমন না,নিজের কাজ নিজে করার মতো সাহস, বিশ্বাস আমার ছিলো তবে এখন মনে হয়,সাথে তুই নাই,আমার আস্থার জায়গাটা নাই।বাইরে,ক্লাসে ,আড্ডায় প্রতিটি জায়গায় মনে পরে,সবার মাঝে তোকে খুঁজি পাইনা।
বন্ধু শব্দটা ঠিক যত সহজেই বলে ফেলা যায় তবে ততোটা সহজেয় হয়তো বোঝা যায়না। আমার বন্ধু, আমার খুব কাছের মানুষ –যে কিনা আমার সব কিছুই জানে তবে তার সবকিছুই কি আমি জানি কিংবা আসলেই কতোটুকু সে আমাকে জানে?
যদি বলি তুই এমন একজন যাকে আমি চোখ বন্ধ করেও বিশ্বাস করতে পারি,আমি আজ যা হয়তো তোর জন্য। নিজের উপর বিশ্বাস করতে শিখিয়েছিস,বুঝেয়েছিস আমি পারি। তবে আমার ভুল ছিল আমি তোকেই চিনতে পারিনি।খুব জিদ হয়,রাত দিন নিজেকেই প্রশ্ন করি কেন হল?কেন এভাবে চলে গেলি –জানি আমি কখনই উত্তর পাবোনা, তুই পারবিনা।আশা মানুষকে বাঁচতে শেখায় ,আবার সপ্ন দেখায়...আমি সপ্ন দেখি তুই আবার আসবি ঠিক আগের মত,আমাদের হয়ে,দেখা হবে সেই আগের জায়গায়।এখনো তোকে খুঁজি আমাদের ভালবাসায়,বিশ্বাসে___
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৩
জুন বলেছেন: আশা মানুষকে বাঁচতে শেখায় ,আবার সপ্ন দেখায়
সুন্দর প্রকাশ নীল1991
+