নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবর্ণ

ক্লান্তির পিছু ঘুরে ঘুরে বড্ড ক্লান্ত আমি। একটু খানি প্রাপ্তি দরকার।

নীল আধার

দুঃখ ভালবাসি। দুঃখ পোষায় এক ধরনের মাদকতা আছে। আর সেই মাদকতায় আসক্ত হয়েই হয়তো লিখি।

নীল আধার › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে ফেলা তোমাকে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

গত দু’টা মাস ধরেই অস্থিরতায় কাটছে সুমনের।নিতান্তই বুকের ভেতরটা পুড়ে যাচ্ছিলো বলেই হয়তো কথাটা বলেছিল আনিতা।কিন্তু ওর কাছ থেকে ভালবাসি কথাটা শোনার পরেই যে সে বুঝে গিয়েছে–সেও আনিতাকে ভালবাসে।কিন্তু একটু দেরি হয়ে গেল বোধ হয় বুঝতে।আনিতা যে ভালবাসি শব্দটার সাথে একটা শর্ত জুড়ে দিয়েছে–আনিতা সব কিছুর পরেও নিজেকে সুমনের জীবনে জড়াতে চায়না।যদি তার জন্যে সুমনের জীবনটা নষ্ট হয়ে যায়!আর সেটা সে কখনই মানতে পারবেনা।কিন্তু পৃথিবীর সবচাইতে সুন্দর বন্ধুত্বটা যে দ্বিধার জালে বন্দী হয়ে গেল এক শব্দেই।গত দু’মাস ধরে একটা দ্বিধা দুজনকেই আলাদা করে ফেলেছে ভালবাসা–বন্ধুত্ব; দুটো থেকেই। নাহ,আজ এর শেষ দেখেই ছাড়বে সুমন।অনেক বিকেল অথই কথায় পার করেছে দু’জন।কিন্তু আজ সন্ধ্যা ঘনিয়ে আসছে,অথচ সুমন-আনিতা দুজনেই চুপ।দুজনের নিশ্বাসেই ভালবাসার ছোঁয়া, প্রতিটি নিশ্বাসেই যেন একটা করে ভালবাসার কবিতার আর্তনাদ।দ্রুত ঝরে পরা বিকেল সুমনকে তাড়া দিল–কিসের অপেক্ষা সুমন,সন্ধ্যা যে ঘনিয়ে এল,তোমার ভালবাসায় ভিজতে চায় আনিতা,একবার নিজেকে বিশ্বাস কর।আনিতার উঠতে যাচ্ছিলো।সুমন আনিতার হাত চেপে ধরল,আনিতার চোখে চোখ রাখল।আনিতা চোখ নামাতে যাচ্ছিলো।সুমন আনিতার গালে হাত রেখে বাঁধা দিল,আর আনিতার ভয়ের দেয়াল ভাঙল–“আমি জানিনা এর শেষ কোথায়,তবে একটা কথা জানি–যতদিন একসাথে থাকবো দুজনেই ভাল থাকবো।আমি তোমাকে ভালবাসি,আমাকে ফিরিয়ে দিওনা।” আনিতা কিছুতেই চোখ নামিয়ে নিতে পারছিলনা।সুমনের মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দিতে পারতো আনিতা।কিন্তু সুমনের চোখের ভাষা যে তাকে রক্তাক্ত করে চলছে।আনিতা সুমনের হাত জড়িয়ে ধরল–আমিও,আমিও তোমাকে অনেক ভালবাসি।

আনিতার কথাই সত্য হয়েছিল শেষ পর্যন্ত।আজ সেই ১৭ই জানুয়ারী। ৫ বছর পর সুমনের জীবনে এখনো আনিতার বাস।তবে আনিতার জীবনে আর সুমন নেই।তবে আনিতার কথাকে সে মিত্থ্যে প্রমানিত করেছে।সুমন এখনো আনিতাকে ভালবাসে এবং প্রতিদিন নিজেকে এগিয়ে নিয়ে যায় আনিতার ভয়কে ভুল প্রমানিত করতে।সুমন নষ্ট হয়নি,কখনো হবেনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.