নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলকন্ঠের দার্শনিক চিন্তা

নীলকন্ঠ নিলু

আমি একজন শিক্ষক।

নীলকন্ঠ নিলু › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম বসন্তঃ আত্ম পরিচয়ের সংগ্রাম

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুধু আমাদের একখন্ড স্বাধীন ভূমি দেয়নি।

দিয়েছে আমাদের আত্ম পরিচয়।

দিয়েছে আমাদের বাঙালিত্বের সার্বজনীন নৃতাত্বিক পরিচয়। জাতিতাত্ত্বিকভাবে আমরা একটি প্রাচীন জনগোষ্ঠি।

কিন্তু একাত্তর আমাদেরকে দিয়েছে স্বকীয় স্বাধীন স্থায়ী আত্ম পরিচয়।

সেই পরিচয়টি হলো আমরা জাতিতাত্ত্বিকভাবে বাঙালি,

আর নাগরিকত্বের প্রশ্নে আমরা বাংলাদেশী।

বাঙালি জীবনে একাত্তর তাই এক মহান ঘটনা।

সেই মহান একাত্তর সালে যারা আমাদের স্বাধীনতাকে স্তব্দ করে দিতে চেয়েছিল, সেই রাজাকারদের বিরুদ্ধে যে জাগরণ শুরু হয়েছে তাকে আমরা অভিহিত করছি প্রজন্ম বসন্ত নামে।

যে প্রজন্ম বসন্ত তারুণ্যের উদ্দীপনায় উদ্বেলিত।

আরব বসন্ত যেমন মধ্যপ্রচ্যের রাজতন্ত্রকে হটিয়েছে,

প্রজন্ম বসন্ত তেমনি স্বাধীন বাংলাদেশ হতে রাজাকারদের হটাবে।

হটাবেই হটাবে।

রাজাকারদের হটিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে গ্লানি মুক্ত করবে।

ঢাকার প্রজন্ম চত্তরে যে নবীন বসন্ত শুরু হয়েছে তাকে আমরা অভিহিত করছি বাঙালি জাতির আত্ম পরিচয়ের সংগ্রাম নামে। তাই আসুন আমরা সবাই প্রজন্ম বসন্তে অংশ নিয়ে আত্ম পরিচয়ের সংগ্রামে সামিল হই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

গাজী আলআমিন বলেছেন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন স্যারের পদত্যাগ পত্র সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে প্রত্যাহার
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.